• তবু কিছু পাখি / সাইফ আলি

    এখানে রাতের পর ফের নামে রাতদিনের ইমান নিয়ে তবু কিছু পাখি ঝাপটায় ডানাএরা কোনো হতাশার পঙ্ক্তি জানেনা। এখানে বেসুরো গান, চাটুকার কবির কলমঘিরে রাখে বিবেকের ঘেরতবু কিছু সত্যের চাষাবাদ ঘিরেবেঁচে থাকে হেরার পাখিরা। 22.02.19


  • যদি স্বপ্নগুলোকে কুড়িয়েই নিতে পারতাম / সাইফ আলি

    যদি স্বপ্নগুলোকে কুড়িয়েই নিতে পারতামযদি তোমাদের সব ফেলে দেয়া ফুল কুড়িয়েই নিতে পারতামতবে ধন্য হতাম ধন্য হতাম ধন্য হতাম সত্যি। আমার এ বুক ডাস্টবিন ভেবে ছুড়ে দিও সব অনাকাঙ্ক্ষিত ফুলআমার এ বুক ডাস্টবিন ভেবে রেখে যেও সব নষ্ট প্রেমের ব্যথা। এই কি তোমার প্রেমের ফসল! এই কি সে ভালোবাসা!!আহা আস্তাকুড়ের কিট!! আহা নষ্ট প্রেমের চাষা! #ডাস্টবিন_কোনো_শিশুর_ঠিকানা_নয়…


  • অনুকবিতা ২১ / সাইফ আলি

    এ ভাঙন নতুন চরে আশার পলিজানি এই রাত পোহালেই সকাল হবেমুসাফির সাবধানী হও দু’চোখ খোলোএ ভাটা নামলে আবার জোয়ার হবে। 16.02.19


  • কবিতার পাখি / সাইফ আলি

    কবিতার পাখি পথ পেয়ে গেছো সোজাসকল মাত্রা অতিক্রমের পরবৃত্তের যত বন্ধন ছিড়ে ছিড়েদূর বহুদূর একাকি বাঁধলে ঘর। এই রাত এত ঘন হয়ে এলো আজএই রাত এতো কালো!তবু তুমি থেকো তৃপ্ত পাখির দলেতবু তুমি থেকো ভালো। প্রিয় কবি আল মাহমুদের জন্য…… 16.02.19


  • শহুরের ককিলের গান / সাইফ আলি

    শহরে কি এক গল্প এলো উড়েকাকগুলো সব মরলো নাকি কোকিল জ্বরে পুড়েকোকিল ডাকে কুহু কুহু, কোকিল ডাকে বনেএই শহুরে কাকগুলো সব কোকিল মনে মনে। মিথ্যে মায়ার এই শহরে আয়নাবাজির খেল,সত্যিকারের প্রেম বেচে ভাই কিনবো গাড়ির তেল।প্রেম নেবে ভাই, প্রেম নেবে কি সস্তা প্রেমের বোঝাঅল্প দামে বিকিয়ে দেবো; প্রেমিক হওয়া সোজা! 14.02.19


  • বিবাগী হয়োনা প্রিয়তমা / সাইফ আলি

    অযথা দুঃখগুলো মোমের প্রলেপ দিয়ে ঢেকে দাওজলের স্পর্শে যেন জেগে উঠে বৃক্ষ না হয়বিবাগী হয়োনা প্রিয়তমাবিবাগীরা কোনোদিন নিজের ছায়ার থেকে পালাতে পারে না। রাতের কান্নাগুলো দিনের আলোয় এনে ব্যবসা খুলো না সমবেদনার চেয়ে বিব্রতকর কিছু নেই;তোমার অন্ধকারে যাকে তাকে শরীক করো নানির্ঘাত চুরি হয়ে যাবে। আর যদি সত্যিই সুখি হতে চাওনিজের দুঃখগুলো সপে দাও মালিকের কাছেরাতের…


  • আবোল তাবোল / সাইফ আলি

    তোমায় যখন খুঁজছি আমি বুকের কাছে বাহুর কারাগারেতুমি তখন অন্য কোথাও, অন্য কারো দিন যাপনের ঘরভাবছি আমি জরিন সুতায় সলমা আঁকা তোমার বিকেলএবং সকল সন্ধ্যাতারার আলাপরাশি তোমার সাথে… খুব বেশি কি স্বপ্ন দেখার রাত পেয়েছো আমার মতোএইযে এখন বারান্দাতে দোল চেয়ারে যেমন আমি আমার হাতে কাব্য আছে, চশমা ছুঁয়ে জোসনা নামে!অনুভুতির চেরাগ জ্বেলে ভাবছি বসে- তোমার…


  • অনুকবিতা ২০ / সাইফ আলি

    প্রেমিকা খুঁজলো প্রেমিকের বুকে স্বার্থ সুখমা তুমি খুঁজলে দাগতোমার কপালে প্রেম জুটলো নাপ্রেমিকার শতভাগ!!


