-
আগামীর প্রাণ / সাইফ আলি
হৃদয়ের যত গান মন খুলে গাও, বাগানের ফুল হয়ে সুবাস ছড়াও। পাখিদের মতো দূর আকাশের গায়, ভ্রমরের মতো সুর তোলো বাগিচায় আঁধারের বুকে চাঁদ জোছনা ছড়াও, উদয়ের রবি আলো বিলি করে দাও। তোমাদের আঙিনায় উদয়ের গান, তোমরাই এ জাতির আগামীর প্রাণ।
-
ভোর হলে / সাইফ আলি
ভোর হলে ছোটো পাখি বলে যায় শিওরে- সকালের ঘুম নাকি আলসের প্রিয় রে। বাগানের ফোঁটা ফুল মধু তার বাসনা, বলে খোকা আখি খুল এখন ঘুমাস না। ঝিরঝিরে বাতাসেরা বলে যায় উঠতে, সকালের সোনা রোদে প্রাণ খুলে ছুটতে। দরজাটা খুলে দেখি ফুলকুঁড়ি ফুটেছে, প্রজাপতি ভ্রমরেরা দলে দলে জুটেছে।
-
মায়ের মতো দেশ / সাইফ আলি
সবাই বলে এই মাটিতে মা গিয়েছে মিশে, আমি দেখি মায়ের হাসি একটি ধানের শীষে। সবুজ পাতায় মুখ লুকিয়ে টুনটুনিটা ডাকে’ ঘাসের বুকে শিশির জমে নদীর বাঁকে বাঁকে। সেই শিশিরে ভোর না হতেই হীরে মানিক জ্বলে, রূপ যেনো তার মায়ের মতো টুনটুনি তাই বলে। নীল শাড়িটা আকাশ নিলো সবুজ নিলো বন, মাটির সাথে মিশলো আমার বাংলা…
-
ইচ্ছে ঘুড়ি / সাইফ আলি
ইচ্ছে ঘুড়ি ইচ্ছে ঘুড়ি কোথায় তুমি উড়বে; সাদা মেঘের ভেলায় চড়ে কোন সুদূরে ঘুরবে? তুমি কি ওই পাখির মতো আকাশ পানে ছুটবে; চাঁদের মতো জোছনা দিয়ে হৃদয়টাকে লুটবে? তুমি কি ওই নাওয়ের মতো নদীর জলে ভাসবে; ভোরের রাঙা সূর্য হয়ে মিটমিটিয়ে হাসবে? ইচ্ছে ঘুড়ি ইচ্ছে ঘুড়ি হৃদয় তীরে ভীড়বে; দেশ বিদেশে ভ্রমন শেষে আপন নীড়ে…
-
মেঘের কাছে খোকার চিঠি / সাইফ আলি
দাদুর ছাতা গাছের পাতা দুলছে বাতাসে, সাদা সাদা মেঘেরা ফুল তুলছে আকাশে। তার মাঝে এক রঙিন ঘুড়ি উড়ছে আহা! বেশ, নাটাই হতে ছুটছে খোকা দুলছে কালো কেশ। মেঘের কাছে রঙিন ঘুড়ি খোকার চিঠি সে- আমার প্রিয় বাগানটাকে ভেজাও নিমিষে। সবুজ পাতার মাঝে যখন ফুঁটবে রঙিন ফুল, একটা ঘুড়ি তোমায় দিতে হবে না আর ভুল।
-
আজকে যদি / সাইফ আলি
আজকে যদি মেঘের ভেলা বৃষ্টি হয়ে ঝরে বাগান মাঝে ফুলের মেলা সুবাস বিলি করে। প্রজাপতির রঙিন ডানা দেখায় যদি তার লাল-সবুজ আর নাম না জানা রঙের সমাহার। দোয়েল যদি শিস বাজায় আর কোকিল যদি গায় রংধনুকের রঙের বাহার নীলের সীমানায় ভাসে; তবে আমার হৃদয় আকুল হয়ে চাবে, আনন্দের ঐ বাদল ধারায় সকাল-বিকাল নাবে।
-
আমার পণ / সাইফ আলি
শিউলি চারার প্রথম ফোঁটা ফুল শুকনো শেষের বীজ একটা হলো খুকুর কানে দুল একটা হলো নতুন চারা নিজ। আমি হবো প্রথম থেকে শেষ ফুটবো, যাবো ঝরে ফুটলে লোকে বলবে আহা! বেশ ঝরলে হবো চারাই রুপান্তরে। আমার মতো তুমিও করো পণ উর্ধ্বে তোলো হাত তোমার থেকে নতুন অগনণ সৃষ্টি হবে সারাটা দিনরাত। ফুলের মত গাঁথেও যদি…
-
বেগুন গাছের টুনটুনি / সাইফ আলি
বেগুন গাছের পাতার ফাঁকে টুনটুনিটা লুকিয়ে থাকে আমি যদি যাই টুনটুনিটা কোত্থেকে মা অমনি খবর পায়? আমি তো ওর কষ্ট দেবো না এই কথাটা টুনটুনিকে বোঝাও তুমি মা। টুনটুনিটা কোন ভাষাতে কথা বলে বাঁশির মতো শব্দ করে কি কৌশলে কেমন করে পাতার ফাঁকে বাধে ওরা বাসা মাগো, টুনটুনিদের অমন কেনো ভাষা? আমি টুনটুনিকে বলবো ডেকে-…
-
ভালোবাসার প্রথম পাঠ / সাইফ আলি
‘খোকন সোনা তুমি কি ঐ চাঁদকে ভালোবাসো ফুলকে ভালোবাসো পাতার ফাঁকে লুকিয়ে থাকা ছোট্ট পাখিটাকে কিংবা রাতের আঁধারে যেই জোনাক জ্বলে থাকে? খোকন সোনা তুমি কি ঐ সাগর ভালোবাসো ঝর্ণা ভালোবাসো একে-বেঁকে বয়ে চলা ছোট্ট নদীটাকে কিংবা সবুজ মাঠের ফসল নদীর বাঁকে বাঁকে?’ ‘ফুলকে আমি ভালোবাসি ভালোবাসি চাঁদকে, পাখি ডাকা সকাল আরো জোনাক জ্বলা রাতকে।…
-
এই যে পাখি / সাইফ আলি
এই যে পাখি, শুনছো না কি মিষ্টি তোমার গান, কে করেছে সুরেলা ঐ কণ্ঠ তোমার দান? রোজ সকালে পূব আকাশে সূর্য যখন ওঠে, বনে বনে মিষ্টি বাসের ফুলকলিরা ফোটে; তখন তুমি কোত্থেকে ভাই গান শোনাতে আসো, মিষ্টি সুরে গান শোনাতে খুব কি ভালোবাস?
-
মুক্ত ডানা / সাইফ আলি
একটি পাখি উড়বে বলেদূর আকাশে মেললো ডানা,ছোট্ট বুকে খোদাই করাজীবন পথে হার না মানা। পালকগুলো বাতাস মাঝেএই আলোড়ন তুলতে থাকে-তোমরা যারা দাওনি সাড়াআজকে জাগো আমার ডাকে। স্বপ্নগুলো পালক হবেইচ্ছে হবে মুক্ত ডানা,যখন খুশি আসবে ছুয়েস্বাধীনতার নীল সীমানা। একটি পাখি উড়বে বলেমেলল ডানা দূর আকাশে,দুই চোখে তার স্বাধীনতাররঙিন-আভা সূর্য হাসে।
-
সকালের প্রার্থণা / সাইফ আলি
আজকের সকালটা ভালো দিয়ে শুরু হোক রাত হোক ভালো দিয়ে শেষ, সারাদিন ভালো কাজ, এর মাঝে ডুবে থেকে মুছে যাক খারাপের রেশ। আজকের দিন হোক স্নেহ-মায়া-মমতার হোক শুধু ভালোবাসবার, অসহায় মানুষের পাশে যেয়ে দাঁড়াবার মুখে হাসি ফুটিয়ে তোলার। আজকের দিন হোক সত্য ও সততার মিথ্যার হোক অবসান, পাখি ডাকা এই ভোরে মুখে মুখে রটে যাক…
-
প্রজাপতির কাছে / সাইফ আলি
প্রজাপতি প্রজাপতি শুনছো আমার কথা বলবে আমায় কোথায় পেলে রঙিন দুটো ডানা ফুলে ফুলে ঘুরতে তোমায় কেউ করে না মানা? আব্বু তোমার খুব কি ভালো পড়তে বলে না আম্মু তোমার দুধ ভাতে পেট ভরতে বলে না বন্ধু তোমার ফুলের বাহার বনের তরুলতা? আমারও তো তোমার মতো পাখনা দুটো মেলে ইচ্ছে করে ফুল বাগানে সবার আগে…
-
জীবন বীমা / সাইফ আলি
এভাবে একটি রাত ঘুমিয়ে ঘুমিয়ে সহজেই পার হয়ে যাবে এভাবে একটি দিন রাস্তার মোড়ে মোড়ে জীবিকার খোঁজ করে যাবে সমসাময়িক ঘড়ির কাটারা পূর্ণ করবে ঠিক পরিধির সীমা -এখানে আসুন ভাই করে যান মূল্যবান জীবনের বীমা। জীবনের বীমা হয়!! দুচোখ কপালে তুলে ভাবি, কোনোদিন পাগলেও করে এই দাবি? তবুও জীবন বীমা জনপ্রিয় হয়ে ওঠে খুব আমি…
