• খাওয়ার দিকেই ঝোঁক / সাইফ আলি

    শোনো বাবা তুমি চাও যদি ছেলে টাকার কুমির হোকগিলে তো খাবেই সবকিছু তার খাওয়ার দিকেই ঝোঁক,‘অমকের ছেলে সোনার হরিণ দু’দিনেই কোটিপতি!’তুমি বুঝলেনা কি পথ দেখালে, কতটুকু লাভ-ক্ষতি। বিরাট মেধাবী ছেলেটা তোমার বন্ধু চেনেনা কোনোসাতে পাঁচে নেই তোমার ছেলেই সন্ত্রাসী হবে শোনো,সন্ত্রাসী মানে কুপাকুপি নয় টাকার পিছনে ছুটেযারা খায় আজ দেশ ও জাতির সম্পদ লুটেপুটে। লেখাপড়া…


  • শহীদের খুণ ঠেলে দেয় সম্মুখে / সাইফ আলি

    যে কথা বলতে প্রাণ দিলো আবরারসে কথা ফুটুক জনতার মুখে মুখেখুণিরা জানুক মৃত্যু আনে না ভয়শহীদের খুণ ঠেলে দেয় সম্মুখে।। 07.10.19


  • সময়ের ছড়া-০৯ / সাইফ আলি

    গ্যাস দিছি পানি দিছি,খালি হাতে আইছি?পাই বা না পাই কিছুপদক তো পাইছি। এতো রাগ করিস ক্যাদাদা কিছু দিলো না!বাঙালিরা কোনোদিনএরকম ছিলো না। বাঙালিরা দিলখোলাঘর বেঁচে বর চায়,ঠাকুরের চেহারাটাদ্যাখ বিনা খরচায়। 06.10.19


  • কবি ও কবিতা / সাইফ আলি

    আমার সঙ্গে কিছু শব্দের মেলামেশা ছিলোযখন তখন তারা ঢুকে যেতো মনের গভীরেএ বিষয়ে অভিযোগ সবথেকে বেশি ছিলো যারসে আমার প্রিয়তমা চেয়েছিলো পুরো অধিকার। অথচ কবির মন ফেড়ে কবে কোন ডাক্তারপেয়েছে কেবল নারী, গাড়ি, বাড়ি আর সংসার?শব্দের আনাগোনা কবির শ্বাসের মতো,প্রিয়তমা সেও এক রূপ কবিতার। 04.10.19


  • চতুর বেনের দল তোমাকে বেঁচতে চায় / সাইফ আলি

    নারী তুমি কোনোখানে নিরাপদ নওতোমার শরীর বেঁচে রাতের শরাব কেনে পুজিপতি শেয়ালের দলশিল্পীরা চড়া দামে তোমাকে বেঁচেই খায়কবি হয় নন্দিত তোমার শরীর এঁকে নানা উপমায়।নারী তুমি জরায়ুর মালিকানা নিয়েশামুকের মতো কেনো নিজেকে গুটাও?কখনো প্রেমিকা তুমি কখনো বা মা!চতুর বেনের দল তোমাকে বেঁচতে চায় তুমি বোঝো না? 03.10.19


  • ঝুম ঝুম ঝুম / সাইফ আলি

    ঝুম ঝুম ঝুম, ঝুম ঝুম ঝুমবৃষ্টির শব্দও ভাঙালো না ঘুম!?কি গভীর ঘুমে তুই হলি অচেতনধুয়ে গেলো জীবনের সব আয়োজন।। মনে পড়ে বৃষ্টিতে গোটা এ শহরভেজা পাখিটার মতো জড়সড়?আমরা তখন বসে মেপেছিলামমেঘের ঐ চোখদুটো কত বড়।।কতটা আঁধার বুকে জমলে তারদিগন্তে আঁকে রঙ সম্মোহন! হয়তো এ ঘুম তোর ভেঙে গেলেগোধুলির লাল চোখে দেখবি ভোরসকালের খোঁজ করে ভাঙবে…


  • ঝরাপাতা ০৫ / সাইফ আলি


  • প্রশান্তি ০৩ / সাইফ আলি


  • বহতা / সাইফ আলি


  • প্রশান্তি ০২ / সাইফ আলি


  • পদ / সাইফ আলি

    মান যায় যাক তবু পদ বেঁচে থাক নাক বেঁচে হয়েছি যে হাসির খোরাক; এঁটো খেয়ে খেয়ে আজ এই পজিশন দ্যাখ ভাই ছেড়ে দিতে চাচ্ছে না মন। আমার কি দোষ, আমি হুকুমের দাস বর্গায় নিয়ে জমি করে খায় চাষ; মালিকের কথা মতো চলি ফিরি এই, সত্যি বলছি কোনো স্বাধীনতা নেই। পরধনে পোদ্দারি ক্যামনে তা করি হাড়…


  • বুদ্ধিবেচা / সাইফ আলি

    কুত্তা দেখে ভড়কিয়ে যাও শুয়োর দেখে নাচো তোমরা নাকি শেয়াল তাড়াও মুরগি হয়ে বাচো!? হাড় চেটে কেউ বাঘ হয়ে যাও হরীণ খাওয়ার লোভে, কিন্তু আবার আমিষ দেখে লাল হয়ে যাও ক্ষোভে! আন্দোলনের গন্ধ পেলে সন্ধানী হও চুপে, সুযোগ মতো ফায়দা লুটে সাবধানে যাও ছুপে! তোমরা নাকি বুদ্ধি বেচে পয়সা কড়ি কামাও, মাজার পারে লাত্থি দিমু…


