-
রুমীর বিলাপ / মুসা আল হাফিজ
ভষ্ম হলো দিবস, যেভাবে বজ্রপাতে পুড়ে যায় বৃক্ষের ডালভষ্ম হলো রাত আততায়ী বিচ্ছেদের বারুদে লাভানিঃস্রাবী সূর্যকে আমার তুষারঝড়ে নিভিয়ে দাওতুহিন কুমেরুর তুষার পাহাড় আমার আগুনে গলিয়ে দাও মৃত্যুকে পাকড়াও করে ইতিহাসের বিষুবরেখায় পুঁতে ফেলোজন্মকে ব্যথাহত চক্রবালে অশ্রুমুক্তোয় মিলিয়ে দাও পৃথিবীতে থাকবে শুধু অথৈ প্রেমালাপ যেখানে প্রেম নেই, ঝরে পড়ো বিষাদের ফুলযেখানে প্রেম নেই, লুপ্ত হও…