• কথা / ফররুখ আহমদ

    মোর গোপন কাহিনী জানোযে কথা জানে নানিশুত রাতের তারাযে কথা জানে নাসাগরের বারিধারা।। যে কথা ঘুমায় আকাশের গায়ঘন অরণ্য নীল-প্রচ্ছায়যে কথা হারায়ে সাহারা হ’য়েছেহুতাশ শান্তিহারা।। যে কথার লোভে মৌমাছি দিনগোধূলী মধুতে হয় রংগিনযে কথায় জ্বলে নিশিথ-স্বপ্নবহ্নি মেঘের পাড়া।। [গানটি “আহমদ আবদুল্লাহ” ছদ্মনামে মাসিক মোহাম্মদী পত্রিকায় আষাঢ় ১৩৫২ সনে প্রকাশিত হয়। ]