চোখ ঘুম ঘুম আর ছিলো ঝুম বৃষ্টি
আর ছিলো কিছু ভেজা বাতাসের ঝাপটা
ভালোলাগা ছিলো বিছানা বালিশ লেপ্টে
চোখ ঘুম ঘুম মৃয়মান সব দৃষ্টি…
প্রণয়ে মেতেছে মেঘের সঙ্গে মেঘেরা
হঠাৎ হঠাৎ জ্বেলেছে আলোক বিজলী
মর্ত-কাদায় বৃষ্টি করেছে নৃত্ত
উদাসী আকাশ যেনো বিমোহিত চিত্ত।
আজ সারাদিন ঘুম ঘুম ঝুম বৃষ্টি
আজ সারাদিন ভেজা ভেজা সব দৃষ্টি।
কাকভেজা কেউ খুঁজছে কতক ছাউনি
কেউবা আবার বৃষ্টি পথের যাত্রী
মনে পড়ে সেই স্কুল ফেরা ছাত্র
অকারণে ভিজে দাড়কাক খোঁজে
জানালায় কোনো ছাত্রী…
জেল ব্যালকোনি কয়েদি তরুণী শুনছো-
তুমি ওইখানে বৃষ্টির ফোটা গুণছো?
এসো একসাথে গুণবো দু’জনে সবটা;
আজ সারাদিন ঘুম ঘুম ঝুম বৃষ্টি…
এখানে আপনার মন্তব্য রেখে যান