-
একটি ঝাঁটার প্রার্থনা / সায়ীদ আবুবকর
বহুত দিয়েছি ঝাঁট ঘরদোর বারান্দা উঠোন বাড়ির চারপাশের যত পথঘাট। চোখঘোলা গৃহিণীর খসখসে হাত, জানি না, কী নেশায়, না শখে করেছে আমাকে দিয়ে চারদিক ঝকঝকে তকতকে। এইসব সাদামাঠা ঘরগেরস্থালি করার জন্যে তো আরো কত আছে ঝাঁটা; হায়,প্রভু, আমাকে মিলিয়ে দিন বীর্যবন্ত সেই ঝাড়ুদার ঝটিকার হাত দিয়ে পৃথিবীকে ঝাঁট দেবে যে একটিবার। আষ্টেপৃষ্ঠে পৃথিবীর কী বিশ্রি…