• মরেছি সুখের নেশায় / সাইফ আলি

    মরেছি সুখের নেশায়কেনো রে দুঃখ দিলি কষ্ট দিলি ও মাধবীও চোখের আকাশ নীলে মেঘ মিছিলে ভাঙছে কবি…যদি চোখ বন্ধ করিস দেখতে পাবি আমার ছবি।। বাতাসে কলজে পোড়া গন্ধ ভাসে; কে রাঁধুনী?দেখোতো কয়টা গোলাপ লাশের পাশে; কে তার খুণী?খুঁজে কেউ পায় না কিছু, ক্যামনে পাবে আমিই যে লাশ,মরেছে একটা পাখির অত্যাচারে আমার আকাশ;ও পাখি শর্ত কি…


  • এতো সুন্দর / সাইফ আলি

    এতো সুন্দরকাজলে আঁকা ঐ চোখদুটো তোরএতো সুন্দর!যেনো মায়াবী রাত নির্ঘুমকোলে নিয়ে বসে আছে ঝলমলে ভোর।। তোর কপোলের তিলছুঁয়ে আকাশের নীলযেনো কবি হয়ে বসে দ্যাখেতারার মিছিল!তুই এতো সুন্দর! তোর ঠোঁটের গোধুলি মেখেযে পথ গিয়েছে বেঁকেসে পথে হেটেজীবন করেছি ক্ষয়ধুলো নিয়ে বসে আছি বুকপকেটে।তুই এতো সুন্দর! প্রিয়া আর কোনো চোখতোর প্রেমিক না হোকনা মরুক তোর প্রেমেআর কোনো…


  • ভুলে গেছি আমি কিছুতে আমার / সাইফ আলি

    ভুলে গেছি আমি কিছুতে আমারমনে পড়ছে না কিসেখুন হয়ে গেলো সন্ধ্যা এমনরাত্রি হারালো দিশে।। সন্ধ্যা আমার কবিতার রঙরাত ছিলো প্রিয়তমা!বেচে যাওয়া সুর, শব্দের ঝুলি,নোটবুক, দাড়ি-কমাঝুলে আছে যেনো বাদুড় ঝুলছেহৃদয়ের কার্নিশে।। ভুলে যাওয়া খুব সহজ বিষয়মনে রাখা নয় সোজা,একটা জীবন মনে রাখা মানেএক জীবনের বোঝা;তাই আমি খুব সহজেই ভুলি,মরি না অমন বিষে।। ৩১.১০.২১


  • পাখিদের সাথে আর যাওয়া হলো না আমার / সাইফ আলি

    পাখিদের সাথে আর যাওয়া হলো না আমারখ্যালে তোর দু’টো চোখ খ্যালা নাটাই-সুতার।। যদি দ্রোহের আগুন পোড়ায় আমাকেতোর প্রেম যমুনায় আমি নিভাই তাকে,তোর চোখের কাজল বেয়ে সন্ধ্যা এলেইদারুণ আদরে টানে রাত্রি আমার। তুই একলা রাতের চাঁদ-জোছনা-তারাতোর হাসপাতালেই মরে শূন্যতারাতোর হাতের আঙুুলগুলো চরলে বুকেইফুল ও ফসলে ভরে উঠবে খামার। ৩১.১০.২১


  • তরাইতে না জানলে তরী / সাইফ আলি

    তরাইতে না জানলে তরীকি যে করি ক্যামনে করিভেবে ভেবে সময় চলে যায়;হায়রে! পূবাকাশে সূর্য ঢলে যায়।। বন্দরে বন্দরে সবই সুন্দর সুন্দরসুন্দর নয় কেবল যদি আমার এ অন্দরআমি, অসুন্দরে সুন্দর এনে ক্যামনে বসাই?আমার সূর্যঢলে যায়। আকাশটারে চিনলাম নারেসমুদ্রের এই নীল সংসারেঢেউয়ের উপর ঢেউ আমারেভাসায় আর ডুবায়… মাছের মতো জানলে সাঁতার কূলে কি ভীড়তামনোনা জলের প্রেমে মজেই…


