-
এই জাহাজের নাবিক নেই / সাইফ আলি
এই জাহাজের নাবিক নেইদিক ঠিক নেইইচ্ছেই নাবিক,সমুদ্রের যত রুদ্রের কাছে ক্ষুদেরমতো নত নই আমি নির্ভিক।। আরে ভয় কি এই ক্ষয় কিরোধ করা যায় সময়েরতবে চিত্ত কেনো নিত্যহবে ভৃত্য এ ভয়ের?ভয় নিশ্চয় ডাকে মৃ্ত্যুই আংশিক। ভীত জমিনের বুকে সাহসের গাড়ি পতাকাএই কপালে বলো মৃ্ত্যুর চেয়ে বড় আর আছে কি আঁকা। এই জাহাজের নাবিক সেইমহা স্রষ্টার দিকে…
-
এইসব খুটিনাটি থাকবে না পরিপাটি / সাইফ আলি
এইসব খুটিনাটি থাকবে না পরিপাটিতুমি আমি চলে গেলে বদলাবে সব,জানিনা তোমার কথা তুমি কি আমার মতোমৃত্যুকে করো অনুভব? যে ঘর হারায় পাখি তারখড়কুটো খুলে যায়ঘর ছিলো ভুলে যায়জঞ্জাল করে হাহাকার।।(জানি) আমি তুমি চলে গেলে থেমে যাবে এই কলোরব… দু’দিনের মুসাফির সুদিনের ঘোরে কেনো থাকোএ কেমন মরিচিকা মায়ায় জড়ানো চোখআনমনে কারে তুমি ডাকো… যে নদী হারায়…
-
ভেঙে গেছে মন তাই সারাক্ষণ / সাইফ আলি
ভেঙে গেছে মন তাই সারাক্ষণগুনগুন করে গাইপ্রথম মিলনে একসাথে পাওয়াব্যথার কোরাসটাই।।ওরে মনমিলনের ব্যথা বোঝেনা যে জনকি ভাবে সে সুখ পায়? বৃষ্টির সুখে কেঁদেছে যে মাটিবুকে তার ডাকে বানলাঙলের ফলা গেঁথে দেয় তাতেকৃষকের তাজা প্রাণ;শহরতলির পাঁচতলা বাড়িসে সুখের হাড়ি চাটে।কত মিলনের কষ্টে জানো কিএ সুখের রাত কাটে?না বুঝলে বলো, তোমাদের বলেবোঝানো আমার দায়… মিলনের ব্যথা জেনেছে…
-
আমি ফুলে যাই তুমি ভুলে যাও / সাইফ আলি
আমি ফুলে যাই তুমি ভুলে যাওআমি গিট বাঁধি তুমি খুলে যাও;কেনো মায়াভরে চাও বলোআমি কিভাবে নিভাই কিভাবে নিভাইচাঁদ হয়ে তুমি জ্বলো।। ভরা জলশায় তুমি একা চাঁদআমি একাকি চকর কবিকোন কবিতায় আমি বাঁধি হায়ওগো প্রেয়সী তোমার ছবি?কোন ছন্দে বাঁধি গো বলো… নেই পকেটতাই রকেটে ওঠার সাধ নেইজানি জোছনায় ভিজেদেখতে তোমাকে বাঁধ নেইতাই দেখি,আর আসলে কবিতা লেখি।…
-
পাথরের ক্ষয় জানে যে সময় / সাইফ আলি
পাথরের ক্ষয় জানে যে সময়সেই সময়ের সাথেএকে একে সব হয়ে যাবে নেইযা ছিলো আমার হাতে,তোমরা থাকবে, তোমারাই থাকোতোমাদের নেই ভয়আমি তো আমার মালিকের কাছেসপেছি এই হৃদয়।। অর্থের ভয়ে ভিতু নই আমিআমি নই তার দাস,ধনি গরিবের এ সভ্যতায়আমার অবিশ্বাস।সেই সঞ্চয় কি কাজে আসবেআসে না আমার বোধেযেই সঞ্চয় মৃত্যুর ব্যথাআসবে না পরিশোধে।।তাকে হারাতে কিসের ভয়? ক্ষমতা আমার…
