• ভোটের চা / সাইফ আলি

    খুটোয় আমার জোর ছিলো নাভাটায় ছিলো নদী,দেশটা কবেই পাল্টে যাতোশাসক হতাম যদি। দূর্ণীতিবাজ সব শালারালোটছে কোঁচড় ভরে,ডাণ্ডা মারে পথ দেখাতামসব কটাকে ধরে। দুখের কথা কি আর কবোটিটকারি দেও ভারি,না হয় দুডো চা খেয়েছিভোট করিছি তারই;হোক না সে চোর, ওয়াদা কোরেভাঙতি আমি পারি? ০৯.০৪.২২


  • সূর্যে আমার চোখ পোড়ে না / সাইফ আলি

    সূর্যে আমার চোখ পোড়ে নাচোখ পুড়ে যায় রাতে,জারজগুলো মিছিল নিয়েবেরোয় মশাল হাতে! ভোগের থালায় দৃষ্টি এদের,নীতিকথার ঝোলেমুখ ডুবিয়ে হুস থাকে নালুঙ্গি মাথায় তোলে। গর্ত ওদের ভিন্ন হলেওসব শেয়ালের ডাকইহুক্কা হুয়া; তাই সারারাতসজাগ হয়েই থাকি। বুদ্ধিজীবী(!)র ছয়টা ছানাএক টেবিলে বসেওদের ছকেই আলাপ পাড়েলাল হয়ে যায় রোষে! এসব দেখে চোখ পুড়ে যায়চোখ পুড়ে যায় রাতে,জারজগুলো মিছিল নিয়েবেরোয়…


  • একখান আছে ভয় / সাইফ আলি

    : চাচা,পরিস্থিতি নাজুক বড়; শান্তিতে যায় বাঁচা?: শোনেক তালি ভাস্তে,ত্যালের মতো বিপদ বুঝে পিছলে যাবি আস্তে।: মন্দ যে কয় লোকে?: মরবি কি সেই শোকে?: না, আসলে তুমার কথাই ঠিক।: এই নীতিতেই চলছে সবাই, দেখনা চতুর্দিক।তয়,একখান আছে ভয়;শেষ বিচারে খাইলে ধরা দিসনে পরিচয়!২৮.১১.২০


  • বসন্ত সব পয়সা মাগে / সাইফ আলি

    দিনমজুরের জোয়ান ছেলে হঠাৎ করে হারায় যায়,আমরা তাতে রা করি না, ভয়ের চোটে মারাই যাই!কিন্তু যদি কর্তাবাবুর অসময়ে বীর্যপাতের খবর শুনি, আওয়াজ দিয়ে তিড়িং করে খাড়ায় যাই। হাজার মারের দাগ নিয়ে যে অন্ধকারে মলম লাগায়তার শরীরে হাত দিলে সেই ক্ষতই কি আর বিবেক জাগায়!তুলতুলে গাল, পাঁচ আঙ্গুলের ছোঁয়া পেয়েই লাল হয়ে যায়ঠিক তখনই বিবেক জাগে,…


  • সময়ের ছড়া-১১ / সাইফ আলি

    আগুন আগুন বলে চেচাচ্ছে কে?একসাথে ইস্যুগুলো পেচাচ্ছে কে?দেশটাকে বেটে বেচে কে খাচ্ছে কে?সবশেষে নীতিকথা শেখাচ্ছে কে?তার দিকে চোখ দাও তার দিকে চোখ,তার মুখে রক্তসেই তো শোষক।। ১১.১০.২০


  • চোখ ফুটেছে নতুন নতুন / সাইফ আলি

    চোখ ফুটেছে নতুন নতুনযা দেখি সব চমৎকারহা তে হা হই না তে না কইনেতার কথায় অমত কার? ফোড়গুলো সব নতুন নতুনপুচ্ছদেশে মুছছি মুখ,দিনগুলো সব রঙিন রঙিনসবচে বড় মনের সুখ। আমলা-বাড়ির মামলাতে ভাইনাক গলানোর সময় নাই,দেয়াল চুইয়ে যেটুক নামেসেটুক চেটেই সখ মিটাই। চামচা না ভাই গামছা গলায়নাম নিয়েছি সমর্থক,সব কিছুতে বিতর্ক ক্যানওসব করা অনর্থক। হিংসে করে…


