-
জলে কার কমেছে দহন / সাইফ আলি
যে আগুনে ছাই হয়সে আগুন পোড়ায় না মন,তবু ক্যানো জল টানোজলে কার কমেছে দহন? চোখের আগুনে পুড়েঠোঁটের আগুনে পুড়েপুড়ে পুড়ে প্রেমিকার তাপে,পুরুষ ধারালো হয়ক্রমাগত আলো হয়শুদ্ধ, অজেয় ধাপে ধাপে। আগুনে অরুচি যারসে কেমন পুরুষ তা বুঝি না,কেবলই কাতর চোখেশুদ্ধ প্রেমের জল খুঁজি না। ২৩.০২.২২
-
থরথর কাঁপছিলো পা / সাইফ আলি
থরথর কাঁপছিলো পাআর না,কোনোদিন না;এইবার ফিরে গেলে ঘরেশুনবে না কারো কোনো কথা। পরদিন বিকেলের শেষ,পাখিদের মতোসারাদিন পরঅভিমানী ছলছল চোখেঘরে ফেরা তার।একই তার পণ-আর না, কক্ষনো না। পরদিন একই সেই পথঅভিমানী চোখ,সাবলীল পায়েঘরে ফিরে আশা। এভাবেই বহুদিন পরদেখি তার উজ্জ্বল মুখ;দৃঢ় পায়ে হাঁটছিলো আরবলছিলো- এটাই জীবন। আমি তাকে এভাবেইমানুষের মাঝ থেকেক্রমাগত সরে যেতে দেখি। ২২.০২.২২
-
শিউলি / সাইফ আলি
শিউলির ঘ্রাণে মুগ্ধ সকালশিউলি পায়ের তলে,শিউলিরা ফোটে ঝরার জন্যবিষিয়ে জীবন-জলে। গ্রামের শিউলি শহর সফরেজোগাড় করতে রুটি,নিস্ব হয়েছে ভেতরে বাইরেভুলে গেছে খুনসুটি। সেলাই শিউলি জীবিকার কাছেবিকিয়ে সকল ইচ্ছে,সকাল বিকাল জননী তোমারদু’হাতে যত্ন নিচ্ছে। মেয়ে নাকি দাসী? কোন পরিচয়প্রাপ্য, কোনটা দিচ্ছো?কতো শিউলির স্বপ্নে তোমারনিজেকে মিলিয়ে নিচ্ছ? স্বদেশ জননী, এ দায় তোমার,তোমার দুচোখে ঘুম নেই;তোমার কণ্যা শিউলির ঠোঁটেআজো…
-
চোখ বুজলেই / সাইফ আলি
বহুদিন হলো তার দেখা নেই কোনোলোকে বলে আসলে সে ছিলো না কখনোসন্দেহ পোকা মন কুরে কুরে খায়চোখ বুজলেই নামে চোখের পাতায়! ০৮.১২.২১
-
বৃত্ত / সাইফ আলি
মনে হলো যেই আকাশে মেঘের ঘনঘটা কমবে নাতোমাতে আমাতে এই ভালোবাসা কিছুতেই জমবে নাভেঙে গেলো ভুল বৃষ্টির সাথে নাচলো দূর্বা চিত্তসরলরেখায় দাঁড়িয়ে আমরা এঁকেছি নিপুণ বৃত্ত। ০৭.১২.২১
-
মন / সাইফ আলি
ছোটো সেই পাখিটার ডাকনাম মনচিন্তার মগডালে যখন তখনজুড়ে দেয় সূত্রহীন এমন আলাপমনে হয় কিছুতেই খাচ্ছে না খাপ। তবু তাতে সায় দিতে বেরোয় মিছিলজীবনের অলিগলি রাজপথে রোজ;আজ সে কোথায় গেছে, কার পিছে হায়ইদানিং খুব বেশি হচ্ছে নিখোঁজ। ০৬.১২.২১
-
গ্রামছাড়া রোদগুলো / সাইফ আলি
গ্রামছাড়া রোদগুলো শহরের অলি-গলি-মোড়েকেমন লেপ্টে আছে! যেনো এক ছিঁড়া কাঁথা কোনোমতে ঢেকে আছেফুটপথ শিশুর শরীর।আলোহীন চোখ নিয়ে এরা শুধু অঁধারেই ঘোরেঘোরের ভিতরে,অথচ ধানের খেতে দিতে হবে পানি।সরষের মখমলে হাত রাখা কিশোরীর যুবতি সময়বস্তির কুড়ে ঠেলে বের হয়, রোদ মাখে, চোখ মোছে;মুখে দেয় রাতের তারকা; তারপর বিক্রি হয়পুরাতন কাপড়ের দরে। ২১.১১.২১
