• খুকুমণি জানো / সাইফ আলি

    খুকুমণি জানো চাঁদ কতো দূরে কতো দূরে তারা কতদূর থেকে তারা করছে ইশারা? কতদূরে আসমান কতদূর গেলে এই মহাবিশ্বের সীমারেখা মেলে? খুকুমণি চিন্তার সীমানা কি জানো? ভাবো দেখি পাখিদের ডানা ঝাপটানো কিংবা ফুলের ঘ্রাণ, মাছের সাঁতার! কতোটুকু পরিচয় দিলো স্রষ্টার? খুকু সেই স্রষ্টার প্রিয় হতে চাও? তবে তাঁর আলো দিয়ে নিজেকে সাজাও। 30.06.19


  • নারী তুমি কোনোখানে নিরাপদ নও / সাইফ আলি

    নারী তুমি কোনোখানে নিরাপদ নও তোমার শরীর বেঁচে রাতের শরাব কেনে পুজিপতি শেয়ালের দল শিল্পীরা চড়া দামে তোমাকে বেঁচেই খায় কবি হয় নন্দিত তোমার শরীর এঁকে নানা উপমায়। নারী তুমি জরায়ুর মালিকানা নিয়ে শামুকের মতো কেনো নিজেকে গুটাও? কখনো প্রেমিকা তুমি কখনো বা মা! চতুর বেনের দল তোমাকে বেঁচতে চায় তুমি বোঝো না? ০৩.১০.১৯


  • কবি ও কবিতা / সাইফ আলি

    আমার সঙ্গে কিছু শব্দের মেলামেশা ছিলো যখন তখন তারা ঢুকে যেতো মনের গভীরে এ বিষয়ে অভিযোগ সবথেকে বেশি ছিলো যার সে আমার প্রিয়তমা চেয়েছিলো পুরো অধিকার। অথচ কবির মন ফেড়ে কবে কোন ডাক্তার পেয়েছে কেবল নারী, গাড়ি, বাড়ি আর সংসার? শব্দের আনাগোনা কবির শ্বাসের মতো, প্রিয়তমা সেও এক রূপ কবিতার। ০৪.১০.১৯


  • দিলখোলা বাঙালি / সাইফ আলি

    গ্যাস দিছি পানি দিছি, খালি হাতে আইছি? পাই বা না পাই কিছু পদক তো পাইছি। এতো রাগ করিস ক্যা দাদা কিছু দিলো না! বাঙালিরা কোনোদিন এরকম ছিলো না। বাঙালিরা দিলখোলা ঘর বেঁচে বর চায়, ঠাকুরের চেহারাটা দ্যাখ বিনা খরচায়। 06.10.19


  • যে কথা বলতে / সাইফ আলি

    যে কথা বলতে প্রাণ দিলো আবরার সে কথা ফুটুক জনতার মুখে মুখে খুণিরা জানুক মৃত্যু আনে না ভয় শহীদের খুণ ঠেলে দেয় সম্মুখে।। 07.10.19


  • খাওয়ার দিকেই ঝোক / সাইফ আলি

    শোনো বাবা তুমি চাও যদি ছেলে টাকার কুমির হোক গিলে তো খাবেই সবকিছু তার খাওয়ার দিকেই ঝোক, ‘অমকের ছেলে সোনার হরিণ দু’দিনেই কোটিপতি!’ তুমি বুঝলেনা কি পথ দেখালে, কতটুকু লাভ-ক্ষতি। বিরাট মেধাবী ছেলেটা তোমার বন্ধু চেনেনা কোনো সাতে পাঁচে নেই তোমার ছেলেই সন্ত্রাসী হবে শোনো, সন্ত্রাসী মানে কুপাকুপি নয় টাকার পিছনে ছুটে যারা খায় আজ…


  • বললো রাজা হেসে / সাইফ আলি

    বললো রাজা হেসে- ‘ভিন্নমতের চিহ্ন যেনো না থাকে এই দেশে-’ ঝাপিয়ে পড়ে রাজসেনারা ভিন্নমতের খোঁজে তাই দেখে কেউ ঠোস পরে কেউ সাবধানে ঘাড় গোঁজে, কিন্তু কিছু আগ্নেগীরির বেরিয়ে আসা লাভায় ভয় ঢুকে যায় রাজার বুকে, ভীষণ করম ভাবায়। ভাবনা শেষে চেঁচিয়ে বলে- ‘বন্ধ করো মুখ-’ বন্ধ হলেই শান্তি রাজার, বন্ধ হলেই সুখ। 08.10.19


