তাজা খবর … তাজা খবর… / সাইফ আলি

নগরের কাকডাকা ভোর
ক্ষুধার্ত শালিকের ঝাক
দুরন্ত হকারের হাক
তাজা খবর … তাজা খবর…

সচেতন মহলের পাশে
শহরের বোকা মানুষের
তাজা কবর … তাজা কবর…

তারপর-
তোলা হবে লাশ
দেখা হবে কেটেকুটে
শেয়ালেরা চেটেপুটে
নিলো কি না রক্তের স্বাদ

তথ্যের ভান্ডার থেকে
শহরের মোড়লেরা এসে
বেছে বেছে নিলে অবশেষে
ততটুকু হবে সংবাদ।

মন্তব্য করুন