-
পৃথিবীটা নেড়েচেড়ে / সাইফ আলি
পৃথিবীটা নেড়েচেড়ে রেখে দেবো ফেরকিসে এতো ভালোবাসা মায়া আমাদের?দু’দিনের মুসাফির, ঘর বাঁধি; পাথরের ঘরহাতে হাতে গড়ে তুলি কি দারুণ পাপের শহরতারপর একদিন ছেড়ে গেলে ছায়া আমাদেরপৃথিবীটা নেড়েচেড়ে ঠিকঠাক রেখে দেবো ফের। আমাদের সন্তান, সম্পদ, ভালোবাসা সবভাগাভাগি হয়ে যায়; কে চালায় কসায়ের ছুরি?আমলের খাতা খুঁজি, হায় হায় চুরি গেছে চুরি!এখন তো খালি হাতে কেউ নেই কিছু…
-
যদি চাও / সাইফ আলি
পাতাগুলো ঝরে যেতেই বাকলের চিরগুলো স্পষ্ট হয়ে উঠলো,তুমি বললে শীত আমার ভালো লাগে নাঅথচ শীতকে অতিক্রম করেই বসন্তে প্রবেশ করতে হবে।নতুন সবুজের প্রসববেদনায় জর্জরিত শীত আমাকে ডাকছে-আমি একটা আগুনের স্তুপ তৈরি করছিযদি চাও, পাশাপাশি বসে শীতকে উপভোগ করতে পারি।২৯.১০.২০
-
তুই ক্যান এতো কথা কস / সাইফ আলি
ছোটো পাখি, তুই ক্যান এতো কথা কসতুই ক্যান একরোখা, ঘাড় ত্যাড়া, হুটহাট প্রতিবাদী হস?তোর কথা কতদূর যায়?দেয়ালের ঐপাশে যারা থাকে তাদের কি কানে পৌছায়?ছোট পাখি চুপ কর, শিকারীর আনাগোনা বনেযদি তোর ডাকাডাকি শোনেতাক করে বন্দুকের নলসময় দেবে না এতটুকুতারপর কথাও ফুরোবে, মিটে যাবে সব চাওয়া পাওয়া।ছোটো পাখি, তুই ক্যান শিখিস না দেখে-ওরা সব কালিঝুলি মেখেসঙ…
-
আশাবাদী হও প্রিয়া / সাইফ আলি
অদৃশ্য খাঁচা এক নিত্য আজ পাখিদের ঘরবিষন্ন বিকেলের বুকে পিঠে ঘাতকের শর!সন্ধ্যার কোলজুড়ে ফুটফুটে রাত আসে নেমেদীর্ঘতম এই রাত শেষ হলে ডেকো। তারপর-সকালের সোনা রোদে মেলে দেবো আমাদের ডানা। সন্দেহ দূর করো; ঐ মেঘে আকাশ ঢেকো নাআশাবাদী হও প্রিয়া, হতাশায় মৃত্যু ডেকো না। ২১/১০/২০
-
অনুকবিতা ৩৪ / সাইফ আলি
পাখি হতে হতে সে হলো শকুন!শকুনের মতো খুবলে খুবলে শরীরটা খেলোতারপর খেলো ভালোবাসা প্রেম প্রেমিকার চোখ!!ধারালো নোখের আঘাতে আঘাতে ফালি ফালি হলো পূর্ণিমা চাঁদ।১০.১০.২০
-
অনুকবিতা ৩৩ / সাইফ আলি
মুল্যবোধের বিজ্ঞাপন ঝুলছে দেয়ালেচোখ বুলিয়ে যাচ্ছি সবাই মনের খেয়ালেগতকালের তুমি আমি আজকে বলো ভিন্ন কিঅমানুষে বহন করে নতুন কোনো চিহ্ণ কি?০৮.০৯.২০
-
যখন আমার সঙ্গে চলো / সাইফ আলি
তোমার আমার গল্পগুলো কেউ না পড়ুক কি আসে যায়কি আসে যায় সবুজ শাখায় একটু ঝড়ো দমকা হাওয়ায়জোছনা এবং তারার আলোয় পথ চলে আর কজন বলোস্রোতের মতো সব বয়ে যায় যখন আমার সঙ্গে চলো।১৮.০৮.২০
-
যে পথে প্রেমিক চিহ্ণ রাখেনি কোনো / সাইফ আলি