  • শুনেছি শহর ছেড়ে কোনো এক গ্রামের পথে / সাইফ আলি

    শুনেছি শহর ছেড়ে কোনো এক গ্রামের পথেসে এখন একলা একা হয়েছে গানের পাখি,দু’চোখে গোবরে পোকার রঙ মেখে সে এখন নাকিগিয়েছে শিল্পী হয়ে; থাকে না এই জগতে।। সে এখন ব্যথার খোঁজে ব্যাকুল থাকেবাজারে ব্যথার নাকি কাটতি বেশি,পাখিদের পাখায় ল্যাখে মনের কথালোকে কয় ভণ্ড ব্যটা ছদ্মবেশি;সে শুধুই জীবন মাখে আমার মতে। জানি না এই শহরে বন্ধু কে…


  • এসো এই সুন্দরে মিশে যাই / সাইফ আলি

    এসো এই সুন্দরে মিশে যাইমিশে যাই এ সবুজ কাব্যেপাখিদের রচে যাওয়া ছন্দেভেবনা কি লোকে আজ ভাববে।। যদি মন চায় ঘুড়ি উড়াতেসারাটা বিকাল ঘুড়ি উড়াবো,যদি চায় হাস হয়ে এখানেইশামুকের সুখ ঠোঁটে কুড়াবো;চলো মিশে যাই এ মায়ার নদীতেচাইলে ওরাও সাথে লাববে।। ঢেউ ঢেউ জীবনের ছন্দ,পতনেও থেমে যাওয়া যায় না;যারা শুধু সুখ খুঁজে মরে যায়যাপনের সুখ তারা পায়…


  • যদি এই জলের ধারা না মেশে তোমার বুকে / সাইফ আলি

    যদি এই জলের ধারা না মেশে তোমার বুকেকিভাবে সাগর হলে হাজারো নদীর সুখে?এ ধারা গ্রহন করো… এ ধারা গ্রহন করো… আলো তো সবাই কেনেক’জনে আঁধার চেনে?এ নদী বইছে শুধু আঁধারের সূত্র মেনে;এ ধারা গ্রহন করো… পাখিদের আনাগোনাছিলো খুব যায় না শোনাএ নদীর শীতল দেহে মাছেরাও হয়না জড়োতবুও সাগর তুমি, এ নদী গ্রহন করো। এ নদীর…


  • সব সাগরেই নুনতা পানি নদীর কাছে যাও / সাইফ আলি

    সব সাগরেই নুনতা পানি নদীর কাছে যাও,আমার চোখে চোখ রেখে ক্যান নাওডারে ডুবাও?পরাণগো তুমি সাবধানে না’ বাও… উঠলে তুফান এই বুকেতে উথাল পাথাল ঢেউসে ঢেউ ভাঙার সাধ করে না শুনছি পাগলেও,তুমি কেমন পাগল নাও ভাসিয়ে তুফানমুখী ধাও… নীল জানো না গভীর কেমন? আসমানে তাকাওসুখের তারা লক্ষ-কোটি মুহুর্তে উধাও,তুমি কেমন মাঝি নোঙর ফেলো, নিজেরে বুঝাও… আর…


  • উস্কে দিলো আগুন কারা / সাইফ আলি

    উস্কে দিলো আগুন কারাপুড়লো ধানের ভুঁই,সুনা ধানের সে ছাই এখনকার গুলাতে থুই!আমার পুড়লো ধানের ভুঁই… আসলো বিলেই খবর নিয়েধরছে আগুন চুলোয়কাতল মাছের মুড়োডা তাইগড়াচ্ছে এই ধুলোয়!আমি দুঃখ কনে থুই!আমার কষ্ট কনে থুই! রহিম মিঞা হাওয়ায় দেখে হাওয়ায় শুনে কয়,‘এই অবিচার এক্কেবারে মাইন্যা নিবার নয়।’সমস্বরে উঠলো আওয়াজ, ‘হয় রে বাবা হয়।এই অবিচার এক্কেবারে মাইন্যা নিবার নয়।’…


