• অনুকবিতা ৪৭ / সাইফ আলি

    সব খাঁচা ভেঙে গেছেপাখি তুমি মেলে দাও পাখনানশ্বর পৃথিবীতে আর কোনো চাওয়া নেইএলোমেলো সব পড়ে থাকনা! ১৪/০৮/২৩


  • প্রতিটা শব্দের জন্য হিসাব / সাইফ আলি

    হাফেজ রেজাউলকে নিয়ে আমি কথা বলবো নাওর মাথায় টুপি, পরনে পাঞ্জাবি আর মুখে দাড়ি দেখেই বুঝেছি-ওকে বিক্রি করে খুব একটা লাভ হবে না।আচ্ছা, ও কেনো ওখানে গেলো বলুন তো?দোষটা তো ওরই, একটু সাবধানে চলাফেরা করবে না!এখানে মেধাবী আর এলিটদের রক্তের কিছুটা মূল্য আছে,আর ও বেচে থেকেই বা কি করতো শুনি? বড়জোর মসজিদের ইমাম…সে যাক, ওকে…


  • রাত বাড়তেই | সাইফ আলি

    রাত বাড়তেই তুমি হয়ে যাও নদীতুমি হয়ে ওঠো জোছনা-উঠোন, বাড়ি;আমি খুলে ফেলি দিবসের জুতো-জামাদ্রুত দৌড়ায় রক্তেরা, কাঁপে নাড়ি। ১৮/০৭/২৩


  • তোমাকে খুশি করতে গিয়ে / সাইফ আলি

    তোমাকে খুশি করতে গিয়েবাধ্য হলো বোশেখের ঝড়আকাশ উন্মুক্ত হলো, আরও বেশি উদার হলো মেঘতোমাকে খুশি করতে গিয়েবেহিসেবী যুবকের মনশামুকের মতো করে নিজেকে গুটালোমিতব্যয়ী হলো দুই হাত;তোমাকে খুশি করতে গিয়েযা কিছুই ডান হলো বাম,সব আঞ্জামশেষ করে আজ অবশেষেসকল খুশিরা গেলো ভেসে! ১৩/০৪/২৩


  • আচ্ছা তুমি কেমন আছো / সাইফ আলি

    তোমার হাতে জমিয়ে রাখা আমার সকল স্মৃতির ধুলোসরিয়ে ফেলো, এখন আমি একলা একা ভালোই আছি;তোমার চোখে আমার দেখা কুঁড়িরা কেউ ফুল হলো না,না হোক তাতে কি যায় আসে আমরা তো সব দুধের মাছি! আমরা এখন অর্থনীতির কলাম পড়েই সময় কাটায়,ফালতু আবেগ সেই ছেড়েছি, দেখলে ওসব শরীর টাটায়;‘আচ্ছা তুমি কেমন আছো?’ ইচ্ছে করেই হয়না বলা,ভবিষ্যতের দিকেই…


  • শূন্যে তুমি কাব্য রচো / সাইফ আলি

    শূন্যে তুমি কাব্য রচো, শূন্যে তোমার ঘরবন্ধু তোমার শূন্যটা না ভীষণ স্বার্থপরতোমায় গোটা একলা নিলোআমায় কেবল ধরিয়ে দিলোসব হারানোর ডর!বন্ধু তোমার শূন্যটা না ভীষণ স্বার্থপর… ০৩/০৪/২৩


  • ডাকছো তুমি / সাইফ আলি

    এই কি আমার হাতের কামাই? আবদ্ধ ঘর!এই কি আমার কাব্য কলার আরাধ্য স্বর?এই আঁধারের ভিটেয় অতল ঘুমের ব্যরামভুলিয়ে দিতে চাচ্ছে সকল আবদ্ধ খাম।খুলবো কিনা ভাবছি বসে ভাবছি বসেমিলছে না তো সকল হিসেব অঙ্ক কষে!রক্ত মাখা একটা চোখের নিরব বয়ানসূত্রে ফেলে যায় কি বাঁধা? নেই সমাধান!যোগ বিয়োগের কিতাব পড়ে লাভ হলো কিসবাই বলে তোমাই ছাড়া ভালোই…


  • আমি এক ছোটো কবি / সাইফ আলি

    কবিতার পাখি তুমি কি আমার হৃদয়ের গতি বোঝো,তুমি কি আমার চোখের চাহনি বোঝো,কি বোঝাই আমি ইশারায় ইঙ্গিতে?হয়তো বোঝো না, বুঝলে কি আর খাঁচা ভাবো? থাকো দূরে?তুমি গান গাও, আমি হারাই তোমার সুরে। কবিতার পাখি, আমি এক ছোটো কবি,শব্দের সাথে বোঝাপড়া বেশ ভালো;তুমি যদি চাও তোমার জন্য কবিতা গাঁথতে রাজিতোমার জন্য সহস্রবার নিজেকে ভাঙতে রাজি। ১২/০১/২৩


