-
আঁধারে মিলেছে যে প্রেম / সাইফ আলি
আঁধারে মিলেছে যে প্রেমসে প্রেমের তুলনাদিতে পারি নাপ্রিয়া, মনে করো না আমিরমণীর প্রেমে মজে মরেছি;এ গভীর রাতে শুধু স্রষ্টার কাছে আজ নিজেকে সমর্পণ করেছি।। ছন্দ হারিয়ে ফেলিভুলে যাই সুর,তবু এ প্রেমের সুধাএতো সুমধুর!যেনো সময়ের সব কাটা টেনে ধরেছিআর ঝিনুকের মতো করেনিজেকে নিমজ্জিত করেছি।। কিভাবে তারকা জপেও মধুর নাম,পাথরের ভাষা যদিবুঝতো গোলাম!আমি আঁধারে হারিয়ে যেনো খুঁজে…
-
নদী তোর চোরা স্রোতের টানে / সাইফ আলি
নদী তোর চোরা স্রোতের টানেআমার ভাঙলো ভিটে-বাড়িতোর সঙ্গে আমার আড়ি।। তোর পুরোন প্রেমের ব্যথাআর বইতে পারি নারে,তোর দুঃখ আছে যতোসব আমায় দিয়ে যারেযা একলা আমায় ছাড়ি।। আমার সহাই ছিলো যা তারসবটুকু তুই নিলিকোন গোপন প্রেমিকারে বল উজাড় করে দিলি;তোর জোয়ার নেমে গেলে তুই তাকেও যাবি ফেলেতোর গতিবিধির প্রতি আমারথাকবে নজরদারি।। ২২.০৪.২১
-
অনুকবিতা ৩৫ / সাইফ আলি
ঘরে বসে বসে জিকিরে ফিকিরে যাচ্ছে তো কেটে বেশবাইরে এখন তপ্ত হাওয়ার দিনগরিবের পেটে ক্ষুধা বেশি তাই গরিবের পিঠে ঋণ।। ১৯.০৪.২১
-
ছল ছল জল দু’চোখে তোমার / সাইফ আলি
ছল ছল জল দু’চোখে তোমারকোন অপরাধে অপরাধী গো,কি দাবী নিয়ে এই মিছিলেবুলেটে জীবন দিতে এসেছো? কি আছে তোমার, কি দেবে বলো;তোমার পক্ষে কেনো দেবো রায়?দু’চোখে ক্ষুধা, মগজে কেবললাভ-ক্ষতি অঙ্কেরা সাঁতরায়।।তুমি তো ক্ষতিতে শুধু ফেসেছো… কড়া পড়া হাত, ছেড়া চটি পায়ছেড়া জামা গায়ে তুমি কে মানুষ,অধিকার চাও শাণিত গলায়!তুমি কি ফেলেছো হারিয়ে হুশ?এ স্রোতে কিভাবে তুমি…
-
যখন সন্ধ্যা নেমে আশে / সাইফ আলি
যখন সন্ধ্যা নেমে আশে তুমি আমার চারিপাশেদাও জোনাকবাতি জ্বেলে;আমি সবটুকু প্রেম জায়নামাজেদিতাম যদি ঢেলে!! আমি সর্বনাশে ডুব দিয়েছি প্রভুআমার অন্ধ চোখের পর্দা তুমি তোলোআমার এ কাধ বোঝা বইতে না আর পারেদেখো নুইয়ে কেমন পড়ছি পাপের ভারেসবাই যে যার মতো যাচ্ছে আমায় ফেলে। রঙিন প্রজাপতির দল গিয়েছে ফিরেআমি কাঁদছি ঝরা ফুলগুলোকে ঘিরেপ্রভু গ্রহণ করো কাওসারে নাও…
-
এতো ভালো কেনো বাসো / সাইফ আলি
এতো ভালো কেনো বাসো মানুষের কাতারে রাখো না?আদমের ছেলে আমিতুমি প্রিয়া আদমেরই মেয়ে,আমাদেরও পাপ হয়লোভে পড়ে গন্দম খেয়ে। যে পাপ করেছি আমি ক্ষমা চেয়ে মুছবো সে পাপ,আমাতে ভরসা করোশুরু হোক ফের সংলাপ। ০৪.০৪.২১
-
চাঁদ / সাইফ আলি
প্রতিদিন আমাদের কোলজুড়ে নামে এক চাঁদসে চাঁদের সারা মুখে জ্বলে থাকে ভয়াল বিস্বাদজোছনায় হাতড়াই ঘন এক আঁধারের বুকআর ভাবি এক্ষণই ক্লান্তিরা ঘুমিয়ে পড়ুক!আমরা হতাশ হই বার বার বহুবার, ফেররঙিন স্বপ্ন আর সাধ নিয়ে বাঁচা আমাদের। ১০.০৩.২১
-
এই দৃষ্টির কাছে / সাইফ আলি