ভালোবাসা আজ ফুলকে করেছে একাকাটাভরা ডাল, পাতারা ঝরেছে হাওয়ায়;প্রেমিকার চোখ পাপড়িতে পরাজিতকাটাদের সাথে প্রেমিকেরা পরিচিত! দুলে ওঠা ঝোপ হারানো ফুলের ব্যথায়খুব বেশিক্ষণ বিচলিত থাকবে নাযে পথে প্রেমিক চিহ্ণ রাখেনি কোনোসে পথে যেওনা, তোমাকে সে রাখবে না।১৫.০৮.২০
-
অনুকবিতা ৩২ / সাইফ আলি
কেনো মনে হয় আকাশটা নিয়ে কাড়াকাড়ি হবে;কথা বললেই বিপক্ষে যাবে, বাড়াবাড়ি হবে?০৬.০৭.২০
-
একজন কবি ভালোবেসে এর চেয়ে বেশি আর কিই বা করতে পারে / সাইফ আলি
চাকরির পরীক্ষার জন্য তোমার সন্তান যখন আমার নাম মুখস্থ করবে তখনও তোমার চোখে আমি বেকুবই থাকবো। আমার কোনো একটা গ্রন্থের নাম আমি তোমার নামে রেখে দেবো। তোমার নাম জপে বিসিএস দেবে লক্ষ লক্ষ তরুণ। একজন কবি ভালোবেসে এর চেয়ে বেশি আর কিই বা করতে পারে বলো?০৩.০৭.২০
-
অনুকবিতা ৩১ / সাইফ আলি
পাগলা হাওয়ার দাপট ছিলো যখন এ নিঃশ্বাসেতখন তুমি ফিরিয়ে দিলে দারুণ অবিশ্বাসে।এখন আমার আড়ষ্ঠ পা বন্ধ মুখের বোলআস্তে ধীরে খুলছো তুমি শামুক মুখের খোল? সোনার সে কাল শেষ হয়েছে এখন দেবো ডুবআমার সাথে ডুবতে তোমার ইচ্ছে বুঝি খুব!০১.০৬.২০
-
নেমে দাঁড়াতেই বৃষ্টি নামলো / সাইফ আলি
সাগর ফেরালো নদীকেআর আকাশ বললো- তারা,নিভে যাও তুমি; চাঁদও!পৃথিবী বললো কাঁদো!! দু’চোখ বললো- আহা!দু’ঠোঁট বললো- বেশ;দু’হাত ভাঙলো অর্জনআর দু’পায়ে নিরুদ্দেশ। জীবন বললো- নিরামিষ,মৃত্যু বললো- থেমে যাও;মন কি বললো বোঝার আগেইকে যেনো বললো- নেমে যাও! নেমে দাঁড়াতেই বৃষ্টি নামলোঅঝোর বৃষ্টি সারারাত,প্রেমিক ফিরলো প্রেমিকার কাছে;প্রেমিকার নাম জান্নাত!৩০.০৫.২০
-
পৃথিবীটা কতো ছোটো হয়ে গেছে / সাইফ আলি
পৃথিবীটা কতো ছোটো হয়ে গেছে দেখোইচ্ছে হলেই ছবি হয়ে ভাসো ফোনে,এতো কাছাকাছি নিরিবিলি নির্জনে। পৃথিবীটা কতো সহজ হয়েছো এখনবেড়েছে কেবল আঙুলের নড়াচড়া,শুয়ে বসে সব লেনদেন বোঝাপড়া। তবু কি ভীষণ আক্ষেপ মনে মনে-হৃদয় গলে না হৃদয়ের প্রয়োজনে।৩০.০৫.২০
-
প্রেম হয়েছে তোমার আমার / সাইফ আলি
চোখের ভাষা মুখের চেয়েও সরল হলেবলতে পারো প্রেম হয়েছে তোমার আমার। পরষ্পরে পরষ্পরের মাথা ব্যাথায় কাতর হলেকিংবা কেবল সূত্র ধরে পৌঁছে গেলে খুব গভীরেএকটুও পথ ভুল না হলেতখন তুমি বলতে পারো প্রেম হয়েছে তোমার আমার। প্রেম হয়েছে পাখির সাথে পাখির ডানারপ্রেম হয়েছে পাপড়ি এবং ফুলের রেণুরপ্রেম হয়েছে নদীর এবং নরম পলির। তোমার আমার প্রেম নিয়ে…
-
ঝড়ের মালিক বানের মালিক শোনো / সাইফ আলি
