• সাল্লেআলা মুহাম্মাদিন / ফররুখ আহমদ

    সাল্লেআলা মুহাম্মাদিনমানবের মুকুটমণিসাল্লেআলা মুহাম্মাদিনধরণীর চির প্রিয়।। সারা সৃষ্টির সেরা সৃষ্টি তুমিসাল্লেআলা মুহাম্মাদিননয়নে তোমার নূরের আলোসাল্লেআলা মুহাম্মাদিনচির সাধনার ধন তুমিসাল্লেআলা মুহাম্মাদিন।। তুমি সুন্দর তুমি কল্যাণসাল্লেআলা মুহাম্মাদিনআখেরী নবী তুমি মহানসাল্লেআলা মুহাম্মাদিন।। সুর ও শিল্পী : খালিদ হোসেন


  • শোর উঠেছে এই দুনিয়ায় / ফররুখ আহমদ

    শোর উঠেছে এই দুনিয়ায়, বিষম রেশারেশিকরতে প্রমাণ চায় সকলে কার শক্তি বেশি! হাতি, ঘোড়া, বাঘ, সিংহ ধরার যত প্রাণী –হাঙ্গর, কুমির, তিমি মিলে করে হানাহানি!মানুষ এসে বিতর্কে ভাই দিল যখন যোগফয়সালা ঠিক হ’ল না আর বাড়লো যে দুর্ভোগ!মাথা নেড়ে গুতোগুতি কিম্বা হাতাহাতি। প্রবীণ জ্ঞানী সবার মাঝে বলেন তখন হেসে“ঝগড়া লড়াই বাদ দিয়ে ভাই বাইরে দেখো…


  • কুল আলমের স্রষ্টা যিনি / ফররুখ আহমদ

    কুল আলমের স্রষ্টা যিনিসকল কিছুর দ্রষ্টা যিনিযিনি সকল বিপদ ত্রাতাসবার যিনি রিজিক দাতা,যাঁর- ‘রহমান’ নাম জানে সবাই;সেই আল্লাহ ছাড়া উপাস্য নাই-লা ইলাহা ইল্লাল্লা… সর্বজ্ঞানী, করুণাময়দেন যে মদদ, দেন যে অভয়তিনি ছাড়া বিশ্বময়কেউ-ই ইবাদতের যোগ্য নয়,যাঁর- অংশী, শরীক নাই রে ভাই;সেই আল্লাহ ছাড়া উপাস্য নাই-লা ইলাহা ইল্লাল্লা… যিনি সর্বশক্তিমানমানুষকে দেন শ্রেষ্ঠ দান,খিলাফতের কাজ মহানঊর্ধ্বে সবার দেন…


  • ওঠো জাগ্রত জনতা সঘন / ফররুখ আহমদ

    ওঠো জাগ্রত জনতা সঘনতমসায়,নতুন সূর্য জাগুক মৌননিশিছায়।। ভীরু জড়তায় ছিল যে ঘুমায়েযাক্ সে আঁধার অতীতে মিলায়ে,নতুন যুগের বিদ্যুৎ নভেশিহরায়।। জাগে উদ্দাম গতিবেগে নীলসুপ্ত আকাশ, সাগর ফেনিল,লাগে দুরন্ত গতিবেগে দোলাসাহারায়।। সমুখে চলার ডাক এলো আরজড়তার শিলা টুটিল এবারমরণাবর্তে জীবনের সুরউছলায়।। সুর: আবদুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু


  • সামনে চল্… সামনে চল্… / ফররুখ আহমদ

    সামনে চল্… সামনে চল্…তৌহিদেরি সান্ত্রীদলসামনে চল্… সামনে চল্।। আসুক ডর, আসুক ভয়,আসুক হিম দু:সময়আসুক দুখ্ পাষাণ বুকমৃত্যু বাঁধা; ঝড় বাদলসামনে চল্… সামনে চল্।। লক্ষ ভয় করবো জয়তুলবো ঝড় বিশ্বময়,গড়বো আজ খোদার রাজ,ভাঙবো বাঁধ অমঙ্গল…সামনে চল্… সামনে চল্।। মানবো না আর পিছন টানমানবো না আর বান তুফানডাকছে খুন রক্তারুণএই দুনিয়ার পথ উজলসামনে চল্… সামনে চল্।। সুর:…