এই দৃষ্টির কাছেবোবা দৃষ্টির কাছেনত হয়ে আছে পৃথিবী,তাই চোখে চোখ রেখে আমিবলতে পারিনি হায়ক্ষমা করে দিও আমাকে… নিঃশ্বাসে নিঃশ্বাসে এতো নেয়ামত তার কতটুকু অর্জন বলো আমাদেরআমার নিজের বলে কতটুকু আছে বলোভুলে গেছি এভাবে তাদের?প্রভূ ক্ষমা করে দিও আমাকে।। বিশাল এ আকাশের শূন্যতা মেপে মেপেযে তারা ঘুমিয়ে পড়ে বুকেতে পাথর চেপেভাই বলে পরিচয় দিতে যে পারিনি…
-
এই রাত পোহালে ভোর / সাইফ আলি
এই রাত পোহালে ভোরসব সঙ্গী গেছে তোর কোন পথেতুই একলা এখানেকার জাগলি আজানে, মনপথে? আহত পূর্ণিমা, মেঘে ঢেকে যায়তারারা জ্বলছে না, এখন কি উপায়?অথচ তোর আঙিনায় ঝরছে সোনা রোদ!তার একটু যদি তুই রাখিস এই ক্ষতে। ঝিনুকে পোষা মনসমুদ্র চেনে নাহোক মুক্তা সে যতইজীবন তো মাখছে না। তুই একলা এখানে, চোখদু’টো খোলাতোর সঙ্গী কে কোথায়, তাদের…
-
মধ্যরাতের হাওয়ায় / সাইফ আলি
‘মধ্যরাতের হাওয়ায় কেমন গন্ধ থাকে’বললে তুমি অবাক চোখে তাকাওকারণ তোমার জানলা তখন বন্ধ থাকেমধ্য রাতের হাওয়ায় কিছু ছন্দ থাকে। তা না হলে এই যে আমি রাত্রি জেগেকাব্য লেখার নেশায় এমন বুদ হয়ে যাই,দিনের বেলা যে রাস্তাটা বন্ধ থাকেসে রাস্তাতেই জোছনা নামে দারুণ মায়ায়! মধ্যরাতের হাওয়ায় কিছু দ্বন্দ্ব থাকেখুঁজলে তাতে ছন্দ থাকে, গন্ধ থাকে।২৭.০১.২১
-
প্রয়োজন মিটে গেলে বলে দিও / সাইফ আলি
প্রিয়প্রয়োজন মিটে গেলে বলে দিওঝরা পাতা হবো, বহুকাল পুরোনো এ শখআর এই কথা জেনে রাখা তোমাদের হক। প্রয়োজন মিটে গেলে কানে কানে ফিসফিসে স্বরেবলে দিও- ‘আসতে পারেন’ ছোটো করে- ‘এসো’।বহুদিন যাইনি কোথাও,বেড়ানোর ছলেকৌশলে সরে যাবো, জানবে না কেউ;স্বপ্নেও আসবো না কারোআর যদি পারোআকারে বা ইশারায়; সবচেয়ে ভালো হয় সেইএর থেকে সাবলিল আর কোনো বিচ্ছেদ নেই।প্রিয়প্রয়োজন…
-
এতো সামলে চলার পরও / সাইফ আলি
এতো এতো সামলে চলার পরওকেনো যে ভুল হয়ে যায় প্রভুসোজা পথ কখন যে যায় বেঁকেবুঝিনা, তোমায় খুঁজি তবু…।। জানি না জলের বিধানসাগর তলের বিধানজানিনা আমার বিধান কিবা;তবু চাই আরশ ছায়ায় আমারে ঠাঁই দিবা।।প্রভুবুঝিনা তোমায়, খুঁজি তবু… নীলিমার নীলের কি কামমানব মিলের কি কামকি কামে অকর্মারে নিবা;শুধু চাই তোমার মায়ায় আমারে ঠাঁই দিবা।।প্রভুবুঝিনা তোমায়, খুঁজি তবু…২০.০১,২১
-
আমি বুঝিনি কখন / সাইফ আলি
আমি বুঝিনি কখনআমার এ মনপাথরের মতো হয়েগেছে যে এমন।। এইতো সেদিনসামান্য ব্যাথাতেই কেঁদে কেঁদে হায়কতো ডেকেছি তোমায়,প্রভু ডেকেছি তোমায়।।অথচ এখনপাথরের মতো হয়ে গেছে দু’নয়ন। পাথর সরিয়ে দাও জাগুক নয়নঝরণার জলে ডুবে ডুবে এই মনএমন নরম হোক, ওগো দয়াময়তোমার প্রেমের যেনো চাষাবাদ হয়। কি জানি কখন এই দুনিয়া আমার কেড়ে নিলো ঘুমআকাশ কুশুমচিন্তায় কেটে গেলো রাত্রি…
-
আমি কিছু করতে চাই তাই আমার ভুল হবেই / সাইফ আলি