  • তোমাকেই সম্মুখে চাই / সাইফ আলি

    রাত্রি গভীর হয়, জ্বলে ওঠে দৃষ্টি তোমার হৃদয়ে নূরের জ্যোতি, সেজদায় অবনত মাথা তোমাকে পূর্ণ করে; তুমি হও জান্নাতি পাখি! আহা কি আলোয় ভরা কলবের অধিকারী তুমি! দ্বীনের মিছিলে আমি তোমাকেই সম্মুখে চাই তুমি কি মিছিল নিয়ে নামবে না শহরে আমার? 28.04.19


  • অনুকবিতা ২২ / সাইফ আলি

    এই কবিতা লেখবো খুবই সহজ করে যেমন তোমার দৃষ্টি সহজ জলের মতো কিন্তু একি অথৈ সাগর তোমার চোখে আমি কি আর বীর ডুবুরি সিন্ধুজয়ী! দোহায় তোমার দৃষ্টি হটাও লাস্যময়ী। 23.03.19


  • এই নদীটা / সাইফ আলি

    এই নদীটা শুকিয়ে যাওয়ার আগেফুসতো ভীষণ রাগেরাগ করা কি ভালো?তাই দিয়েছি হাত পা বেঁধেশান্তি প্রদীপ জ্বালো! এই নদীটা ভীষণ জেদি জানোভাঙা গড়ার নষ্ট খেলায় মাতেতাই দিয়েছি হাত পা বেঁধে শান্ত থাকে যাতে। এই নদীটা শান্ত এখন খুবইঘুমিয়ে থাকে ঠিক আমাদের মতোঘর ভাঙেনা কারোআরোবুক জুড়ে তার সোনার ফসল ফলেতবুও লোকে বলে-ইস্ সে যদি আগের নদী হতো! 21.03.19


  • আমারে হারায়ে দ্যায় / সাইফ আলি

    আমারে হারায়ে দ্যায় রকমারি রাতের সোহাগআমারে হারায়ে দ্যায় মৃত কাক গলির ভিতরগলে যাওয়া ডানা অচেনা পথের বাঁকে পড়ে থাকা বেওয়ারিশ সুখঅযাচিত মুখহাসি এবং তুখোড় চালে ভেঙে যাওয়া দাবার দোকান।আমারে হারায়ে দ্যায় কেউযারে আমি দেখি নাই কোনোদিনখোদার কসম যারে আমি ভাবিনাই কোনোদিন কোনো অযুহাতে।তবুও সে আসে আমারে হারায়ে দিতে আসেবার বার হেরে গিয়ে নির্বোধ আমি যেই হাসিসে বলে- তোমারে আমি…


  • তবু কিছু পাখি / সাইফ আলি

    এখানে রাতের পর ফের নামে রাতদিনের ইমান নিয়ে তবু কিছু পাখি ঝাপটায় ডানাএরা কোনো হতাশার পঙ্ক্তি জানেনা। এখানে বেসুরো গান, চাটুকার কবির কলমঘিরে রাখে বিবেকের ঘেরতবু কিছু সত্যের চাষাবাদ ঘিরেবেঁচে থাকে হেরার পাখিরা। 22.02.19


  • যদি স্বপ্নগুলোকে কুড়িয়েই নিতে পারতাম / সাইফ আলি

    যদি স্বপ্নগুলোকে কুড়িয়েই নিতে পারতামযদি তোমাদের সব ফেলে দেয়া ফুল কুড়িয়েই নিতে পারতামতবে ধন্য হতাম ধন্য হতাম ধন্য হতাম সত্যি। আমার এ বুক ডাস্টবিন ভেবে ছুড়ে দিও সব অনাকাঙ্ক্ষিত ফুলআমার এ বুক ডাস্টবিন ভেবে রেখে যেও সব নষ্ট প্রেমের ব্যথা। এই কি তোমার প্রেমের ফসল! এই কি সে ভালোবাসা!!আহা আস্তাকুড়ের কিট!! আহা নষ্ট প্রেমের চাষা! #ডাস্টবিন_কোনো_শিশুর_ঠিকানা_নয়…


