-
আমরা দেখিনি আমাদের মুখ / সাইফ আলি
ভুলে ভরা এই শরাবের সাথেমিলিয়ে গুলিয়ে পান করি যাইতাই ঘুরে ফিরে খিচুরি বানাইতাই বেঁচে খাইখেয়ে মরে যাই।খেয়ে মরে যায় বুদ্ধিজীবীরাশহরের কাক গাঁয়ের শকুনপরজীবী ছারপোকা ও উকুন।তবু তারা খায়আমরাও খাইএকসাথে খাইখাই ও খাওয়াইমজা করে খাইবমি করে খাইজোরে জোরে খাইচেটেপুটে খাইখুটে খুটে খাইচুষে চুষে খাইপেলে-পুষে খাইখেয়ে খেয়ে শেষে গল্প বানাইআমরা যা গাই, ভিন্ন সে গানভিন্ন আজান!আসলে কি…
-
কোলাহল থেমে গেলে / সাইফ আলি
কোলাহল থেমে গেলে নেমে এলে স্নায়ুর দহনফিরে এসো, যতবার খুশি; তোমারই তো ঘর।একসাথে হাত ধুয়ে খেতে বসে যদি দেখো নেইভেবো আড়ালেইলুকিয়েছে মজা করে প্রিয় গুপ্তচর!আর যদি নাই পাও, ভুলে যাও, ভাবো সেও পরহয়তো আপন ছিলো, থাকে অনেকেইযারা আজ সত্যি কেউ খুঁজে দেখো ধারেকাছে নেই। ২৬.১১.১৯
-
আমার পায়রা হওয়ার সখ যে বড় তা না / সাইফ আলি
আমার পায়রা হওয়ার সখ যে বড় তা নাশুধু ইচ্ছে ছিলো থাকবে দুটো ডানা..। আমার ইচ্ছে ছিলো ইচ্ছেগুলো দূরে অনেক দূরেবহন করে ছড়িয়ে দেবো ঝলমলে রোদ্দুরেআর বুকের খাঁচায় রাখবো পুষে হাসিখুশির ছানা।। আজ চারদিকে যে মানাআকাশ দেখার ইচ্ছে হলে রঙিন সামিয়ানাটাঙিয়ে দিয়ে বলছে সবাই, ‘বাঁধা এ সীমানা।’ তোমার ভয় যদি হয় চুপটি করে থাকো তোমার ঘরেআমি…
-
তোমার আলোয় যদি চোখ পুড়ে যায় / সাইফ আলি
তোমার আলোয় যদি চোখ পুড়ে যায়তোমার কথায় যদি মন ভেঙে যায়কিভাবে রাখবো হাত তোমার হাতেকিভাবে বাসবো ভালো তোমার কথায়?? ০৫.১১.১৯ দাওয়াতের মজলিসে কেনো এতো কঠোর বলোরাসূল সুন্নাত মুচকি হাসিটা কেনো এড়িয়ে চলোতোমার আশেপাশে ভীড় করে মৌমাছি যারামধু না পেয়ে যদি ফিরে যায় কাটার খোঁচায়!? দ্বীনের দায়ী তুমি তোমার কথার ফুল ফুটবে যখনকলুষিত হৃদয়ের পাপের কালিমা…
-
পথ চলতে / সাইফ আলি
পথ চলতেকথা বলতেভুল যদি হয়ে যায় ভুলের মাশুলনিওনা তুমিক্ষমা করে দিও ওগো পরওয়ারমালিক আমার।। যাপিত জীবনে যা কিছু রঙিনযা কিছু প্রিয়,রঙহীন হয়ে যাবে সবই একদিনজানি আমিও।।জেনেশুনে তবু ভুল করি বারবারকরো না বিচার তুমি করো না বিচার।……………………………………………………..০৪.১১.১৯
-
সেই রাতে মিটিমিটি / সাইফ আলি
সেই রাতে মিটিমিটিতারার কাছে লেখা চিঠিতুমি গোপনে পড়েছিলে কিনাজানি না।।হয়তো পড়েছিলে বলেতারার পথ ধরে গিয়েছ চলে… একা পথে ভয় ছিলো তোমারসে ভয় কি কেটেছে এখন?চলে তো গেছো শুধু সাজিয়ে রেখেবিরহের সবকটা সংকলন।।কি করে অবসর কাটাবে তোমারপ্রিয় কবিতার কথা মনে পড়লে। আসছে শীতে ফজর নামাজ শেষেশিউলি কুড়ানো আর লাগবে না,দুঃস্বপ্নের শরে বিঁধে কোনো হরিণীকাঁদো কাঁদো কণ্ঠে…
-
এই ঘোলাটে ভোর / সাইফ আলি