আমি কিছু করতে চাই তাই আমার ভুল হবেইতোমরা যারা চুপচাপ থাকো, তাদের কিসের ভুলশুধু আমার ভুলগুলো নিয়ে বাধাও হুলুস্থুল।। মানবিক কোনো ভুলের ঊর্ধ্বে নইভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবোই;সত্য কথা বলতে আমি সত্য পথে চলতে আমি হতে রাজি তোমাদেরও চক্ষুশূল।। শয়তানের প্ররোচনায়কিংবা কারো ধোকায়অথবা নিজেই নিজের নির্বুদ্ধিতায়ভুল তো আমার হবেই, আমি স্রষ্টা নই;ক্ষমার আশা নিয়ে…
-
আমার এক জানালায় আকাশ ছিলো / সাইফ আলি
আমার এক জানালায় আকাশ ছিলো আর জানালায় বনমন রে ও মন তুই পাখির কথা শোন।। যেই জানালায় আকাশ ছিলো সেই জানালায় মেঘমেঘের ঘরে বৃষ্টি ছিলো;তার মনে উদ্বেগ-‘আমি উড়বো কতক্ষণ।।’ আর জানালায় বনের খাতাভরে ছিলো সবুজ পাতাশাখায় শাখায় ফুল জানালোআমায় নিমন্ত্রণ।আমি পাখির মতো উড়বো সেথায়ইচ্ছে যতক্ষণ… আমি দুয়ার খুলে বনের পথে যেই বাড়ালাম পা,বৃষ্টি ছুয়ে দিলো…
-
এ বাগান থেকে আর কতো ফুল ঝরে গেলে / সাইফ আলি
এ বাগান থেকে আর কতো ফুল ঝরে গেলে আমাদের ভাঙবে গো ঘুমকেবলই স্বপ্ন দেখি, বিরহ কাব্য লেখিহতাশার পিঠে দিই চুম।। আমাদের বুকে নেই ওমরের চেতনাখালিদের মতো নেই তলোয়ার,কিভাবে ভাঙবো তবে জালিমের কালো হাতকিভাবে মুক্তি পাবো বলো আর।।এ আশা কি আকাশ কুশুম…? যন্ত্রণা এর থেকে কম কিসে জানি নাবলতে পারি না প্রভু তোমার আদেশ ছাড়াআর কারো…
-
এই নত মুখে বসে থাকা ভোর / সাইফ আলি
এই নত মুখে বসে থাকা ভোরদিতে পারে না পারে না উত্তরকবে ফুটবে আলোকাটবে এ আধারের ঘোর।। ভ্রান্তির এ আধার ঘুচবে কবেঅশান্ত এ হৃদয় শান্ত হবে,কবে জ্বলবে আলো বুকে তরুণ অরুণআমাদের মাথার উপর।। খোদার কালাম নিয়ে বসে আছো কেশত ফুল ফুটবে তোমার ডাকেতুমি আওয়াজ তোলো এই দুয়ার খোলো;তুমি বাসা বাধো বুকের ভিতর। শান্তির এ পথেই আসবে…
-
চেনা এক বৃক্ষের ডালে / সাইফ আলি
চেনা এক বৃক্ষের ডালে সেদিন পড়ন্ত বিকালেপাখি তুই বসে ছিলি একাএখানেই শেষ হতো লেখাযদি শিস না দিতিস… এ গল্পের শুরু থাকতো নাকেউ অবেলায় পিছু ডাকতো নাহারানোর ব্যথা বুঝতো না মনযদি প্রেম না দিতিস।। পাখনার ঝেড়ে ফেলে ঘুমতুই এনে দিলি রাত নিজঝুমকবে এই রাত হলো দীর্ঘ এমন!?যদি নাম না নিতিস।।পাখি শিস না দিতিস…০৩.০১.২১
-
ভালোবেসে কেউ বনে যেতে চায় / সাইফ আলি
ভালোবেসে কেউ বনে যেতে চায়কেউ ভালোবেসে শহর বানায়আমিই কেবল ভালোবেসে বেসেজড়ো করি সব পাখির ডানায়।। তুমি কি দেখনা ভালোবাসাহীনকিভাবে যাচ্ছে আমাদের দিন;শুধু ছুটে চলে অর্থের পিছেপরষ্পরের বাড়ছে যে ঋণ।।ঋণখেলাপির তকমা লাগিয়ে চলতে কি আর আমাকে মানায়তাই যতো সব ভালোবেসে বেসে জড়ে করি এই পাখির ডানায়… ইট কাঠ বালি আর এক ফালিশহরের ছাদে ঝুলে থাকা চাঁদভালোবেসে…
-
ছায়া ধরে বেঁচে আছি / সাইফ আলি
ছায়া ধরে বেঁচে আছিএকদিন ছেড়ে যাবে সেও;ভয় পাবো কিসে বলোপ্রেম যদি থাকে মরণেও? কেবল দুনিয়া যার তার শত রোগে শোকে ভয়,শাহাদাৎ পেয়ালায়ঠোঁট রেখে খুঁজি পরিচয়।০৮.১২.২০