  • অনুকবিতা ২১ / সাইফ আলি

    এ ভাঙন নতুন চরে আশার পলিজানি এই রাত পোহালেই সকাল হবেমুসাফির সাবধানী হও দু’চোখ খোলোএ ভাটা নামলে আবার জোয়ার হবে। 16.02.19


  • কবিতার পাখি / সাইফ আলি

    কবিতার পাখি পথ পেয়ে গেছো সোজাসকল মাত্রা অতিক্রমের পরবৃত্তের যত বন্ধন ছিড়ে ছিড়েদূর বহুদূর একাকি বাঁধলে ঘর। এই রাত এত ঘন হয়ে এলো আজএই রাত এতো কালো!তবু তুমি থেকো তৃপ্ত পাখির দলেতবু তুমি থেকো ভালো। প্রিয় কবি আল মাহমুদের জন্য…… 16.02.19


  • শহুরের ককিলের গান / সাইফ আলি

    শহরে কি এক গল্প এলো উড়েকাকগুলো সব মরলো নাকি কোকিল জ্বরে পুড়েকোকিল ডাকে কুহু কুহু, কোকিল ডাকে বনেএই শহুরে কাকগুলো সব কোকিল মনে মনে। মিথ্যে মায়ার এই শহরে আয়নাবাজির খেল,সত্যিকারের প্রেম বেচে ভাই কিনবো গাড়ির তেল।প্রেম নেবে ভাই, প্রেম নেবে কি সস্তা প্রেমের বোঝাঅল্প দামে বিকিয়ে দেবো; প্রেমিক হওয়া সোজা! 14.02.19


  • বিবাগী হয়োনা প্রিয়তমা / সাইফ আলি

    অযথা দুঃখগুলো মোমের প্রলেপ দিয়ে ঢেকে দাওজলের স্পর্শে যেন জেগে উঠে বৃক্ষ না হয়বিবাগী হয়োনা প্রিয়তমাবিবাগীরা কোনোদিন নিজের ছায়ার থেকে পালাতে পারে না। রাতের কান্নাগুলো দিনের আলোয় এনে ব্যবসা খুলো না সমবেদনার চেয়ে বিব্রতকর কিছু নেই;তোমার অন্ধকারে যাকে তাকে শরীক করো নানির্ঘাত চুরি হয়ে যাবে। আর যদি সত্যিই সুখি হতে চাওনিজের দুঃখগুলো সপে দাও মালিকের কাছেরাতের…


  • আবোল তাবোল / সাইফ আলি

    তোমায় যখন খুঁজছি আমি বুকের কাছে বাহুর কারাগারেতুমি তখন অন্য কোথাও, অন্য কারো দিন যাপনের ঘরভাবছি আমি জরিন সুতায় সলমা আঁকা তোমার বিকেলএবং সকল সন্ধ্যাতারার আলাপরাশি তোমার সাথে… খুব বেশি কি স্বপ্ন দেখার রাত পেয়েছো আমার মতোএইযে এখন বারান্দাতে দোল চেয়ারে যেমন আমি আমার হাতে কাব্য আছে, চশমা ছুঁয়ে জোসনা নামে!অনুভুতির চেরাগ জ্বেলে ভাবছি বসে- তোমার…


  • অনুকবিতা ২০ / সাইফ আলি

    প্রেমিকা খুঁজলো প্রেমিকের বুকে স্বার্থ সুখমা তুমি খুঁজলে দাগতোমার কপালে প্রেম জুটলো নাপ্রেমিকার শতভাগ!!


  • আমি সেই চাঁদ নিয়ে / সাইফ আলি

    রাতের আঁধারে যে বিস্বাদ করো চুরিআমি সেই চাঁদ নিয়ে পথে পথে ঘুরিশহরের ওলি গলি, ব্যালকোনি, ছাদেতোমার তৃতীয় চোখ চুরি করে কাঁদে আমি সেই অপরাধে হই অপরাধীওগো শাহাজাদী।। 03.02.19