-
-
-
-
-
দুই তারা / সাইফ আলি
একটা তারা বুকের ভিতর একটা আকাশ কোণেদুই তারাতে গল্প জমায়রাত হলে নির্জনে। একটা তারা আলোর পাখিএকটা তারা একাসবাই যখন ঘুমিয়ে পড়েহয় দু’তারার দেখা। দুই তারাতে গল্প জমায়লক্ষ তারা শোনে,এক তারাতে স্বপ্ন বোনেঅন্য তারার মনে। 22.01.19
-
শহুরে খাঁচায় / সাইফ আলি
আধখানা চাঁদ দূর আকাশের গায় সারারাত জেগে জেগে স্বপ্ন বিলায়খুকু তুমি দেখেছো সে স্বপ্নের ঢলভাসিয়েছে মেঘেদের রূপোলী আচল? খুকু তুমি শুনেছো কি বাতাসের গানযেই গানে দোল খায় শাদা শাদা কাশ,দেখেছো কি বুনো ফুল সবুজের প্রাণ রঙিন পাপড়ি মেলে করে উল্লাস? হয়তো বা খুকু তুমি শুনবে এসবদাদুভাই গল্পের ঝাপি খুলতেই,রূপকথা মনে হবে শহুরে খাঁচায় বাস্তবতার সাথে কোনো মিল নেই।…
-
সবুজ পাখি টিয়ে / সাইফ আলি
সবুজ পাখি টিয়েগলায় মালা দিয়েবন বনানী উড়ছো একাআমাকে যাও নিয়ে। আব্বু তোমার রাগ করে নাদূর বনে যাও একা?ফুল পরীদের সাথে তোমারহয় কখনো দেখা? ফুল পরীরা দেখতে কেমন,ঘুমায় ওরা ফুলে?কি খায় ওরা,পড়ে কোন স্কুলে? সবুজ টিয়েতুমি আমার বন্ধু হবে না কি;চারপাশে সব কেমন যেনো জাদুর মতই ফাঁকি। 20.01.19
-
ফড়িং / সাইফ আলি
ফড়ফড়িয়ে ফড়িং ওড়েফড়িং ফড়িং মনদুইটা ফড়িং বুকের ভিতর উড়ছে সারাক্ষণ। হঠাৎ লাল ফড়িঙের লাল পাখাটা আটকে গেলো কিসে;নীল ফড়িঙের নীল দিলো কেপায়ের তলায় পিষে? ফড়িং পাখার স্বপ্নগুলোছড়িয়ে দিলাম ঘাসেএবং কিছু উড়িয়ে দিলামশূন্যে নীল আকাশে। 20.01.19কিশোর পাতা জানুয়ারি ২০২০ এ প্রকাশিত
-
টুনটুনি মাস্টারের স্কুল / সাইফ আলি
প্রজাপতি মৌমাছি ফড়িঙের দলবলে খোকা আমাদের স্কুলে চল টুনটুনি মাস্টারনেই চক ডাস্টারপারলে সকল পড়া খেতে দেয় ফলচল খোকা আমাদের স্কুলে চল। কোনো ক্লাসরুম নেইকারো চোখে ঘুম নেইঢুল ঢুল ঢুল,ফুলে ফুলে ভরে আছে গোটা স্কুল। 18.01.19
-
টুনটুনি / সাইফ আলি
টুনটুনি পাখি তোর সরু দুটো পাশিল্পী নাকি রে তুই বেশ তো গলাডানাগুলো মেলে দিয়ে উড়তে তোকেকে শেখায় বল দেখি এক পলকে? পাতা দিয়ে ঘর বাঁধা শিখেছিস কইআমাকেও বল দেখি পড়ি সেই বই। 16.01.19
-
অনুকবিতা ১৯ / সাইফ আলি
আদালতের ঘুলঘুলিতে ঘুঘুর বাসাপকেটমারের বুক পকেটে ঝুলছে রুমাল;ঘুঘু ধরার ফাঁদ পেতে সে পড়লো ফাঁদেআদালতের রায় এলো তার যাবজ্জীবন। 15.01.19
-
-
অনুকবিতা ১৮ / সাইফ আলি
তোমার রূপের জলে ডুবে মরে চাঁদতবু আমি যুদ্ধের প্রস্তুতি নিইপ্রেমিকের বুক হয় উদার আকাশপেরিয়ে সকল বাধা সব গন্ডিই… 12.01.19
-
অনুকবিতা ১৭ / সাইফ আলি
এই শীতখেয়ালী ভুতের গলির মোড়েএক হলদে বাতি দাঁত কেলিয়ে হাসেতার ঠিক নিচে এক পাগল বসে একাকার প্রেমে যে ডুব মারে আর ভাসে? 12.01.19
-
অনুকবিতা ১৬ / সাইফ আলি
এই খামখেয়ালির রাত পেরুলেই ভোরচল চন্দ্র তারা ঝাওবাতি সব তোরআমি রাতের আঁধার রাখবো পুরে বুকেতুই আলতো করে পড়িস যদি ঢুকে। 12.01.19
-
অনুকবিতা ১৫ / সাইফ আলি
খাটের উপরে তুমি নাক ডাকো পরাণের পাখিখাটের নিচেয় থাকে ফণা তুলে বিষাক্ত সাপস্বপ্নের ঘোরে তুমি সরিসার খেত ভাঙো পায়েলেপের ভেতর থেকে ঝুলে পড়ে তোমার জীবন। 11.01.19
-
-
-
-