-
পাখির সাথে পাখার হিসেব / সাইফ আলি
পাখির সাথে পাখার হিসেবতোর-আমারই মতোবন্ধুরে তোর মনডা যদিএকটু নরম হতো।। পাতার সাথে ডালের যেমননদীর সাথে কূলের,তোর আর আমার হিসেব তেমনবোটার সাথে ফুলের।।বন্ধু, বাড়াসনে আর ক্ষত… পাথরকুচি স্বপ্ন বুকেহয়তো ভাবিস থাকবি সুখেপড়বে না এই নদীর ছায়ারূপোলী চাঁদ মুখে রে তোররূপোলী চাঁদ মুখে… আসুক না মেঘ দেখবি তখনতোর পাশে কে থাকে,আঁধার হয়ে রাখবো ধরেহাজার নদীর বাঁকে।।বন্ধু, ঠেলিস…
-
আমি আমার আমিত্বেই কেনো ডুবছি বার বার / সাইফ আলি
আমি আমার আমিত্বেই কেনো ডুবছি বার বারতুমি তোলো গো আমার, প্রভু তোলো গো আমার।। কেনো আমার দু’টি হাতদান করে হয় বড়োকেনো সেই লোভে এ মনবলে আরো দান করো।।আত্মসমর্পনেই সুখ পেতে চাই আবার… কেনো আমার দু’টি চোখকরে গোপনে যিনা,লুটে সিজদাতেও কেনোআমি তোমাই খুঁজছি না।।যদি না মেলে ক্ষমা প্রভু কি হবে আমার… কেনো এ মন সারাক্ষণশুধু খোঁজে…
-
ওগো সুরকার / সাইফ আলি
ওগো সুরকারতুমি আমার এই গানে দাও সুরএই মৃত অক্ষরে দাও প্রাণ ভরপুর।। রাতের আঁধার কেটেআলোর রেখা যেই ফুটলো,ঘরছাড়া পাখিরাজীবিকার সন্ধানে ছুটলো;এলোকেশি তুমি এলেজানালাটা খুলে দিলেতোমার কপোল ছুঁলোসোনা রদ্দুর… পাখিদের মতো তুমি গান শোনালেবেঁধে নিলে সুরের ঐ মোহন জালেআমি ছটফট করিতোমার দু’হাত ধরিবার বার প্রেমে পড়ি ওগো সুরকারঅনুভুতিগুলো পায় গানের আকার। কতো সুর জমে আছেতোমার দু’চোখে…
-
একটা গান বানাতে চাই / সাইফ আলি
একটা গান বানাতে চাইতোকে জানাতে চাইসেই গানের সুরে সুরেতোকেই মানাতে চাই।। তুই আসমানেরই চাঁদতোর মিথ্যে অপবাদযাক জোছনালোকে ধুয়ে;দু’চোখ ফেরানো দায়।। তোর কাজল দাগা চোখহোক প্রেমের কারণ হোক,আমি দিকভোলা এক নাওতোর চোখের দরিয়ায়।। তোর দিঘল কালো চুলযেনো আছড়ে পড়া ঢেউতোর পিঠের বালুকায়শামুক হয়ে লুকাই।। ০৬/০৯/২১
-
বাসলো না ভালো কেউ / সাইফ আলি
বাসলো না ভালো কেউজ্বাললো না আলো কেউপাখি তোর পালকেও হাওয়া নেইতোর কাছে কারো চাওয়া পাওয়া নেই;তুই দূরে চলে যাউড়ে চলে যাতোর কোনো বাসা নেই, আশা নেই।। পাখি তুই শহরেরজানালায় বসেঅংকটা কষেমিলানোর চেষ্টায় কি ব্যাকুল!তোর বুঝি ডানা নেই?উড়তেতো মানা নেইকেনো পঁচে মরছিস এখানেই;তোর ভালোবাসা নেই আশা নেই।। পাখি তুই ছাদে বসে একাকিএলো সুর? হলো গান লেখা…
-