  • কোন কাফেলার যাত্রী তুমি / সাইফ আলি

    তোমার চোখের তারায় বলোকোন সে আলোর ঝলকানিরক্তে তোমার কিসের ঢেউ,পুষলে বুকে কার বাণী? কোন কাফেলার যাত্রী তুমিমুচকি হেসে কাড়লে ঘুম,বারুদ হয়ে জ্বলতে জানোপ্রেম শেখাতে হও কুশুম!২৮.০৫.২০


  • সময়ের ছড়া-১০ / সাইফ আলি

    এমনিতে কি আগুন লাগেআগুনটা কেউ লাগায়;বস্তিঘরে লাগলে আগুনদেশ কিছুটা আগায়। আগুন লাগে বস্তি পোড়েটাওয়ার ওঠে টাওয়ার,আগুন টাগুন কিচ্ছু না ভাইপুজিপতির পাওয়ার। ১১.০৩.২০


  • তাঁর ইশারায় চলি / সাইফ আলি

    একটা তারা ঘুমায়-জাগেএকটা তারা লাফায়একটা তারা আপন মনেগিলতে থাকে যা পায়। এমন কোটি তারার মাঝেকোন তারাটা ভালো,কোন তারাটা সবচে বেশিজ্বালতে পারে আলো? কোন তারাটা মিটমিটিয়েকোন তারাটা টানাজ্বলতে পারে বলছি না ভাইসবটা আমার জানা। সব জানে যে সে হয় মালিকতাঁর ইশারায় চলি,তাঁর সেরা দান মাতৃভাষায়মনের কথা বলি। ০১.০৩.২০


  • খোকা খুকি এবং দাদুর ছড়া / সাইফ আলি

    ১.নীলের বুকে আরেকটু নীলমেললো ডানা দুরন্ত চিলচিলের ঠোঁটে মেঘের কুঁচিদুধ-পায়েশে খোকার রুচি। ২আকাশটা কি? মস্ত ফাঁকা!বুক পকেটে দশটা টাকা,দশ টাকাতে কিনলো ফুলফুল খুকিটার লম্বা চুল। ৩মগডালে কি? মেঘের চুঁড়োদাদুর হাতে মাছের মুড়োচুষলো দাদু সড়াৎ সপড়লো ঝরে বকের ব। ২৫.০১.২০কিশোর পাতা জুন ২০২০ এ প্রকাশিত


  • একটা কাছিম বর্ম চাই / সাইফ আলি

    একটা কাছিম বর্ম চাইনয়তো নেতার চর্ম চাইলাগবে না গা’য় কিছু,হাজার কথা বলবে লোকেজাত হবে না নিচু। একটা কালো শ্লোগান চাইময়লা টাকার যোগান চাইলাগবে না আর কিছু,আমিই হবো কর্তা; সবাইছুটবে আমার পিছু। ১২.০৯.১৯


  • এইখানে ফের / সাইফ আলি

    মেঘমালি ভেসে ভেসেযাবে কতদূরলখনৌ, দিল্লি নাকি মহীশূর?পাঞ্জাব ঘুরে এসো এইখানে ফেরঘুরে যেও ছোট্ট এ গ্রাম আমাদের। 01.07.19


  • সময়ের ছড়া-০৯ / সাইফ আলি

    গ্যাস দিছি পানি দিছি,খালি হাতে আইছি?পাই বা না পাই কিছুপদক তো পাইছি। এতো রাগ করিস ক্যাদাদা কিছু দিলো না!বাঙালিরা কোনোদিনএরকম ছিলো না। বাঙালিরা দিলখোলাঘর বেঁচে বর চায়,ঠাকুরের চেহারাটাদ্যাখ বিনা খরচায়। 06.10.19


