একমাত্র জাহাজি / সাইফ আলি

দক্ষিণ জানালার পর্দা কাপানো বাতাস আজ
এ অন্ধকারকে ভাসাতে অপ্রস্তুত;
কালো মেঘের ভেলায় সেজেছে আকাশ
সাগরের বুকে এক খাপছাড়া জাহাজি…

চোখে আলো নিয়ে-
একসময় ঘুমিয়ে পড়বো আমিও
আলোহীন একাকি জাহাজ খুঁজবে না আর
দিকদর্শী কম্পাস…

মহাকালের দুরন্ত স্রোতে ঢেউ ভেঙে যাবে
নিরুদ্দেশ বাতাসের ক্রমাগত ঝাপটায়
পাল ছিড়ে যাবে…

অতঃপর-
কোনো এক ভোরে ভাঙাচুড়ো জাহাজটা এসে
ভীড়বে জীবনডাঙা;
অবশেষে
জ্বলে যাওয়া চোখ নিয়ে তাতে
একমাত্র জাহাজি আমি
আমারই আত্মাহীন ছায়া
হৃদয়ে একাকিত্ত্ব; সারাদেহে অসংখ্য মায়া।

এখানে আপনার মন্তব্য রেখে যান