যে হাওয়ায় দোলে মন / সাইফ আলি
যে হাওয়ায় দোলে মনভোলে মন, খোলে মনসে হাওয়া এসেছে সকালেমনপাখি ডাকে বসে মগডালে।। বনের সবুজে কি রঙ লেগেছেকি মায়া জেগেছে গো ফুলে,গন্ধ বিলিয়ে ছন্দ মিলিয়েকবিতা লেখেছে বকুলে।।পাখিরা গানে গানে মেতেছে যেনো আজবসন্তের এ সকালে… কমলা সুন্দরী শিউলি মরি মরিতোর দুু’হাত ভরি কিসে যে,বাসতে ভালো তোকে ধুলোবালির মতোঘাসের বুকে যাবো মিশে যে… মনের গভীরে কি সুর…
-
জল টলমল জলের বুকে / সাইফ আলি
জল টলমল জলের বুকেরঙিন আলোর দল,জল টলমল কবির চোখেপ্রাপ্তি ছলছল।। জল টলমল লেকের ধারেজীবন জ্বালার সূত্রটারেকেউ বা মিলায় কেউ বা হারেযে হারে সেই খল।। বদ্ধ লেকের জমাট কালোতার বুকে কে জ্বালায় আলোকেউ কি তাকে বাসলো ভালোকেউ কি পেলো তল।। ০৩/০৯/২১
-
জীবিকার কুন্তলে ঝুলে গেছে ফুল / সাইফ আলি
জীবিকার কুন্তলে ঝুলে গেছে ফুলহায় পরাণ বকুলবলো কি দেবে মাশুলতার কি দেবে মাশুল।। শহুরে রমণী হায় চাঁদ জোছনায়কবে দিয়েছিলো মননেই তার প্রয়োজন।বৃন্তে না ফোটা ফুল দানিতে শোভিত তারাফুলের মতোনহায় ফুলের মতোন।।ভ্রমর না হয় তার ধ্যানে মশগুলহায় পরাণ বকুল… প্রেমিকের হাতজোড়া সাজানো ফুলের তোড়াদাবড়িয়ে হাতিঘোড়া পায় না সে কূলহায় পরাণ বকুল… তবুও খেলার ছলে দু’জনার দেখা…
-
কতো বকুলের মালা গেলো শুকিয়ে / সাইফ আলি
কতো বকুলের মালা গেলো শুকিয়েতোর শুন্য খোঁপার দিকে তাকিয়ে,কতো রঙচঙে ভোর হল সন্ধ্যাতোর দুচোখের জলছবি আঁকিয়ে।। কবিতার খাতা হাতে দাঁড়িয়েকাঠগোলাপের সাথে গল্পেকখনো ঘাসের ঘন চাদরেঝরা পলাশের চারুকল্পেতোর ঝলমলে রূপে চোখ রেখেছিনা দেখার ভান করে তাকিয়ে।। বাতাসেরা এলোমেলো ছন্দেকানে কানে বলে যায়- শুনছো;শব্দের ফুলে ফুলে কেনো এইস্বপ্নের জাল তুমি বুনছো? শিল্পীর রঙ গেছে ফুরিয়েতবু বাঁধতে পারেনি…
-
আর কতো পাতাঝরা শীত গেলে পর / সাইফ আলি
আর কতো পাতাঝরা শীত গেলে পরবসন্ত খুঁজে পাবে আমাদের ঘর;আর কতো শরতের শাদা শাদা মেঘবৃষ্টি না এনে শুধু আনবে আবেগ?সৈকতে জমে আছে প্রশ্নের স্বর… যখন ভেবেছি উঠে পাহাড় চুড়ায়দেখবো কিভাবে তারা মুক্ত কুড়ায়;ভেঙে গেছে ভুল একি ঝিনুক শামুকঘুমিয়েছে বুকে নিয়ে মুক্তোর সুখ।।পুঁজির পাহাড়ে নাচে মৃত অন্তর… পাহাড়ের ঢালে নেমে খুঁজে দেখি সুখপাহাড়ী নদীর স্রোতে একই…
-
বৃষ্টির মোহে পড়ে রাত জেগে বসে আছি / সাইফ আলি