  • ওড়াও ঝান্ডা খুনের লাল / ফররুখ আহমদ

    ওড়াও ঝান্ডা খুনের লালওড়াও আকাশে আল-হেলালখঞ্জরে ভাঙ্গো জিঞ্জির ভীতিকাঁপুক দুনিয়া টালমাটাল।। আনো সাম্যের নতুন গানআনো মানুষের নতুন প্রাণআনো উদ্দাম ঝঞ্ঝার গতিদরিয়ার ঝড় ফেনোত্তাল।। জালিমের হাতে পশুর প্রায়আজো মজ্লুম মরিছে হায়কাটিতে তাদের মৃত্যুর ঘোরহও মুজাহিদ আজি সামাল।। মোরা মুসলিম সারা জাহানভাঙিয়া গড়িব পাক ওয়াতানজেহাদের দিন হবে রংগিনলভিয়া মোদের রক্ত লাল।। সুর: আবদুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু


  • মাটির মানুষ, মাঠের মানুষ / ফররুখ আহমদ

    মাটির মানুষ, মাঠের মানুষ,ঘাটের মানুষ আর,এই জামাতে সবার সাথেসমান দাবীদারলাঙল নিয়ে মাঠে যারাজিন্দেগানি কাটায় তারাসুখের ফসল দিয়ে কেবলপায় যে দুখ ভার।। যারা পথে মজুর হ’য়েপরের বোঝা বেড়ায় ব’য়েহাজার ব্যথার আগুন স’য়েপায় না খুঁজে পার।। ঘুমায় যখন নিসাড় জাতিতখন যারা জাগে রাতিবাঁচিয়ে রাখে এই আজাদীযাদের হাতিয়ার।। সুর: আবদুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু


  • মুক্ত জনতা চলে / ফররুখ আহমদ

    মুক্ত জনতা চলেসাম্য ন্যায়ের গানেদূর দূরান্ত পানে।। নীহারিকা ভেঙে আসে তারকা নূতন,আকাশে জাগে সাড়াঘাসের সবুজ শীষেশিহরায় মৃত মরুমন।। শিহীায় পদতলে বালিয়াড়ি হিম শিলাতল,সুপ্ত বিহঙ্গেরা জেগে ওঠে প্রাণ-চঞ্চল,রক্ত ঊষার তীরে ওরা দিগন্তচারী।। আর্ত জনতা জাগে শুনি সে পদধ্বনিঘুমন্ত জনপদে সে সুর ওঠে রণিজীর্ণ ধরণী ‘পরে গড়ে নিতে নূতন পৃথিবী।। সুর: আবদুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু


  • নব সৃষ্টির বুনিয়াদ হ’ল শুরু / ফররুখ আহমদ

    নব সৃষ্টির বুনিয়াদ হ’ল শুরুআমরা ক’জন কারিগর এক সাথেগড়ি বুনিয়াদ একাগ্র সাধনাতে।। এ বুনিয়াদের প্রতি ইটে আরপ্রতিটি পাথরে লেখাসৃষ্টি মুখর সজীব মনেরতপ্ত রক্ত রেখা!নতুন মিনার রঙিন খিলানউঠিবে ভিত্তি ‘পরেআমাদের বিশ্বাসে।। বর্ষা শরৎ শেষ হয়ে যায় সুদূর দিগন্তরে,হিমেল হাওয়ায় হেমন্তিকার হিম নিশ্বাস ঝরেপউষের মাঠ মুখ তুলে চায়ফিরে যায় মাঘ ফাল্গুন ফিরে আসে,নব সৃষ্টির বুনিয়াদ গড়িআমরা ক’জন…


  • আল্লাহ  তুমি রিজিক দাতা / ফররুখ আহমদ

    আল্লাহ  তুমি রিজিক দাতানাম তাই রাজ্জাকসব প্রাণীকে দাও যে রুজীদাও তুমি খোরাক।। তোমার তারিফ তোমার গানেজেগে ওঠে ভোর বিহানেবিলে ঝিলে মাঠে রুজীপায় যে পাখির ঝাঁক।। মৌমাছিরা গুনগুনিয়েযায় যে কাজে গান শুনিয়েমধু খেয়ে সারাটা দিনবাঁধে যে মৌচাক।। পিঁপড়ারা পায় খুঁজে আহারকঠিন শ্রমের ময়দানে, আরকাজ ক’রে যায়; সারাটা ক্ষণশোনে কাজের ডাক।।


