• কেমন আছো? / মুসা আল হাফিজ

    পাখির গানের মাধুরিমাবুকের পাখায় চুমুর মতো রইলো লেগেগোলাপ-কোমল ব্যথার পালকরাত্রি জেগে হাওয়ায় উড়ে, প্রশ্ন করে-কেমন আছো? চাঁদের সাথে জড়িয়ে থাকা প্রহরগুলোকিংবা যখন সওয়ার ছিলাম দীর্ঘশ্বাসেমদির সময় উঠতো ভরে স্মৃতির লাশেসে লাশ এখন সোনার জোনাক,পেখম দিয়ে প্রশ্ন করে-কেমন আছো? বনময়ূরি নাচছে যখন মায়ার মাঠেতুমি তখন শানাও নিপুণ কালের করাতকরাত যখন চিরে, ছিঁড়ে, রক্ত ঝরেঝরা রক্ত প্রশ্ন…