  • পদ / সাইফ আলি

    মান যায় যাক তবু পদ বেঁচে থাক নাক বেঁচে হয়েছি যে হাসির খোরাক; এঁটো খেয়ে খেয়ে আজ এই পজিশন দ্যাখ ভাই ছেড়ে দিতে চাচ্ছে না মন। আমার কি দোষ, আমি হুকুমের দাস বর্গায় নিয়ে জমি করে খায় চাষ; মালিকের কথা মতো চলি ফিরি এই, সত্যি বলছি কোনো স্বাধীনতা নেই। পরধনে পোদ্দারি ক্যামনে তা করি হাড়…


  • বুদ্ধিবেচা / সাইফ আলি

    কুত্তা দেখে ভড়কিয়ে যাও শুয়োর দেখে নাচো তোমরা নাকি শেয়াল তাড়াও মুরগি হয়ে বাচো!? হাড় চেটে কেউ বাঘ হয়ে যাও হরীণ খাওয়ার লোভে, কিন্তু আবার আমিষ দেখে লাল হয়ে যাও ক্ষোভে! আন্দোলনের গন্ধ পেলে সন্ধানী হও চুপে, সুযোগ মতো ফায়দা লুটে সাবধানে যাও ছুপে! তোমরা নাকি বুদ্ধি বেচে পয়সা কড়ি কামাও, মাজার পারে লাত্থি দিমু…


  • নাটক / সাইফ আলি

    বিচারকের জলসা ঘরে নাটক চলে নাটক, সাবধানে খুব বিবেকটাকে রাখতে হবে আটক। সাবধানে পা ফেলে একটু আওয়াজ তুলতে হবে সময় সুযোগ পেলে, তা না হলে মানবতার দূত হওয়া কি সাজে! কথাই আছে খালি কলস ঠনঠনিয়ে বাজে। 29.06.19


  • ফিঙে কেমন রাজা / সাইফ আলি

    লাল গরুটার শিঙে বসলো রাজা ফিঙে শুনছি নাকি পছন্দ তার লাউ, করলা, ঝিঙে! ফিঙে কেমন রাজা খায়না পোলাও, কোরমা, লুচি খায়না ইলিশ ভাজা; বেজায় খুশি কেউ যদি দেয় একটু তিলের খাজা!! 29.06.19


  • টিংটিঙে ছেলেটা / সাইফ আলি

    টিংটিঙে ছেলেটার দাপটে রাস্তায় চলা দায় কোনো কথা বলা দায় নেতা নাকি আছে তার সাপোটে! মুখে দিয়ে বেনসন শলাকা আসমানে ভাসে সে একা একা হাসে সে আহা কি স্বাধীন এক বলাকা! ছেলেটার জারিজুরি ফাপরে মনে হয় কিম তার দুলাভাই যদিও সে এইখানে দাঁড়িয়ে এক ঠ্যাঙ উত্তর কোরিয়ায়। ছেলেটার পরিচয় ছাত্র হলের সে বড় ভাই রাজনীতি…


  • পক্ষিছেলে / সাইফ আলি

    পক্ষিছেলে পাখনা মেলে ছুটলো তেপান্তর ওটাই নাকি ঠিকানা তার ওটাই নাকি ঘর বললো সবাই আরে রে রে যাসনে ছেলে শোন ভয়ের বাতাস মাতিয়ে রাখে তেপান্তরের বন। পক্ষিছেলে বাধ মানে না, মানবে কেমন করে ভয়কে নাকি জয় করা যায় বিশ্বাসে বুক ভরে; দুরন্ত তার পাখনা দুটো ঝাপটা মারে যেই বাধার পাহাড় গুড়িয়ে যায় তখন মুহূর্তেই। 19.05.19


  • বি সি এস / সাইফ আলি

    কার জলে কে মরছে ডুবেকার কলে কে চিপায়মিথ্যে প্রেমের যজ্ঞ শেষেমজনু মিঞা কি পায়? মজনু মিঞার প্রেম নদীতে বি সি এসের টিপাইলাইলি হলো মিসেস ক্যাডারমজনু গলাচিপায়। 08.03.19