এই ঘোলাটে ভোর, ভেজা শহর, গরম হাওয়াঘিরে চায়ের কাপ ঝড়ো আলাপ ব্যস্ত জীবনদাঁড়িয়ে কাচের ঘর পরস্পর মুখোমুখিবোঝাপড়ায় ভাঙাগড়ায় ন্যস্ত মন।। ১৯.০৯.১৯ একটা হাসের মুখে মৃত শামুকের খোলদেখে টকশোর নামে চলছে ফালতু শোরগোল,ঘুরছে উন্নয়নের চাকা, কমছে রাতের ঘুমএকটু ঘুমের প্রয়োজন।। একটা ঘুড়ির মতো ডাল খাচ্ছে দূরেতাকে ধরতে হলে ছোটো রাত-দুপুরে!তাই ছুটছে সবাই ফেলে নাটাই সুতো সবধরো…
-
চলো মৃত্যুবরণ করি / সাইফ আলি
: অপলক চেয়ে থাকা মানে মুগ্ধতা নয়; মৃত্যু।প্রিয়তমা, যখন আমি তোমার দিকে তাকাইআমারও মৃত্যু ঘটে; তুমি তা বোঝো না।মুগ্ধতা খোঁজো তুমি, মৃত্যু খোঁজো না। : হেয়ালি ছাড়ো তো, মৃত্যু এতো সহজ বিষয় না,এভাবে যখন তখন মুখে আনবে না। : কেনো তুমিও তো প্রতিদিন ঘুমানোর আগে বলো-‘হে আল্লাহ! আপনারই নামে মৃত্যু বরণ করিআবার আপনারই নামে জীবন…
-
সাজানো বাগানে শুধু আসবে ভ্রমর / সাইফ আলি
সাজানো বাগানে শুধু আসবে ভ্রমরকোনোদিন কোনো ঝড় ভাঙবে না ডালরাত্রি নিঝুম হলে জোছনা বিলাসএনে দেবে নওরোজ বসন্ত কাল।।এভাবে ভাবতে কার লাগে না ভালোএ ছবি সবাই আঁকে, তুমিও আঁকো। হতাশ কেনো হও বলো তো দেখিবিশ্বাস বুকে কেনো বাড়াওনা পাএ কথা ছিলো তো প্রিয় তোমার জানাইমানের ঘাটতি আনে হতাশা।।কেউ না থাকুক পাশে একাকী তুমিআলোর মশাল নিয়ে দাঁড়িয়ে…
-
অনুকবিতা ২৫ / সাইফ আলি
একজীবনের পান্ডুলিপি থেকেএকটা এমন কাব্য খুঁজে দেখো,হাত ধরে যে আলোর পথে ডাকেনা পাও যদি সময় করে লেখো। ১৮.০৯.১৯
-
আমাদের একটা মঞ্জিল ছিলো / সাইফ আলি
মনে পড়ে? যখন হাত ধরাধরি করে হেঁটেছিলামতখন আমাদের একটা মঞ্জিল ছিলোতারপর একদিন আমাদের পথ বেঁকে গেলোআমি বললাম, এই পথ সঠিক-তুমি বললে, ঐটা; মঞ্জিল কিন্ত তখনও একটাই।তারপর আমরা ভিন্ন ভিন্ন পথে এগিয়ে যেতে থাকলাম,হতে পারে আমাদের মধ্যে একজন ভুলতবু আমরা পরস্পরকে ভালোবাসি।হতে পারে দুটো পথই আমাদেরকে মঞ্জিলে পৌছে দেবেতখনও আমরা পরস্পরকে ভালোবাসবো।আর যদি আমরা উভয়ই পথ…
-
আমরা যারা চুপ থাকার জন্য ঘুমিয়ে পড়লাম / সাইফ আলি
আমরা যারা চুপ থাকার জন্য ঘুমিয়ে পড়লামতারা জেগে উঠে আর কাউকেই পেলাম নাডান কিংবা বামপক্ষের কেউই সেখানে ছিলো নাআমরা ভাবলাম, তারা হইতো লড়াই করতে করতে নিঃশেষ হয়ে গেছেতাদের জন্য আফসোস করতে করতে গর্ত থেকে বের হলামতারপর যখন নিজেদেরকে বুদ্ধিমান বলে ভাবতে শুরু করলাম তখনই খেয়াল হলো, আমাদের পায়ের কাছে কোনো সবুজ নেই, আমাদের মাথার উপরে…
-
এই তুমি সেই তুমি নও / সাইফ আলি
হয়তো আমারই ভুলমাপতে পারিনি গভীরতাকিন্তু তোমার হাতে লেগে থাকা রক্তের দাগআমাকে ভাবিয়ে তোলে, ভাবতে গিয়েতোমাকে চিনছি আমি নতুন করে। তোমার বাক্যগুলো জালিমের তৃষ্ণা মিটায়তোমার চেহারা থেকে মুছে গেছে নূরের আভাস।তুমি কি এখনো রাতে সেজদায় অবনত হও?এ মন কেনো যে বলে, এই তুমি সেই তুমি নও। ১৪.০৯.১৯ডাকটিকিট, অক্টোবর-ডিসেম্বর ২০২১
