• বিমুখ নিয়তি / মুসা আল হাফিজ

    মেঘের হাসপাতালে আছিহাওয়ার ধারাবর্ণনায় লতাগুল্ম আমারপাঁজরের শব্দ শুনতে পাচ্ছে! কতো ভারি বর্ষণ হলেসে কোরাস ভিজাবে তোমার ধুলো? আমার যন্ত্রণায় আকাশ কালোশ্লেটআর্দ্রবুকগুলো কৃষ্ণচুড়ার রক্তের মতোছলকে উঠে; উত্তাপ তোলে। সবুজ পেঁকে হলুদ আরভাঙনের মুখে অবিরাম ঝাপিয়ে পড়েকারোটির পাথর। জলবায়ুর বুক চাপড়ানি দেখেও তুমি তো কৃষ্ণপক্ষহলে না নরোম?