• ওঠো জাগ্রত জনতা সঘন / ফররুখ আহমদ

    ওঠো জাগ্রত জনতা সঘনতমসায়,নতুন সূর্য জাগুক মৌননিশিছায়।। ভীরু জড়তায় ছিল যে ঘুমায়েযাক্ সে আঁধার অতীতে মিলায়ে,নতুন যুগের বিদ্যুৎ নভেশিহরায়।। জাগে উদ্দাম গতিবেগে নীলসুপ্ত আকাশ, সাগর ফেনিল,লাগে দুরন্ত গতিবেগে দোলাসাহারায়।। সমুখে চলার ডাক এলো আরজড়তার শিলা টুটিল এবারমরণাবর্তে জীবনের সুরউছলায়।। সুর: আবদুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু