-
অনুকবিতা ৪৭ / সাইফ আলি
সব খাঁচা ভেঙে গেছেপাখি তুমি মেলে দাও পাখনানশ্বর পৃথিবীতে আর কোনো চাওয়া নেইএলোমেলো সব পড়ে থাকনা! ১৪/০৮/২৩
-
প্রতিটা শব্দের জন্য হিসাব / সাইফ আলি
হাফেজ রেজাউলকে নিয়ে আমি কথা বলবো নাওর মাথায় টুপি, পরনে পাঞ্জাবি আর মুখে দাড়ি দেখেই বুঝেছি-ওকে বিক্রি করে খুব একটা লাভ হবে না।আচ্ছা, ও কেনো ওখানে গেলো বলুন তো?দোষটা তো ওরই, একটু সাবধানে চলাফেরা করবে না!এখানে মেধাবী আর এলিটদের রক্তের কিছুটা মূল্য আছে,আর ও বেচে থেকেই বা কি করতো শুনি? বড়জোর মসজিদের ইমাম…সে যাক, ওকে…
-
অনুকবিতা ৪৭ / সাইফ আলি
দীর্ঘ সময় পর তোর সাথে দেখারাগ ক্ষোভ সব গেছে মিটেব্যস্ত লোকাল বাসেপাশাপাশি বসে দুই সিটে- ১৮/০৭/২৩
-
তোমাকে খুশি করতে গিয়ে / সাইফ আলি
তোমাকে খুশি করতে গিয়েবাধ্য হলো বোশেখের ঝড়আকাশ উন্মুক্ত হলো, আরও বেশি উদার হলো মেঘতোমাকে খুশি করতে গিয়েবেহিসেবী যুবকের মনশামুকের মতো করে নিজেকে গুটালোমিতব্যয়ী হলো দুই হাত;তোমাকে খুশি করতে গিয়েযা কিছুই ডান হলো বাম,সব আঞ্জামশেষ করে আজ অবশেষেসকল খুশিরা গেলো ভেসে! ১৩/০৪/২৩
-
আচ্ছা তুমি কেমন আছো / সাইফ আলি
তোমার হাতে জমিয়ে রাখা আমার সকল স্মৃতির ধুলোসরিয়ে ফেলো, এখন আমি একলা একা ভালোই আছি;তোমার চোখে আমার দেখা কুঁড়িরা কেউ ফুল হলো না,না হোক তাতে কি যায় আসে আমরা তো সব দুধের মাছি! আমরা এখন অর্থনীতির কলাম পড়েই সময় কাটায়,ফালতু আবেগ সেই ছেড়েছি, দেখলে ওসব শরীর টাটায়;‘আচ্ছা তুমি কেমন আছো?’ ইচ্ছে করেই হয়না বলা,ভবিষ্যতের দিকেই…
-
শূন্যে তুমি কাব্য রচো / সাইফ আলি
শূন্যে তুমি কাব্য রচো, শূন্যে তোমার ঘরবন্ধু তোমার শূন্যটা না ভীষণ স্বার্থপরতোমায় গোটা একলা নিলোআমায় কেবল ধরিয়ে দিলোসব হারানোর ডর!বন্ধু তোমার শূন্যটা না ভীষণ স্বার্থপর… ০৩/০৪/২৩
-
ডাকছো তুমি / সাইফ আলি
এই কি আমার হাতের কামাই? আবদ্ধ ঘর!এই কি আমার কাব্য কলার আরাধ্য স্বর?এই আঁধারের ভিটেয় অতল ঘুমের ব্যরামভুলিয়ে দিতে চাচ্ছে সকল আবদ্ধ খাম।খুলবো কিনা ভাবছি বসে ভাবছি বসেমিলছে না তো সকল হিসেব অঙ্ক কষে!রক্ত মাখা একটা চোখের নিরব বয়ানসূত্রে ফেলে যায় কি বাঁধা? নেই সমাধান!যোগ বিয়োগের কিতাব পড়ে লাভ হলো কিসবাই বলে তোমাই ছাড়া ভালোই…
-
অনুকবিতা ৪৬ / সাইফ আলি
তোমার কথা লেখবো বলে কলম ধরিডর করে খুব, অনেক ভেবেনিজের মুখেই ছিটিয়ে থুতুঘুমিয়ে পড়ি। ০৪/০৪/২৩
-
স্বাধীনতা / সাইফ আলি
তুমি ফুলে ফুলে ওঠা বুকের জমিনে বাতাসের বিপ্লবতুমি কবিতায় রাঙা রাজপথভেঙে পাখিদের উৎসব! তুমি একা বেড়ে ওঠা শিশুটির চোখনীল নীল নীলাকাশতুমি যুবকের বুক যুবতীর ঠোঁট, ভালোবাসা একরাশ। তুমি স্বাধীনতা, তুমি ভাঙা গড়া, তুমি দুকূল ভাসানো নদীআমি ঘুমাতাম খুব ঘুমাতাম আজ তুমি না হতাম যদি। ২৮/০৩/২৩
-
যদি ভুলে যেতে পারি / সাইফ আলি
ভালো হয় যদি ভুলে যেতে পারিখুব তাড়াতাড়িঅতীতকে নিয়ে এতো বাড়াবাড়ি ভালো নয়ভালো হয় যদি ভুলে যেতে পারি;অথচ আনাড়ি এখানেও আমি, পারিনা;পারছি না কিছুতেই যে!যতবার ভাবি শুধু কল্পনা, কে যেনো চেঁচায়- ‘সেই যে!ডাগর দুচোখ সাগর সুনীল ঢেউ টলমল টলকায়!!’পাথরের মতো আমি আছি খাড়াকে যেনো ভেতরে ছলকায়!‘আহারে আনাড়ি!’ নিজেকে শাসাই,‘কোন সে আশায় ভুললিভোলার শপথ; এতো তাড়াতাড়িস্মৃতির জানালা…
-
অনুকবিতা ৪৫ / সাইফ আলি
পথের কাটারা থাক জেগেক্লান্ত দুচোখ যেনো ঘুমিয়ে না পড়ে,এলোমেলো ভাবনার ভারেবিচ্যুত হলে যেনোআমার পক্ষ হয়ে লড়ে। ১০/০৩/২৩
-
ভাঁটফুল / সাইফ আলি
তোমাদের ঘ্রাণ নিতেকখনোও নামিনি যে পথেসে পথেই দল বেধে কেনো ফুটে থাকো?কিছুই বলোনা তবু কেনো যেনো মনে হয়আমাকেও ফুল হতে ডাকো!চোখ নেই, তবু চেয়ে থাকো…. ১০/০৩/২৩
-
আমি এক ছোটো কবি / সাইফ আলি
কবিতার পাখি তুমি কি আমার হৃদয়ের গতি বোঝো,তুমি কি আমার চোখের চাহনি বোঝো,কি বোঝাই আমি ইশারায় ইঙ্গিতে?হয়তো বোঝো না, বুঝলে কি আর খাঁচা ভাবো? থাকো দূরে?তুমি গান গাও, আমি হারাই তোমার সুরে। কবিতার পাখি, আমি এক ছোটো কবি,শব্দের সাথে বোঝাপড়া বেশ ভালো;তুমি যদি চাও তোমার জন্য কবিতা গাঁথতে রাজিতোমার জন্য সহস্রবার নিজেকে ভাঙতে রাজি। ১২/০১/২৩
-
আমি রাখবো না ধরে আমার শহরে / সাইফ আলি
আমি রাখবো না ধরে আমার শহরেউড়ে যাও পাখি উড়ে যাও,তুমি ভীরু পায়ে কেনো জানালায় এসেপ্রেমিকের মতো পুড়ে যাও!?বিশ্ববাজারে মন্দা ভীষণ সস্তায় প্রেম বিকোনামার্কেট ভ্যালু আমলে না নিয়ে গান টান জেনো শিখোনাশিখলে সে গান সেধো না এখানে, দূরে যাও পাখি দূরে যাও-ভীরু পায়ে কেনো জানালায় এসেপ্রেমিকের মতো পুড়ে যাও! বাতাসে এখন বারুদ ভীষণযেদিকে তাকাও পুড়ে যাওয়া…
-
নালায়েক / সাইফ আলি
ডুবি ডুবি করে নৌকা ভিড়লো পাড়েলাফিয়ে লাফিয়ে যাত্রীরা হাফ ছাড়ে-:কোনোমতে বাঁচা বুঝেছেন চাচাশতবার নাকে খত,ফের যদি উঠিনালায়েক বলে ডাকবেন আলবৎ। :কি বলো ভাতিজা ওপাড়ে ফেরারএকটি মাত্র নাও!নাম বদলালে বদলাও তবে এটাতেই ফিরে যাও। কপালের রেখা বেড়ে যায় ভাতিজার,এই নাও ছাড়া বিকল্প নেই আর!? ১৭/১১/২২
-
উড়ুন জনাব উড়ুন / সাইফ আলি
উড়ুন জনাব উড়ুনফুলিয়ে ছাতিহচ্ছেন যে আত্মঘাতীবুঝছেন তো? তা বেশ ভালো,নিজের হাতেই নিজের কবর খুঁড়ুন।উড়ুন জনাব উড়ুন… বয়ান দেওয়া একটুখানি কমানআয়নাতে মুখ দেখুন,কি মনে হয়? ঠিক আছে সব?বলছেন যা খোদার নামেকরছেন না ডাইনে বামে?এক্কেবারে সোজা?খুব সাবধান, ভীষণ ভারি বোঝা! যুগ জামানা পাল্টে গেছেজবানটাকে লাগাম দেওয়া খুব প্রয়োজনতোষামোদের পিচ্ছিলতায় হোঁচট খাবেন যখন তখন,ফেরার সময় পাবেন না;অহংকারে অন্ধ…
-
সংলাপ / সাইফ আলি
: কপালডা বড়ো হলি থাল ভরা ইলিশের পেটি নিয়ে বমুতুই আর আমি পদ্মার চরে বসে পিরিতির মেলা কতা কমু;পরি, তোরে আমি মিছে আশা দিয়েভুলায়া ভালায়া রাখিতুই ক্যান অবুঝের মতো সব কিছু বুঝেচুপ করে থাকিসরে বল- : অতো কথা জেনে তোর কাম কি?আর কিছু দিমু? না লাগলি রাখা আছে জল,হাত ধুয়ে ওঠ, তাড়াতাড়ি বিছানায় চল। :…
-
যদি আর ভালো নাই লাগে? / সাইফ আলি
কতোদূরে চোখ গেলে আগেভাগে দেখা যায় সববুঝে নেয়া যায় কথা মুখ থেকে বেরোনোর আগেকতোকাছে গেলে তার করা যায় সত্য অনুভবকতো ভালোবাসলে মন রাঙা হয় তার অনুরাগে? ততোদূরে চোখ দিতে ভয় হয়, হারানোর ভয়না বোঝার ভান করে বার বার শুনি তার কথা;দূরত্ব রেখে রেখে কাছে যায়, তার পরিচয়হয়ে গেলে পুরোপুরি জানাযদি আর ভালো নাই লাগে? ২৭/০৯/২২