  • আজ এই রাত / সাইফ আলি

    আজ এই রাতঘুমহীন কেটে যাবে তোমাকে ছাড়াই,ঝড়ে ভাঙা পাখিটার ঝাপসা দু’চোখঅথৈ সাগর ডাকে একা নিরালায়।। হাসের ঠোঁটের মতো তোমার কাদায়শামুকের সুখ খুঁজে কাটে বেলা যারআকাশের তারা ঘেঁটে সে কি পাবে সুখ?নাবিকের চোখ বলো সে পাবে কোথায়?? খাবি খেয়ে বেঁচে থাকা মাছের দু’চোখজলের ভাষায় কথা বলে না;রমণীর মন তাই গলে না। পাখির হৃদয় পোড়া গন্ধ কি…


  • জীবন মৃত্যুর মালিক তুমি / সাইফ আলি

    জীবন মৃত্যুর মালিক তুমিদুঃখ সুখের মালিক তুমিআমারে তরাও,আমি উথাল পাথাল জলের বুকেছোট্ট একটা নাও।। মনমাঝি মোর বৈঠা হাতেভুললে গো পথ সন্ধ্যারাতেতুমিই পথ দেখাওমালিক আমারে তরাও… মনমাঝি মোর পাল তুলে দেদে দে নোঙর দে খুলে দেভয় পাবো কি আর?ঢেউ ভাঙা এই পথেই যদিমালিকের দিদার। জলের বুকে একূল ওকূলকোনটা সঠিক কোনটা যে ভুলআমারে শেখাওমালিক আমারে তরাও… ১২/১০/২১


  • তুমি যে গানের পাখি / সাইফ আলি

    তুমি যে গানের পাখিসে গানের সুর দিলো কে?গীতিকার কে গো তোমারনাম বলোতো; চিনবে লোকে। তোমার ঐ গানের তালেভেঙেছে ঘুম সকালেরেঙেছে পূবের আকাশফুল ফুটেছে ডালে ডালে!ও গানের মর্ম বুঝি ফুল হয়েছে তোমার চোখে! মাটিতে ঝরলে ও ফুলমাটিও পায়না গো কূল,লুটিয়ে পড়ে এক পলোকে ও পাখি গানের পাখিপাখি ও প্রাণের পাখিতোমার ঐ ছন্দভরাসুরের ডালি কোথায় রাখি!হৃদয়ে রাখলে…


  • আমরা এখানে কতোটা স্বপ্নে বিভোর তুমি কি জানো / সাইফ আলি

    আমরা এখানে কতোটা স্বপ্নে বিভোর তুমি কি জানোআশা হতাশার ঢেউয়ে আমাদের প্রতিদিন সাঁতরানো,বকুলের ঘ্রাণে বুক ভরে রাখি, শরীরের ঘ্রাণে রাতআলো আঁধারের প্রতিদিন এই মোহনায় সাক্ষাতএরই মাঝে কিছু হচ্ছে কবিতা, ছবি আঁকা, কিছু গানও।। এই নদী জল সোঁদা মাটি এই ফসলের মাঠ জানেশরীরের ঘ্রাণ কতোটা তীব্র প্রাণের জোয়ার আনে,এই মেঠো পথ, রঙধনু, মেঘ, একাকি রাখাল বেলা!যেনো…


  • অযথা কথা নিওনা / সাইফ আলি

    অযথা কথা নিওনাসে প্রেম তুমি দিওনাযে প্রেমে শুধু পোড়ে মনআমাকে তা শিখিও না।। কি হয় নেমে জলেতেযদি না থাকে হাসের মনজীবন তার কেটে যায়ভেসে ডুবেই সারাক্ষণ।।না, জলেতে নামিও না… আকাশের প্রেমে পড়েছিবাতাসের ছন্দ মনেপারোতো তুমিও পড়োরেখো না দ্বন্দ্ব মনে। ভেঙোনা ডাল ঝড়েতেকষ্ট তুমি পেওনাবুঝোনা ভুল বুঝোনাএ পোড়া ফুল চেও না।।আবার তা পুড়িও না। ০৩/১০/২১


  • ও মেঘের নাম দেবো কি / সাইফ আলি

    ও মেঘের নাম দেবো কিযে মেঘের বৃষ্টি মেখে পাগোল হয়েছি।। যে মেঘে চাঁদ ঢেকেছেজোছনা আটকে গেছেযে মেঘের ঝলক দেখেভিজতে ভীষণ সখ জেগেছে।।সে মেঘের নাম দেবো কি? আষাঢ়ের এই বেলাতেএ ক্যামন গল্পে মেতেউঠলো রে মন কলমিলতা;ও কবি দাওনা রেখেকচুর পাতায় মনের কথা। চলো সেই মেঘের বাড়িপথে নেই পুলিশ ফাঁড়িদু’হাতে উল্টে আসিছলকে ওঠা মেঘের হাড়ি।।আমি তার দাম…


  • হয়তো বা আর ক’টা দিন তারপর / সাইফ আলি

    হয়তো বা আর ক’টা দিন তারপরচলে যাবো পড়ে রবে শূন্য এ ঘর,হয়তো বা হাসিখুশি ভোরগুলো রাতদৃষ্টি পারেনি ছুঁতে তার সে আঘাত।।হতাশার কুয়াশাতে ভেজা অন্তর। আলো হাতে মুসাফির কে গো তুমি কে‘জাগো জাগো..’ বলে শুধু যাচ্ছো হেকে?একাকি মিছিল নিয়ে যাবে কতদূরআমাকে শেখাও ঐ শ্লোগান মধুর।।কাওসারে ভিজে যাক আহত এ স্বর।…………… ০৩/১০/২১


  • চোখের পানি ফুল গো জানি / সাইফ আলি

    চোখের পানি ফুল গো জানিঝরলে যে ফুল বাড়ে প্রেম,আমারে বানাইছেন যিনিআমি হলাম তাঁর খাদেম।। সুখে দুঃখে নানান রকমচিন্তা আসে তোর যখনসব এড়িয়ে তাঁর সন্ধানেব্যস্ত হয়ে যাস তখন।।ও রে মন,এই জগতে তাঁর চেয়ে আরহবে না তোর কেউ আপন;অশ্রু ফুলে ফুলে মন তুইসাজাস তোর গোপন হেরেম। শেষ বিচারে পড়লে ধরাথাকবে না আর কিছুই করামন মাঝে সেই পেরেশানিবাজতে…


  • রক্তের চেয়ে লাল যে সকাল তার গাল / সাইফ আলি

    রক্তের চেয়ে লাল যে সকাল তার গালছুঁয়ে হোক বিপ্লব.. বিপ্লব.. বিপ্লব..রক্তিম যে আভায়, যে হাওয়ায়, ইশারায়ভোর হয় তার সব জুড়ে হোক বিপ্লববিপ্লব.. বিপ্লব.. নিরাশার ঘোর কেটে,গরীবের খালি পেটেজোড়াতালি বস্তিতেদারুণ অস্বস্তিতেহয়ে যাক বিপ্লববিপ্লব.. বিপ্লব.. শ্রমিকের হাড় ফেটেবেরোনো সুবাস চেটেযে কুকুর ঘেউ করে,আচলের গিট খুলেযেই ব্যাঙ ফুলে ফুলেভরশার গান তুলেকরে যায় চিট,আটকিয়ে দিতে আজ তাদের টিকিটহয়ে যাক…


  • আমিযে একলা বসে / সাইফ আলি

    আমিযে একলা বসেদেখেছি অঙ্ক কষেহবেনা লাভ হবে নাএ ভুঁইয়ে লাঙল চষে।। এ ভুঁইয়ে বীজ বপিলেসে খাবে তোমায় গিলেকেনোগো বন্ধু আমারএ ভুঁয়ে প্রাণ সপিলে।।এ দোলায় দুললে তুমিমরেছো খেয়াল দোষে! বুঝিনা কিসের জ্বালায়পোড়ো এই কামারশালায়হাপরে ছন্দ খোঁজোএ মরা কার ইশারায়।।কি প্রেমে পুড়লে কবিকবিতার দুঃখ পোষে? ৩০/০৯/২১