তবুও আসলে ঈদ এই জনপদেকাতারে কাতারে দাঁড়িয়ে বাঁধবো হাত,হে প্রভূ তোমার পরীক্ষা হলে শেষউপহার দিও কাঙ্ক্ষিত জান্নাত। ঝড়ের মালিক, বানের মালিক শোনোশত কষ্টেও অভিযোগ নেই কোনো,অনুরোধ শুধু সর্বহারার দিকেছুড়ে দিও কিছু ফেরদাউসের ফুল।২৫.০৫.২০
-
শামুকের সংসার / সাইফ আলি
কোনো মৃত্যুই এখন আর আমাদের বিচলিত করে নাখেলার মাঠে জমে ওঠা বর্ষার জলে যেমন জমে ওঠেশামুকের সংসার তারপর জল নেমে যেতেইমৃত শামুকের খোলগুলো পড়ে থাকে এখানে সেখানেঠিক তেমনই আমাদের খোসাগুলো পড়ে থাকে ধানখেতেখালে বিলে শহরের ড্রেনে!আমরা এখন এক ধ্যানের মধ্যে আছিএখন যদি পৃথিবী ধ্বংশ হয়ে যায় আমাদের কি হবে!?সর্বচ্চ মৃত্যু ছাড়া আর কোনো কঠিন বিপদ…
-
একটুখানি পড়বো বলে / সাইফ আলি
একটা মানুষ কাঁদছে একা কেউ দেখেনিএকটা পাখির ভাঙা বাসার মূল্য কতো কেউ বোঝেনিএকটা ফুলের খুব নিরবে চুপশে যাওয়া। হয়তো কোথাও একটা ভাঙা পাতিল হঠাৎতৃষ্ণা মেটায় এমন কারো কেউ চেনে নাকেউ শোনেনা তার আকুতি, পথের ফকিরকিংবা রাজা রাজ্য ছেড়ে অন্য কোথাও। হয়তো এমন নষ্ট চোখের খবর শুনেঅবাক হয়ে বলবে তুমি- কেমন করেদেখলো এমন আকাশটাকে!!? বাস্তবে যা…
-
খুব কাছাকাছি বেঁচে আছি তবু / সাইফ আলি
কেউ জমা করে কাড়ি কাড়ি টাকাকেউ জমা করে স্মৃতি,আমাদের কাছে জমা হয়ে আছেক্ষুধা ভয়। সম্প্রীতি? সে কেবল শুধু মুখে মুখে বাজেবাস্তবে বহুদূর,কথা ছিলো একসাথে লেখা গানেএকই সাথে দেবো সুর! কথার কথা! সে ভুলেছে সবাইমেপেছে আপন রাস্তা,মানুষে মানুষ মিলতে পারেনিটাকায় রেখেছে আস্থা। তারপর থেকে দালানবাড়িরফটকের তালা টেকসই,খুব কাছাকাছি বেঁচে আছি তবুকেউ কারো সাথে এক নই। ০১.০৫.২০ডাকটিকিট,…
-
এই শহরে বৃষ্টি নামার আগে / সাইফ আলি
এই শহরে বৃষ্টি নামার আগেপ্রখর রোদে খাক হয়ে যায় মাটিশহরবাসির সহজ কবিতারাবারুদ-গোলায় ফুসতে থাকা ঘাটি!এই শহরে বৃষ্টি নামার আগেমৃতের প্রেমে বুদ হয়ে যায় হাওয়া। ভোরের বেলা তীব্র মোরগ বাগেকেবল কিছু গাছগাছালিই জাগেশহর তখন মৃত সাপের দেহঠান্ডা এবং বিষণ্ন স্যাতসেতে। এই শহরে সূর্য করে দেরিবাতাস কেবল দুঃখ ফেরি করেশহরবাসি জাগবে বলে ঘুমোয়ঘুমের ঘোরে শহস্রবার মরে। হঠাৎ…
-
মানুষ সেধেছে জ্ঞান-বিজ্ঞান / সাইফ আলি
মানুষ সেধেছে জ্ঞান-বিজ্ঞানকোনো বিজ্ঞান সাধেনি মন,সাধিত সে জ্ঞান সহজ করেছেকঠিনতর এ নর-জীবন। কবে কোন কালে প্রমান করেছেবিজ্ঞান বলো স্রষ্টা নাই?স্রষ্টার দেয়া বিধান ধর্মবর্ম পরেই মেলে রেহায়। যদি এ যাত্রা বেঁচে যাও প্রিয়যদি এ যাত্রা মুক্তি পাও,ধর্মের কাছে পথ চেয়ে নিওবিজ্ঞান দিয়ে জুতা সেলাও। ২৩.০৪.২০