• বুড়ো / সাইফ আলি

    এক হালি দাঁত বুড়োর গালে হাটঁছে বুড়ো হাওয়ার তালে হাঁটছে যেনো চাঁদের বাটিদাও বিছিয়ে শিতল পাটি। বুড়োর মুখে নতুন বোলঠোঁটের ডগায় রসের গোলরস চুয়ে যায় তাড়াতাড়িদাও না পেতে রসের হাড়ি। বুড়োর কথার হাজার মানে পাড়ার লোকে কয়টা জানে?বুড়োর চোখে ঘুমের ঘোর যখন জাগে তখন ভোর। 25.02.19


  • ঢুলুঢুলু চোখে তার / সাইফ আলি

    বাঁকা চাঁদ মামা তুমি ধরে রাখো দোলনা,চুপ চুপ ঝিঁঝিঁপোকাকোনো শোরগোল না। ঢুলুঢুলু চোখে তার ঘুম ঘুম ঘুম কি?জোনাকিরা দল বেঁধে জ্বেলে রাখে চুমকি। মিঠিমিঠি হাসে খোকাহাঁটে কোন রাজ্যে,স্বপ্নের কোন দেশঘুরে এলো আজ যে! তার কোনো সন্ধান দিতে পারো রাত্রি?আমরাও হতে চাই তার সহযাত্রি। 04.02.19


  • এই মালাটা পাবে কে / সাইফ আলি

    হলুদ গাঁদা শিউলি শাদারঙ বরঙের ডালিয়াবকুল ফুলের গাঁথছে মালাছোট্ট খুকু মালিয়া। এই মালাটা পাবে কেমিষ্টি সুরে গাবে যে। তাই শুনে সব গানের পাখিখুকুর কাছে ছুটলো রে;কয়টা মালা গাঁথতে খুকুকয় ঝুড়ি ফুল খুটলো রে? 04.02.19


  • সবুজ পাখি টিয়ে / সাইফ আলি

    সবুজ পাখি টিয়েগলায় মালা দিয়েবন বনানী উড়ছো একাআমাকে যাও নিয়ে। আব্বু তোমার রাগ করে নাদূর বনে যাও একা?ফুল পরীদের সাথে তোমারহয় কখনো দেখা? ফুল পরীরা দেখতে কেমন,ঘুমায় ওরা ফুলে?কি খায় ওরা,পড়ে কোন স্কুলে? সবুজ টিয়েতুমি আমার বন্ধু হবে না কি;চারপাশে সব কেমন যেনো জাদুর মতই ফাঁকি। 20.01.19


  • ফড়িং / সাইফ আলি

    ফড়ফড়িয়ে ফড়িং ওড়েফড়িং ফড়িং মনদুইটা ফড়িং বুকের ভিতর উড়ছে সারাক্ষণ। হঠাৎ লাল ফড়িঙের লাল পাখাটা আটকে গেলো কিসে;নীল ফড়িঙের নীল দিলো কেপায়ের তলায় পিষে? ফড়িং পাখার স্বপ্নগুলোছড়িয়ে দিলাম ঘাসেএবং কিছু উড়িয়ে দিলামশূন্যে নীল আকাশে। 20.01.19কিশোর পাতা জানুয়ারি ২০২০ এ প্রকাশিত


  • টুনটুনি মাস্টারের স্কুল / সাইফ আলি

    প্রজাপতি মৌমাছি ফড়িঙের দলবলে খোকা আমাদের স্কুলে চল টুনটুনি মাস্টারনেই চক ডাস্টারপারলে সকল পড়া খেতে দেয় ফলচল খোকা আমাদের স্কুলে চল। কোনো ক্লাসরুম নেইকারো চোখে ঘুম নেইঢুল ঢুল ঢুল,ফুলে ফুলে ভরে আছে গোটা স্কুল। 18.01.19


  • টুনটুনি / সাইফ আলি

    টুনটুনি পাখি তোর সরু দুটো পাশিল্পী নাকি রে তুই বেশ তো গলাডানাগুলো মেলে দিয়ে উড়তে তোকেকে শেখায় বল দেখি এক পলকে? পাতা দিয়ে ঘর বাঁধা শিখেছিস কইআমাকেও বল দেখি পড়ি সেই বই। 16.01.19


  • ইচ্ছে মতো / সাইফ আলি

    ইচ্ছে মতো খেলতে পারো এখানে মনের মতো মন আছে ছোট্ট ঝাউয়ের বন আছে ঘাসে ঘাসে ফুলের মেলা যেখানে। খেলতে তোমার ইচ্ছে করে যে খেলা খেলতে পারো লুকোচুরি আকাশ পানে রঙিন ঘুড়ি উড়িয়ে দিয়ে নাটাই ধরে একেলা। গাইতে যদি ইচ্ছে করে গানগুলি, কণ্ঠ ছেড়ে গান ধরো মিষ্টি সুরে তান ধরো পাতার ফাঁকে লুকিয়ে যেমন বুলবুলি। মজার…


  • আমরা শিশু / সাইফ আলি

    আমরা শিশু পাঁপড়ি ফুলের প্রজাপতির ডানা, যা খুশি তা করতে পারি নেই কিছুতে মানা। আমরা হলাম রঙধনুকের সাতটি রঙের মেলা স্বপ্নে কাটে রাতগুলি আর সকাল হলেই খেলা। মন আমাদের আকাশ যেন স্বপ্ন তারায় ভরা ইচ্ছে, মধুর হাসি দিয়ে গড়বো সুখের ধরা। আমরা রাতের চাঁদ হতে চাই ভোরের রাঙা রবি আমরা গায়ক-শিল্পী হব কেউবা লেখক-কবি। আমরা…