আলোতে কি মিলেছিলো সব / সাইফ আলি

আলোতে কি মিলেছিলো সব
যদি তাই হবে
চোখ বুজে ভাবো কেনো
খোঁজো কারে স্বপ্নের উৎসবে।

আলোতে মেলে না সব সুর
সব গান পায়না জীবন
অন্ধকার ভীড় করে এলে
কিছু কথা মিলবে তখন।

অভিমানী চাঁদটাকে দেখো
তারাদের রাতের বাজার
অন্ধকারে জোনাক পরীরা
মেতে ওঠে হাজারে হাজার।

সব কথা প্রকাশিত নয়
কিছু কথা রাতটার মতো
চুপিসারে বুঝে নিতে হয়।

এখানে আপনার মন্তব্য রেখে যান