• তুমি চেয়েছিলে মুক্ত স্বদেশ ভূমি / ফররুখ আহমদ

    তুমি চেয়েছিলে মুক্ত স্বদেশ ভূমিতুমি চেয়েছিলে এ বিরান মাঠেফসলের মৌসুমী।। মিথ্যারে তুমি মান নাই নতশিরে,চাওনি শান্তি গোলামীর জিনজিরে,চাওনি কখনো দাসের জীবনসুপ্তি শিখর চুমি।। সে আজাদী এল তোমার রঙে রাঙি,শৃঙ্খল ভয় পড়িল ধূলায় ভাঙি,নতুন ঊষায় মুখ তুলে চায়ফসলের মৌসুমী।। সুর: আবদুল আহাদস্বরলিপি: লায়লা আর্জুমান্দ বানু