-
উড়ন্ত মেঘ / সাইফ আলি
আমিই তো সেই চাঁদের নেশায় উড়ন্ত মেঘজোছনা মেখে দাড়াইনেঅনন্তবার ফিরে আসার রেকর্ড আমারখেয়ালে মন হারাইনে। আমিই তো সে,আয়না দেখার ভান করে যে তোমায় দেখেগোলাপ কাটায় না জড়িয়েমনের সুখে কাব্য লেখে।মন পেতে যেই পথ ধরে সব, সহজ ভেবেসেই পথে পা বাড়াইনে। ১০.১১.২১
-
অনুকবিতা ৩৬ / সাইফ আলি
কেউ ভালোবাসে ভালোবাসাকেইঘৃণাকেই করে ঘৃণা,তাকেই দিয়েছি হৃদয় আমারছোট্টো এ পৃথিবী না। ০৫.১১.২১
-
আমরা দু’জন জ্বলবো যখন / সাইফ আলি
মেঘলা আকাশ, সন্ধ্যা নামার একটু পরই দুপুর হলেআরেকটু পর নীলের মায়ায় লালচে আভা তুলোর মতো!এমন করে যখন তখন বদলে যাওয়া আকাশ হলেকেমন করে ভুলবো বলো; তুলবো ঘরে কেমন করে?একটু খানি সহজ করো, চাঁদ হয়ে যাওআর না হলে মেঘের কুচি,মোমের মতো গড়িয়ে পড়ো হাতের উপর, পুড়ুক না হাত;জোছনা হয়ে গিলতে পারো উপচে পড়া সবটুকু রাত। হাত…
-
আমি বুঝি তুমিও তা চাও / সাইফ আলি
আমি রোজ কথা কইস্বপ্নের কথা,তুমি শুনে হাসো;হয়তো পাগল ভাবো তবু ভালোবাসো।আমি বুঝি তুমিও তা চাওমুখ ফুটে বলো না কেবলহয়তো বা ভয় পাওপরাজিত হতে।পরাজিত মানেই তো নিচু হয়ে বাঁচা!মানুষের দৃষ্টি এড়িয়েএকা একা লজ্জায় হেট হয়ে থাকা।তার চেয়ে ঢের ভালো দর্শক হয়েকরতালি দেওয়া, অথবা দুঃখ পেয়েচুপি চুপি সরে পড়া, চিনবে না কেউ;বলবে না ডেকে কটু কথা। আমি…
-
আমিও অবাক হই / সাইফ আলি
আমিও অবাক হইতোমাদের কথা শুনেতারা গুণে দিনের আকাশে!তোমরা দেখোনা কেউআগুন লাগিয়ে কারামিটি মিটি হাসে। কথা ছিলো সংবাদপাঠ হলে শব্দের রুহেহাত রেখে করবে বিচার,অথচ তোমরা আজনিজেরাই বিচারক,কথা নেই, ব্যাখ্যা নেই, সাক্ষ্য নেইনেই কোনো বোধের বালাইঝাপিয়ে পড়ছো; ইশশ!পাবে বকশিস?কোরান কি বলে?তোমাদের বোধের দোকানমেধাহীন বুঝি আজ এভাবেই চলে? ১৬/১০/২১
-
দোয়া / সাইফ আলি
হাতের মুঠোয় পাঁচটা আঙুলচোখের আরাম, আশার আলো;রক্ত আমার, হৃদয় আমার আল্লা তোকে রাখুক ভালো। ভোগের সমাজ তোর দু’চোখেহয়না যেনো রূপের রাণী,বুকের মাঝে বাজতে থাকুকসমর্পণের সত্য বাণী। অন্য ঠোঁটের হাসির রেখায় বাড়ুক তোর ঐ চোখের জ্যোতি,পরের ক্ষতি মানেই বুঝিসসবচে আগে নিজের ক্ষতি। ইহকালের ক্ষণস্থায়ী এক জীবনের মূল্য দিয়ে নিস কিনে তুই অনন্ত সুখ;যাস সেখানে আমায় নিয়ে।…