  • আমি সেই চাঁদ নিয়ে / সাইফ আলি

    রাতের আঁধারে যে বিস্বাদ করো চুরিআমি সেই চাঁদ নিয়ে পথে পথে ঘুরিশহরের ওলি গলি, ব্যালকোনি, ছাদেতোমার তৃতীয় চোখ চুরি করে কাঁদে আমি সেই অপরাধে হই অপরাধীওগো শাহাজাদী।। 03.02.19


  • দুই তারা / সাইফ আলি

    একটা তারা বুকের ভিতর একটা আকাশ কোণেদুই তারাতে গল্প জমায়রাত হলে নির্জনে। একটা তারা আলোর পাখিএকটা তারা একাসবাই যখন ঘুমিয়ে পড়েহয় দু’তারার দেখা। দুই তারাতে গল্প জমায়লক্ষ তারা শোনে,এক তারাতে স্বপ্ন বোনেঅন্য তারার মনে। 22.01.19


  • শহুরে খাঁচায় / সাইফ আলি

    আধখানা চাঁদ দূর আকাশের গায় সারারাত জেগে জেগে স্বপ্ন বিলায়খুকু তুমি দেখেছো সে স্বপ্নের ঢলভাসিয়েছে মেঘেদের রূপোলী আচল? খুকু তুমি শুনেছো কি বাতাসের গানযেই গানে দোল খায় শাদা শাদা কাশ,দেখেছো কি বুনো ফুল সবুজের প্রাণ রঙিন পাপড়ি মেলে করে উল্লাস? হয়তো বা খুকু তুমি শুনবে এসবদাদুভাই গল্পের ঝাপি খুলতেই,রূপকথা মনে হবে শহুরে খাঁচায় বাস্তবতার সাথে কোনো মিল নেই।…


  • অনুকবিতা ১৯ / সাইফ আলি

    আদালতের ঘুলঘুলিতে ঘুঘুর বাসাপকেটমারের বুক পকেটে ঝুলছে রুমাল;ঘুঘু ধরার ফাঁদ পেতে সে পড়লো ফাঁদেআদালতের রায় এলো তার যাবজ্জীবন। 15.01.19


  • অনুকবিতা ১৮ / সাইফ আলি

    উল্টে গেলে রঙিন মলাটবের হবে না কষ্ট কারোবলতে পারো? 14.01.19


  • অনুকবিতা ১৮ / সাইফ আলি

    তোমার রূপের জলে ডুবে মরে চাঁদতবু আমি যুদ্ধের প্রস্তুতি নিইপ্রেমিকের বুক হয় উদার আকাশপেরিয়ে সকল বাধা সব গন্ডিই… 12.01.19


  • অনুকবিতা ১৭ / সাইফ আলি

    এই শীতখেয়ালী ভুতের গলির মোড়েএক হলদে বাতি দাঁত কেলিয়ে হাসেতার ঠিক নিচে এক পাগল বসে একাকার প্রেমে যে ডুব মারে আর ভাসে? 12.01.19


  • অনুকবিতা ১৬ / সাইফ আলি

    এই খামখেয়ালির রাত পেরুলেই ভোরচল চন্দ্র তারা ঝাওবাতি সব তোরআমি রাতের আঁধার রাখবো পুরে বুকেতুই আলতো করে পড়িস যদি ঢুকে। 12.01.19


  • অনুকবিতা ১৫ / সাইফ আলি

    খাটের উপরে তুমি নাক ডাকো পরাণের পাখিখাটের নিচেয় থাকে ফণা তুলে বিষাক্ত সাপস্বপ্নের ঘোরে তুমি সরিসার খেত ভাঙো পায়েলেপের ভেতর থেকে ঝুলে পড়ে তোমার জীবন। 11.01.19


  • ঘুনপোকা / সাইফ আলি

    ঘুনপোকা ঘুনপোকা ঘুনপোকাহাশফাশ নগরীর বোকাসোকা লোকেদের চেয়ারের হাতলের ঘুনপোকাবের হয়ে আয় তোরা ঐসব চেয়ারের নে দখলনীতিহীন জালিমেরা যে চেয়ার করে আছে বেদখল। যে চেয়ার এনে দেয় জুলুমের অধিকার!যে চেয়ার লোভীদের স্বার্থের হাতিয়ারসে চেয়ার অধিকারে নিয়ে নেকুড়ে কুড়ে খেয়ে ফেল চেয়ারের পায়াগুলো ভেঙে যেনো পড়ে যায় মাটিতেতারপর হানা দিস আলমিরা সোফাসেট কালো টাকা গয়নার ঘাটিতে। ঘুনপোকা…


  • ইতিহাস শুনবো না আমি / সাইফ আলি

    কতিপয় জানোয়ার চেতনার খেতা ভরে মতেগলা ছেড়ে গান গায় বিকৃত ইতিহাস টেনে,আমরা কানার দল, ভয় পায়, কাতরায় রাতেআমার স্বজন আছে ভালো! এটুকুই শান্ত্বনা মেনে। ইতিহাস শুনবো না আমি। ইতিহাস বলো না আমাকেএ সময় ধর্ষিত পাখি, ডানা ভাঙা; কাতরাতে থাকে।দলান্ধ বধিরেরা শোনো- জালিমেরা প্রেমিকা বোঝেনা।স্বার্থের কাম যদি জাগে, তখন সে মানুষ থাকেনা। 02.01.19


  • নিখোঁজ / সাইফ আলি

    অমক নিখোঁজ তমক নিখোঁজনিখোঁজ গোটা দেশটাএত্ত সহজ পাল্টে ফেলা স্বৈরাচারী বেশটা? শকুন কি আর ভাগাড় ছেড়েসভ্য হবে ভাই রে মড়ার খোঁজে ঘাড় গুঁজে সেমুখ ফেরানো দায় রে। এই শকুনের বসত ভিটেখোঁজ করে দে পুড়াইয়া;আর কতকাল চলবে এ দেশলিমন হয়ে খুড়াইয়া? স্বৈরাচারের জবাব দিতে পারিস যদি দাঁড়াইতেআর হবে না গুমের দেশে সোনার দামাল হারাইতে,কিন্তু যদি ঘরের কোণে…