  • নাই তো মাবুদ আল্লাহ ছাড়া / ফররুখ আহমদ

    নাই তো মাবুদ আল্লাহ ছাড়াতৌহিদী সুর জাগায় সাড়া,জাগায় সাড়া।। আল্লাহ ছাড়া মাবুদ যে নাইতাঁকেই শুধু সিজদা জানাই,জামাত বেঁধে আমরা দাঁড়াইমিথ্যা দিলে মাথাচাড়া।। আল্লাহ ছাড়া কারো কাছেনোয়াই না শির, সামনে পাছেখোদার অভয় ঘিরে আছেবিঘ্ন বিপদ ক’রলে তাড়া।। আল কুরানের পুণ্যালোকেকেউ মানি না অসত্যকেকালাম পাকের এই ঝলকেবজ্র বাজে জয় নাকাড়া।।


  • দয়া কর / ফররুখ আহমদ

    দয়া কর খোদা, হে রহীম! রহমান!বিলাও তোমার শান্তি, করুণাশত ধারে অফুরানদয়া কর।। যারা আছে দূরে পথে প্রান্তরেমরু ও পাহাড়ে, সুদূর সাগরে,তাদের উপর ঝরুক তোমারপ্রশান্তি অম্লান।। যারা গৃহবাসী, পথচারী যারাতোমার করুণা পায় যেন তারাপথ হারা কত পায় যেন খুঁজেমঞ্জিল সন্ধান।। পীড়িত, রুগ্ন, পঙ্গু, আতুরযারা বঞ্চিত, যারা ব্যথাতুর,তারা যেন পায় স্বাস্থ্য, সুষমাকরুণা হে মহিয়ান।। এ ধরণী থেকে…


  • এই আজাদী নিয়ে এলো চাঁদ সিতারা / ফররুখ আহমদ

    এই আজাদী নিয়ে এলো চাঁদ সিতারা;এল শিকল ভাঙ্গা দিন বাঁধনহারা।। এল জোয়ার এল প্রাণ প্রবাহে আজি,সেই চলার তালে ওঠে দু’কূল বাজি;শুধু সমুখ পানে চলে বন্যাধারা।। আজ এসেছি সবে আর নহি তো একা,আজ সবার সাথে পড়ি ললাট লেখা; এই জামাতে আজি ভোল্ দুখের কথাআজ ভুলে যা তোরা ব্যথা বিহ্বলতা;গাহি মিলিত সুরে এই কওমী নারা।। সুর: আবদুল…


  • লক্ষ পাথরে গড়া এ পাহাড় / ফররুখ আহমদ

    লক্ষ পাথরে গড়া এ পাহাড়ভেঙে হ’ল একাকারচলো এক সাথে তুলে নেই হাতেপাহাড় গড়ার ভার।। ঘুম ছেড়ে তুমি ছুটে এসো কারিগরচলো এক সাথে গড়ি মানুষের ঘরএক সাথে আজ খুলে যাই দ্বারসুপ্ত পূর্বাশার।। অযুত প্রাণের মুক্তি স্বপ্ন নিয়েগড়ি কোহেতুর লক্ষ পাথর দিয়েজীবনের গানে ভরে তুলি মনএ মরু শূণ্যতার।। সুর: আবদুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু


  • ঝড়ের ইশারা ওরা জানে / ফররুখ আহমদ

    ঝড়ের ইশারা ওরা জানে।নীড় ছেড়ে উঠে আসেপ্রদীপ্ত উল্লাসেমরণের ডর নাহি মানে।। ভীরু যারা আঁধারে লুকায়ওরা শুধু সংঘাত চায়বজ্র বিদ্যুতের মুখেফেরে নির্ভীক বুকেনির্ভয়ে ওরা পাখা হানে।। ভেঙে পড়ে আকাশ খিলানতবু তোলে যৌবন গানধরি মৃত্যুর টুটিপ্রাণধারা আনে লুটিজীবনের নব অভিযানে।। সুর: আবদুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু


  • হে নিশান! ফের ইঙ্গিত দাও মানবতার / ফররুখ আহমদ

    হে নিশান! ফের ইঙ্গিত দাও মানবতার;হে নিশান! ফের ইঙ্গিত দাওমৃত যাত্রীকে পথ চলারইঙ্গিত দাও মানবতার।। মানবতাহীন মানুষের বুকেযেখানে উঠেছে নাভিশ্বাস,বঞ্চিত তনু মনের আকাশ,খাক হয়ে যেথা জ্বলে আকাশ,চৈত্র-দগ্ধ পোড়ামাটি-ম্লাননিষ্প্রভ নীল শূন্যাকাশ,সেখানে জাগাও সাড়াদাও আহ্বান পথ চলার;সেখানে তোমার ইশারা জানাও মানবতার।। সুর: আবদুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু


  • দূর দিগন্তের ডাক এলো / ফররুখ আহমদ

    দূর দিগন্তের ডাক এলোস্বর্ণ ঈগল পাখা মেলোপাখা মেলো।। রজনীর ঘন কারাবাসেনতুন আলোক রেখা আসেশংকিতা শর্বরী আজিপ্রথম ভোরের সাড়া পেলো।। বন্দিনী পৃথিবী আমারবহ্নির স্বাক্ষর চায়স্বর্ণ ঈগল মেলি ডানাউড়ে আয় উড়ে আয় উড়ে আয়। ভেঙে আয় তিমির প্রাকারভেঙে আয় রাতের দুয়ারসঙ্কেতে নতুন ঊষারযদি তোর সংশয় গেলো।। সুর: আব্দুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু


  • তুমি চেয়েছিলে মুক্ত স্বদেশ ভূমি / ফররুখ আহমদ

    তুমি চেয়েছিলে মুক্ত স্বদেশ ভূমিতুমি চেয়েছিলে এ বিরান মাঠেফসলের মৌসুমী।। মিথ্যারে তুমি মান নাই নতশিরে,চাওনি শান্তি গোলামীর জিনজিরে,চাওনি কখনো দাসের জীবনসুপ্তি শিখর চুমি।। সে আজাদী এল তোমার রঙে রাঙি,শৃঙ্খল ভয় পড়িল ধূলায় ভাঙি,নতুন ঊষায় মুখ তুলে চায়ফসলের মৌসুমী।। সুর: আবদুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু


  • সকল কিছুর দাতা / ফররুখ আহমদ

    সকল কিছু দেন যিনি আরসকল কিছুর দাতা যিনি,“রহমান” নাম আল্লাহ পাকেরজানি “সর্বদাতা” তিনি।। ঈমান আলো-নূর তিনি দেন,পাখির গলায় সুর তিনি দেন,ফুলের বুকে রঙের লহরফলে যোগান মিষ্টি চিনি।। সংখ্যাবিহীন সৃষ্টি যে দেন,আলো, বাতাস, বৃষ্টি যে দেন,চাওয়ার আগে সবকিছু পাই,নাই কাছে তাঁর বিকি কিনি।। বুদ্ধি বিচার-শক্তিও দেন,ভালবাসা, ভক্তিও দেনইজ্জত আর দেন দৌলত-মুক্তা মাণিক, সোনা গিনি।।


  • তোমার দয়ায় জাহান সারা / ফররুখ আহমদ

    তোমার দয়ায় জাহান সারাআলোক পেল চাঁদ সিতারাজাগলো নদী, ঝর্ণাধারা,ইয়া রাহমানো, ইয়া রাহীমো।। জীবন জাগে তোমার দয়ায়জীবন বাঁচে তোমার মায়ায়সবুজ ঘাসে, লতায় পাতায়ফুল হেসে চায় পলকহারাইয়া রাহমানো, ইয়া রাহীমো।। ফুলে মধু ভরাও তুমিবিপদ থেকে তরাও তুমিসকল বাধা সরাও তুমি,মিটাও আঁধার পাষাণ কারাইয়া রাহমানো, ইয়া রাহীমো।। তোমার দয়া আকাশ নীলেতোমার দয়া এই নিখিলেবুদ্ধি বিবেক তুমি দিলেরাসূল দিলে…