  • খুকুমণি জানো / সাইফ আলি

    খুকুমণি জানো চাঁদ কতো দূরে কতো দূরে তারা কতদূর থেকে তারা করছে ইশারা? কতদূরে আসমান কতদূর গেলে এই মহাবিশ্বের সীমারেখা মেলে? খুকুমণি চিন্তার সীমানা কি জানো? ভাবো দেখি পাখিদের ডানা ঝাপটানো কিংবা ফুলের ঘ্রাণ, মাছের সাঁতার! কতোটুকু পরিচয় দিলো স্রষ্টার? খুকু সেই স্রষ্টার প্রিয় হতে চাও? তবে তাঁর আলো দিয়ে নিজেকে সাজাও। 30.06.19


  • নাটক / সাইফ আলি

    বিচারকের জলসা ঘরে নাটক চলে নাটক, সাবধানে খুব বিবেকটাকে রাখতে হবে আটক। সাবধানে পা ফেলে একটু আওয়াজ তুলতে হবে সময় সুযোগ পেলে, তা না হলে মানবতার দূত হওয়া কি সাজে! কথাই আছে খালি কলস ঠনঠনিয়ে বাজে। 29.06.19


  • ফিঙে কেমন রাজা / সাইফ আলি

    লাল গরুটার শিঙে বসলো রাজা ফিঙে শুনছি নাকি পছন্দ তার লাউ, করলা, ঝিঙে! ফিঙে কেমন রাজা খায়না পোলাও, কোরমা, লুচি খায়না ইলিশ ভাজা; বেজায় খুশি কেউ যদি দেয় একটু তিলের খাজা!! 29.06.19


  • অত ভালোবেসোনা আমাকে / সাইফ আলি

    অত ভালোবেসোনা আমাকে যত ভালোবাসলে মৃত্যুর কাছে পরাজয় হয় সত্যকে মেনে নিতে ভয় হয়।। যে ভালোবাসা পেয়ে চাঁদ সে লুকায় ঐ আড়ালে মেঘের যে ভালোবাসা পেয়ে সংগ্রাম মিছে হয়ে যায় মানুষের সে ভালোবাসা আমি চাইনা তোমার; সে ভালোবাসা আনে পরাজয়।। ………………….. (অসমাপ্ত) 23.06.19


  • তবু আলো এসে যায় / সাইফ আলি

    তবু আলো এসে যায় এই বন্ধ জানালায় এই মন বেঁচে থাকে সেই আলোর ভরসায়।। হায় চোখ ফোটেনি তার সে অন্য কারো দায়, তবু তার জীবনের রোদ পড়ে আমার সীমানায়।। আজ চাঁদনি রাতো না নেই সঙ্গে কারো হাত তবু জ্বলছে জোনাকি যাবো পার হয়ে এই রাত। যদি আছড়ে পড়ে ঢেউ সব চিহ্ন মুছে যায় দেবো নতুন…


  • ছিলে পথের প্রান্তে দাঁড়িয়ে / সাইফ আলি

    ছিলে পথের প্রান্তে দাঁড়িয়ে হাতে হাসনাহেনার ছেড়া ডাল, চোখ মেঘলা আকাশ পুরোটাই ঠোটে ঝুলে আছে নতুন সকাল।। 19.06.19   একা যেনো এক সিংহের দায় ছিলো তোমার কাধেই করে ভর আর খাপছাড়া শেয়ালের পাল শুধু মাপছিলো সময়ের জ্বর।। আর সূর্যটা উঠছিলো যেনো সারা গায়ে মেখে রক্তের লাল।   যুদ্ধ ফেরত কোনো এক প্রজাপতি পাখনার ঝাঁঝ নাকে…


  • এলোমেলো বাতাসে মন এদিক সেদিক ধায় / সাইফ আলি

    এলোমেলো বাতাসে মন এদিক সেদিক ধায় মন থাকেনা থাকেনারে চোখের সীমানায় মনের কষ্ট কত যত শত পোড়ায় বারোমাস মন খেলাপী পাপি-তাপি দেহের করে চাষ।। রোগ নিরাময়, সজ্জা চলে বাহির বাটি ঘিরেঅন্দরে কেউ ডুকরে কেঁদে মরেও তার কান্না শুনে কেউ এলো নাকাঁদলো মরার পরে।।মনের এমনতর দায়… ও তার সঙ্গা দিতে, ভাব বোঝাতে পারলো ক’জনাইএকেক জনের কাছে…


  • কোনো এক ঘুম ঘুম সকালে / সাইফ আলি

    কোনো এক ঘুম ঘুম সকালে আসলো পাখির দল উড়ে গলা ছেড়ে গান গেয়ে ভাঙালো ঘুম ভাসালো নতুন রোদ্দুরে।। পাখিদের পালকের রঙ ছিলো কালো দু’চোখের মাঝে তবু জ্বলছিলো আলো বলছিলো ওহুদের ইতিহাস; সেই থেকে ছোট্ট এ হৃদয়ে আমার শুরু সেই পাখিদের বসবাস।। আমার সকল সুর মিলিয়ে গেলো একটাই গানে একই সুরে… পাপগুলো জ্বলে আছে তারার মতো…