  • নালায়েক / সাইফ আলি

    ডুবি ডুবি করে নৌকা ভিড়লো পাড়েলাফিয়ে লাফিয়ে যাত্রীরা হাফ ছাড়ে-:কোনোমতে বাঁচা বুঝেছেন চাচাশতবার নাকে খত,ফের যদি উঠিনালায়েক বলে ডাকবেন আলবৎ। :কি বলো ভাতিজা ওপাড়ে ফেরারএকটি মাত্র নাও!নাম বদলালে বদলাও তবে এটাতেই ফিরে যাও। কপালের রেখা বেড়ে যায় ভাতিজার,এই নাও ছাড়া বিকল্প নেই আর!? ১৭/১১/২২


  • উড়ুন জনাব উড়ুন / সাইফ আলি

    উড়ুন জনাব উড়ুনফুলিয়ে ছাতিহচ্ছেন যে আত্মঘাতীবুঝছেন তো? তা বেশ ভালো,নিজের হাতেই নিজের কবর খুঁড়ুন।উড়ুন জনাব উড়ুন… বয়ান দেওয়া একটুখানি কমানআয়নাতে মুখ দেখুন,কি মনে হয়? ঠিক আছে সব?বলছেন যা খোদার নামেকরছেন না ডাইনে বামে?এক্কেবারে সোজা?খুব সাবধান, ভীষণ ভারি বোঝা! যুগ জামানা পাল্টে গেছেজবানটাকে লাগাম দেওয়া খুব প্রয়োজনতোষামোদের পিচ্ছিলতায় হোঁচট খাবেন যখন তখন,ফেরার সময় পাবেন না;অহংকারে অন্ধ…


  • সংলাপ / সাইফ আলি

    : কপালডা বড়ো হলি থাল ভরা ইলিশের পেটি নিয়ে বমুতুই আর আমি পদ্মার চরে বসে পিরিতির মেলা কতা কমু;পরি, তোরে আমি মিছে আশা দিয়েভুলায়া ভালায়া রাখিতুই ক্যান অবুঝের মতো সব কিছু বুঝেচুপ করে থাকিসরে বল- : অতো কথা জেনে তোর কাম কি?আর কিছু দিমু? না লাগলি রাখা আছে জল,হাত ধুয়ে ওঠ, তাড়াতাড়ি বিছানায় চল। :…


  • যদি আর ভালো নাই লাগে? / সাইফ আলি

    কতোদূরে চোখ গেলে আগেভাগে দেখা যায় সববুঝে নেয়া যায় কথা মুখ থেকে বেরোনোর আগেকতোকাছে গেলে তার করা যায় সত্য অনুভবকতো ভালোবাসলে মন রাঙা হয় তার অনুরাগে? ততোদূরে চোখ দিতে ভয় হয়, হারানোর ভয়না বোঝার ভান করে বার বার শুনি তার কথা;দূরত্ব রেখে রেখে কাছে যায়, তার পরিচয়হয়ে গেলে পুরোপুরি জানাযদি আর ভালো নাই লাগে? ২৭/০৯/২২


  • কবিতার জন্য / সাইফ আলি

    কবিতার জন্য কিছুই করিনি আমি,নিজের সন্তান হিসেবে পরিচয় দিইনি কখনো,দিইনি কারণ বাল্যকালে লেখা কবিতাগুলো অপরিপক্ক হওয়াই ওগুলো কাউকে দেখাই না, পাঠ করে শুনাই নাঅথচ আমার প্রথম সন্তানের প্রতি কি মায়া আমার!কোনো বাবা তার দুর্বল সন্তানকে অস্বীকার করতে পারে!কবিতা আমি ভালোবাসি, ঠিক যতটুকু ভালোবাসলে অন্য কারো প্রতি অবিচার করা লাগে না। যেহেতু ভালোবাসা মাপামাপি করা যায়…


  • মিলিয়ে যাচ্ছে নদীর ঢেউ / সাইফ আলি

    আকাশের নীল মিলিয়ে যাচ্ছেমিলিয়ে যাচ্ছে নদীর ঢেউহয়তো কোথাও মিলিয়ে যাচ্ছিআমি কিংবা আমার কেউ। কাশবনে, কেউ পথের বাঁকেতার দিকে যে তাকিয়ে থাকেসেও মিলিয়ে যাচ্ছে কেমনদিকভোলা এক পাখির ঝাঁকে। উড়ো মেঘের ছায়ার মতোপোষ না মানা মায়ার মতোমিলিয়ে যাচ্ছে নাটাই ছেঁড়াএকটা শাদা ঘুড়ির মতো… ২৪/০৯/২২