-
আমি কোনো হতাশার কথা বলছি না / সাইফ আলি
আমি কোনো হতাশার কথা বলছি না আমি বলছি না- ওখানে যেওনা তুমি ধ্বশে পড়া নগরিতে নেই কোনো আবাসন স্বাস্থকর একটুকু ভূমি… আমি তো বরং উল্টোটা বলে বলে বার বার বুঝিয়েছি ধ্বশে গেছে যাক রক্ত-মাংশ আর লাশের গলিত মিছিল ভাঙাচুরো দরজার খিল এর আগে বহুবার দেখা হয়ে গেছে। অন্য কোনো গ্রহ থেকে নয় অন্য কোনো বন্য…
-

আমি কি তোমাকে চিনি / সাইফ আলি
কে তুমি আমার সাত সকালের পাখি কে তুমি আমার দুলে ওঠা ধান ক্ষেত আমি কি তোমাকে চিনি ওগো চঞ্চল স্রোতস্বিনী…! রোদেলা দুপুরে শীতল বটের ছায়া আঁচলে বেঁধেছো ঘন বর্ষার মায়া আমি কি তোমাকে দেখেছি কখনো আগে বলো, আমি কি তোমাকে চিনি…! বনপথ জোড়া ঝরা পাতাদের শব্দে কোনোদিন কোনো অব্দে তুমি বেঁধেছিলে কোনো গল্প যার নিবিড়…
-
আজান / সাইফ আলি
পরিতাপের বিষয় এই যে, তুমি জেনেও না জানার অভিনয়ে মত্ত হলে শুনেও শুনলে না রাতের অন্ধকার চেরা সত্য আহ্বান- অথচ, তারকাদের ঘুমিয়ে পড়া এবং চাঁদকে অতিক্রম করতে দেখে কেবলি চোখের পর্দা টেনেছো… হায়, তুমি যদি নিশ্চিত জানতে! আগামীকালের সূর্য তোমাকে আলিঙ্গন করবে, ফুসফুসের এই বাতাসটুকুই তোমার জন্য নির্ধরিত শেষ বাতাস নয়… অথচ, তারা কেউই তোমার…
-
তোমার জন্য অপেক্ষা / সাইফ আলি
আমাদের এই পাহাড় চূড়ায় বাধলো না তো তোমার মেঘ উড়লো না তো তোমার ঘুড়ি আকাশময় আর কতোদিন চাতক হয়ে অপেক্ষাতে থাকতে হবে- ছোট্ট ছনের গ্রাম কুটিরে দাওয়াত দিলাম বললে না তো আসবে কবে। করিম চাষার মেয়ের বিয়ে এ বর্ষাতেই মেঘের ভেলা উড়িয়ে নিয়ে আসবে কি? নষ্ট ধানের কষ্ট ভুলে সরল চাষা একটুখানি সুখের হাসি হাসবে…
-
জীবনের পথে এইসব টুকিটাকি / সাইফ আলি
এখনো অনেক শব্দ না বলা কথার রাজ্যে এখনো অনেক পালক দেখেনি আকাশ কিভাবে নীল হয়ে যায় লাল হয়ে যায় মেঘে মেঘে হয় ধুসর কখনো কালো এখনো অনেক দৃষ্টি মাখেনি আলো; এখনো অনেক স্বপ্ন দেখার রাত্রি বাকি রয়ে গেছে; যাত্রী, যাত্রা পথের ধুলোয় এখনো পড়েনি অনেক পা যাত্রা থামিও না। এখনো অনেক ঘুড়ি ওড়াবার দিন গল্প…
-
নাটাই সুতো ঘুড়ি / সাইফ আলি
১ এই যারা চলে গেছে জিবিকার কোলাহল রেখে ভালোবাসা দুঃখ সুখ শাসনের বেড়াজাল ছিড়ে এই যারা চলে গেছে সুতো কাটা ঘুড়িটার মতো হঠাৎ বিচ্ছিন্ন নাটাইয়েরা খুঁজেছে তাদের মায়া রেখে যাওয়া সুতোর শরীরে। ব্যথার মাজনে মোড়া সুতোর পালক শরীরে জড়িয়ে থাকে নাটাই বালক সেই সব মানুষের মতো তুমিও ঘুমিয়ে গেলে যারা আর ঘুম ভেঙে দেখলোনা সকাল…