-
আমার গানে বাজছো তুমি / সাইফ আলি
আমার গানে বাজছো তুমিতোমার বুকে আমার ঢেউ,নীল সাগরে ডুবলে তখনসঙ্গী করে নিও আমাকেও।। তোমার চোখে বাঁধতে বাসাফুরোয় যদি মুখের ভাষা,হৃদয় ভাঙার আগে একবারদু’চোখ রেখো তুমি আমার চোখেও।। তোমার ঠোঁটে প্রেমের ছিটামুচকি হাসির ঐ চিঠিটাযাক না হয়ে কেবল আমারনা পাঠ করুক তা অন্য কেউ।। ১৫/১১/২২