  • চাটুকার পাখি / সাইফ আলি

    চাটুকার পাখি তুই কার গান গাসবেসুরো গলায় ক্যান কান কামড়াস?তোর ডানা হাওয়া দেয় জালিমের তখতেজুলুমের অবসান হোক তোর রক্তে। চাটুকার পাখি তোর কণ্ঠের জোরথাকুক যতোই শুধু এটা জেনে রাখরাত শেষে আসবেই রক্তিম ভোরছিঁড়বেই একদিন মিথ্যার ঢাক। ০৭/০৯/২২


  • পাখির প্রেমে পড়িসনে / সাইফ আলি

    পাখির প্রেমে পড়িসনে ফুলতোর তো দুটো ডানা নেই,গহীন বনে তার বিচরণসে খবর কি জানা নেই? রূপের জালে আটকে যাওয়ারগল্পটা ঠিক পাখির না,গল্প পাখির প্রেম বিষয়ককিংবা মাখামাখির না। এক ডালে তার মন বসে নাশুনছি নদীর কূলেও যায়,অনেক সময় উড়াল দিয়েঘরের কথা ভুলেও যায়। সাবধান তাই পাখির প্রেমেমোটেও যেনো পড়িসনে,ফুটেই মহা ভুল করেছিসআরেকটা ভুল করিসনে। ২৮/০৮/২২


  • তোমায় ভালোবাসি / সাইফ আলি

    রাখতো এলোমেলো শব্দ পাশাপাশিসহজে বলো, আমি তোমায় ভালোবাসিনা হয় ঘৃণা করি তবুও পায়ে ধরিমাথাটা খেয়ো না তো করো না কাশাকাশি। ওসব তোতলামি থাকে না বেশিদিনবুকের বামপাশে হঠাৎ চিনচিনব্যথাটা বেশিদিন থাকে না চুপ করেক্রমেই যায় বেড়ে। তুখোড় প্রেমচাষী হারায় আগ্রহ; হয়না বিশ্বাস?মানিয়ে চলতেই ওঠে নাভিশ্বাস,তায়চে ভালো হয় নীরবে কেটে পড়োখামাখা বাড়িও না লোকের হাসাহাসি। তবুও দমবে…


  • উপনিবেশিত চোখের বিস্ময়! / মুসা আল হাফিজ

    গরুটি দীর্ঘসময় তোমার দিকে চেয়ে থাকে,করুণ চোখ – তার ঘাসে বিষ!তোমার দিকে চেয়ে থাকে কাক ও কচ্ছপ চেয়ে আছে সজারু ও জারুলপারুল ও পায়রারঅসুখী মন আর ভাঙ্গাচোরা চোখ! তোমার দিকে ভয়ে ভয়ে তাকায়হাবিল-কাবিলখুনি ও নিহততোমার মুখের হাসি দেখে কেঁপে উঠছেসাপবান্দরডায়নোসরপাথরযুগরূপকথা তারা তোমার হাসিতে কী যে দেখতে পায়?তারা তোমার হাসিতে কী যে দেখতে চায়? মরানদী তোমার…


  • শ্রমিক / মুসা আল হাফিজ

    মেশিনে গুড়ানো হয় প্যাকেটে মোড়ানো হয়পানিতে চুবানো হয়, পরেআগুনে পোড়ানো হয় অনেক আদরে! তাওয়া থেকে যেই মুক্তি পাই,সকলের খাদ্য হয়ে যাই! শ্রমিকের রুটি নেই,শ্রমিকই রুটিরুটি খাওয়ার এক তরিকার নাম আমেরিকা!আরো মজাদার নাম শিল্পবিপ্লবকালো-ধলো কারখানা ও মস্ত মস্ত মাস্তির শহর! বিশ্বায়ন সুন্দরীর সুতনুর তেজে ওগো উতলা সময়!এ রূপসী শুধু রুটি খায়! তার রুটির খনির নাম প্রাচ্য,…


  • আমার বিচার / মুসা আল হাফিজ

    আলীয়া আলীর সাথে দেখা হলো রাস্তায়।আইনজীবী মানুষ, বিবাদ নিরসনে দৌড়াচ্ছেন। বললাম, কীসের এতো ব্যস্ততা !তিনি আমাকে একটি মহাবিবাদের মোড়ে নিয়ে গেলেন। সারা পৃথিবীর সব জাতি ও ভাষা উপচে পড়েছে যেন! দলে দলে চলমান তুমুল বিবাদ। একদল খায় আত্মা, একদল খায় দেহ প্রথম দল থাকতে চায় গুণে, পরের দল মাত্রায়তারা সব ক্ষেত্রেই ঝগড়া করে। একজন বলে…