-
আমার শহর তোমার কোলে / সাইফ আলি
আমার শহর তোমার কোলে হাওয়ায় দোলে, গল্পে ভোলে;আর না হলে তোমার আচল তোমার চুলের ফিতেই ঝোলে। আমার শহর তোমার সাথেআস্তে ধীরে হচ্ছে বড়ো,তোমার রেখায় আমার যতবিন্দুরা সব হচ্ছে জড়ো। তুমি বলতে তোমরা সবাইযাদের নিয়ে আমার শহর,যাদের নিয়ে অলিগলি,অলিগলির প্রতিটা ঘর। ১৭.০৭.২১
-
অনুকবিতা ৩৫ / সাইফ আলি
ঘরে বসে বসে জিকিরে ফিকিরে যাচ্ছে তো কেটে বেশবাইরে এখন তপ্ত হাওয়ার দিনগরিবের পেটে ক্ষুধা বেশি তাই গরিবের পিঠে ঋণ।। ১৯.০৪.২১
-
এতো ভালো কেনো বাসো / সাইফ আলি
এতো ভালো কেনো বাসো মানুষের কাতারে রাখো না?আদমের ছেলে আমিতুমি প্রিয়া আদমেরই মেয়ে,আমাদেরও পাপ হয়লোভে পড়ে গন্দম খেয়ে। যে পাপ করেছি আমি ক্ষমা চেয়ে মুছবো সে পাপ,আমাতে ভরসা করোশুরু হোক ফের সংলাপ। ০৪.০৪.২১
-
চাঁদ / সাইফ আলি
প্রতিদিন আমাদের কোলজুড়ে নামে এক চাঁদসে চাঁদের সারা মুখে জ্বলে থাকে ভয়াল বিস্বাদজোছনায় হাতড়াই ঘন এক আঁধারের বুকআর ভাবি এক্ষণই ক্লান্তিরা ঘুমিয়ে পড়ুক!আমরা হতাশ হই বার বার বহুবার, ফেররঙিন স্বপ্ন আর সাধ নিয়ে বাঁচা আমাদের। ১০.০৩.২১
-
মধ্যরাতের হাওয়ায় / সাইফ আলি
‘মধ্যরাতের হাওয়ায় কেমন গন্ধ থাকে’বললে তুমি অবাক চোখে তাকাওকারণ তোমার জানলা তখন বন্ধ থাকেমধ্য রাতের হাওয়ায় কিছু ছন্দ থাকে। তা না হলে এই যে আমি রাত্রি জেগেকাব্য লেখার নেশায় এমন বুদ হয়ে যাই,দিনের বেলা যে রাস্তাটা বন্ধ থাকেসে রাস্তাতেই জোছনা নামে দারুণ মায়ায়! মধ্যরাতের হাওয়ায় কিছু দ্বন্দ্ব থাকেখুঁজলে তাতে ছন্দ থাকে, গন্ধ থাকে।২৭.০১.২১
-
প্রয়োজন মিটে গেলে বলে দিও / সাইফ আলি
প্রিয়প্রয়োজন মিটে গেলে বলে দিওঝরা পাতা হবো, বহুকাল পুরোনো এ শখআর এই কথা জেনে রাখা তোমাদের হক। প্রয়োজন মিটে গেলে কানে কানে ফিসফিসে স্বরেবলে দিও- ‘আসতে পারেন’ ছোটো করে- ‘এসো’।বহুদিন যাইনি কোথাও,বেড়ানোর ছলেকৌশলে সরে যাবো, জানবে না কেউ;স্বপ্নেও আসবো না কারোআর যদি পারোআকারে বা ইশারায়; সবচেয়ে ভালো হয় সেইএর থেকে সাবলিল আর কোনো বিচ্ছেদ নেই।প্রিয়প্রয়োজন…
-
ছায়া ধরে বেঁচে আছি / সাইফ আলি
ছায়া ধরে বেঁচে আছিএকদিন ছেড়ে যাবে সেও;ভয় পাবো কিসে বলোপ্রেম যদি থাকে মরণেও? কেবল দুনিয়া যার তার শত রোগে শোকে ভয়,শাহাদাৎ পেয়ালায়ঠোঁট রেখে খুঁজি পরিচয়।০৮.১২.২০