বৃষ্টির মোহে পড়ে রাত জেগে বসে আছিতুমি আমি কাছাকাছি নেই যদিওএকই এ মেঘের জলে ভিজো তুমিও।। রিমঝিম রিমঝিম রিমঝিম ঝরছেরিমঝিম ঝরছে প্রেমের এ ধারাআঁধারের বুকে ফের ঘুম ভেঙে জাগছেঘুম ভেঙে জাগছে ফুল-পাতারা।।ফুলেদের বুকেপিঠে ঝরে পড়া বৃষ্টিরসুখটুকু পারো যদি কুড়িয়ে নিও। মেঘের আড়ালে চাঁদ লুকিয়েছে মুখকখনো নিলো না এই বৃষ্টির সুখতুমি ঐ চাঁদ হয়ে খুঁজো না…
-
যদি ব্যথা দিয়ে তুমি সুখ পাও / সাইফ আলি
যদি ব্যথা দিয়ে তুমি সুখ পাও তবে ব্যথা দিওআর যদি অনুতাপে জ্বলেপুড়ে খাক হওআমার ভালোবাসাা নিও।। হাঠাৎ আঘাত এসে ভেঙে দিতে চাইলেও আশায় বেঁধে রাখি বুকের জমিন,বেঁচে থাক ভালোবাসা, সুখের সকালগুলোরঙিন ছবিরহাট থাক অমলিন।অভিযোগ ছুড়ে দিলে দিতে পারোনির্ভুল নই তো আমিও।। পাখিদের ঘরগুলো মাঝে মাঝে দেখি আর ভাবি আমি হয়তো বা পাখিই ছিলাম….ঘরছাড়া পাখিগুলো যে…
-
শহরের যতো আলোকসজ্জা ঘিরে / সাইফ আলি
শহরের যতো আলোকসজ্জা ঘিরেঅন্ধকারের পোকাদের ওড়াউড়িঘুমহীন রাত পার হয়ে যায় একাভোরের পাখিরা চাদর দিচ্ছে মুড়ি।। পাশ ফিরে শোও প্রেয়সী আমার শোনোতোমার উপরে অভিমান নেই কোনোভালোবাসা দাও, প্রেম দাও, এসো কাছেব্যস্ত শহরে এতোটুকু ছাড়াপ্রেমিক কিভাবে বাঁচে।।ছাদে যাবে? চলো জোছনায় গিয়ে পুড়ি। এই যে হাতের আঙুল চরছে তোমার চুলের ভাজেএতটুকু জেনো শুদ্ধ ভীষণ হজার ভুলের মাঝেমন খুলে…
-
সব সাধুরাই পার পেয়ে যায় / সাইফ আলি
সব সাধুরাই পার পেয়ে যায় আমার বেলায় ধরাজীবন আমার কয়লারে ভাই ময়লা দিয়ে ভরা। এক সাধুজন টেবিল বাজায় অন্যে বাজায় ঢোলঘুসের টাকায় গয়না কিনে বিবির ভরায় কোল,আর আমার বেলায় চাইতে গেলে পাওনা যেটুক যাও-ধুরও মিঞা কাম করো না; কামাও তো সব ফাও!বইলা বসে চ্যালারে কয় এইডারে কেউ সরারে ভাই এইডারে কেউ সরা… রঙিন জলে ডুব…
-
একইতো পথ / সাইফ আলি
একইতো পথকারো জন্য শেষ হয়ে যায়কেউবা আবার পথের মাঝেই বার বার নিজেকে হারায়।। যাত্রা পথে থামলে পথিকএকবার দেখোতো নিজেকে,তোমার মাঝের পথটা সরলনাকি গিয়েছে সে বেঁকে;তুমি যাচ্ছো কোন ঠিকানায়? ফুল-পাখি-রঙআমরা এবংআমাদের লেখা এ গল্পেরশেষ হবে এখানে কখন কে জানে;সবই ধুলো হয়ে যায়। মিলনে-বিরহে, হাসি-কান্নায়আমাদের সাজানো বাগানেপ্রবেশাধিকার থাকবে কি আরকালকে সকালে কে জানে!কেনো কাঁদবো এ মিথ্যে মায়ায়?…