-
বা’ পুরুষ / সাইফ আলি
বা’ পুরুষ বা’ পুরুষ বা’ পুরুষমোটাদাগে তুমি এক কাপুরুষ।হাত পেতে টাকা চাওপাও না কি মাইনে?স্বরটাকে তুলে বলোকালোটা কামাইনে!!ভালোবেসে দিয়ে যায়যদিও তা চাইনে!?জানো না কি কষ্টআমগো এ লাইনে!?পুষবো কেমন করেবউ পোলাপাইনে?কোনোমতে সংসার চলে বায়ে ডাইনে!?বা’ পুরুষ বা’ পুরুষ বা’ পুরুষমোটাদাগে তুমি এক কাপুরুষ। বউরে চালাও তুমিশশুর তোমারে দেয়চাওনা তো একবারোতবু বারে বারে দেয়!?এতো কিছু দেয় তবুদড়ি…
-
বিপত্তি / সাইফ আলি
বিপত্তি ঘটে যায় ঘাড়টাকে বাঁকালেইচোখ তুলে তাকালেইতর্জনি ঝাকালেইতাইসোজাপথে হেঁটে যানকাদাকুদো ঘেটে যানচেটে যানআর কোনো প্রবলেম নাই। বিপত্তি ঘটে যায়বাজে কথা রটে যায়লোকে শুধু চটে যায়জোটে ঘাঁই চান্দির উপরেসূর্যের পানে যেনো সুজাসুজি তাকিয়েছিকাঠফাঁটা রৌদ্রের দুপরে।তাইসোজাপথে হেঁটে যানকাদাকুদো ঘেটে যানচেটে যানতাহলেই প্রবলেম নাই। ১৩.০৯.১৯
-
একটা কাছিম বর্ম চাই / সাইফ আলি
একটা কাছিম বর্ম চাইনয়তো নেতার চর্ম চাইলাগবে না গা’য় কিছু,হাজার কথা বলবে লোকেজাত হবে না নিচু। একটা কালো শ্লোগান চাইময়লা টাকার যোগান চাইলাগবে না আর কিছু,আমিই হবো কর্তা; সবাইছুটবে আমার পিছু। ১২.০৯.১৯
-
যাক কুমিরের পেটে / সাইফ আলি
এই ছবিটা কেমন যেনো নড়েনিজের কথা পড়ায় এবং পড়েএই ছবিটা উল্টিয়ে হও বোবা। এই মাথাটা কেমন যেনো ভাবেহয়তো এবার পদক-টদক পাবেএই মাথাটা সাজিয়ে রাখো কেটে। এই যে দু’হাত ভীষণ রকম জেদিএবং দু’চোখ নিখুঁত পাঁজরভেদীসরিয়ে রাখো, যাক কুমিরের পেটে। ১২.০৯.১৯ডাকটিকিট, অক্টোবর-ডিসেম্বর ২০২১
-
পাখি ফিরে যাও / সাইফ আলি
তুমি ফিরে যাও পাখি ফিরে যাও শুধু রেখে যাও দুটো ডানাতুমি খাও দাও পাখি গান গাও তবে সাবধান উড়বা নাতুমি উড়লে ভীষণ ভয় হয়, যদি ক্ষয় হয়?যদি ছিড়ে যায় সব দানবের সামিয়ানা?তুমি খাও দাও পাখি গান গাও শুধু সাবধান, উড়বা না। তোমার নিখুঁত দৃষ্টি নামাওতুমি গাচ্ছো কি গান!? থামাও।আহা! ক্লান্ত তোমার মুখকপালে জমেছে ঘাম,তুমি এবার…
-
ফিরে যায় পাখি একা / সাইফ আলি
ফিরে যায় পাখি একাপর্দা বাতাসে দোলেমিশে যায় তার ডানার শব্দ দূরে;হৃদয়ের কল্লোলেতবু তার গান সে কি এক মিহি সুরেবেজে বেজে ওঠে, বার বার বেজে ওঠে;দেখেছিলে সেকি গভীর নীলের ফোয়ারা ছিলো সে ঠোঁটে! ০৫.০৯.১৯
-
মাতাল হাওয়া আসলে ছুঁয়ে কোন সে আতরদানি / সাইফ আলি
মাতাল হাওয়া আসলে ছুঁয়ে কোন সে আতরদানিকোন সে ফুলের নাম বলোনা করছো কানাকানিসে ফুল হতে একটু সুবাস না হয় চেয়ে আনিদিকবিদিকে তাঁর মধু-নাম হোকনা জানাজানি।। কোন বনে আজ ফুটলো সে ফুলসন্ধানে তার হৃদয় ব্যাকুলতার বুকে যে মধুর নহরসেখান থেকে এক ফোঁটা মোরহতো (যদি) মেহেরবানি।। দু’চোখ আমার দেখা না পাকদু’ঠোঁট তাঁরে চুমতে না যাকথাক দূরে থাক…