সারাবেলা আমি অপেক্ষা হয়ে থাকবো…

তোমার জন্যে পথের প্রান্তে বিছিয়ে রাখবো ঘাসফুল
তুমি      পায়ে পায়ে এসো ঘুরতে
এসো      লাল পেড়ে সেই শাড়িতে জড়িয়ে নিজেকে
আমি      অপেক্ষা হয়ে থাকবো…

কলমির ডালে বাতাস এখনো দোল দেয়
মেঘ থেকে নামে বৃষ্টি
মিস করি শুধু সেখানে তোমার পটল চোখের দৃষ্টি…

তুমি আসো নাই মেঘ উড়িয়েছে ওড়না
আকাশ দিয়েছে নীল বেদনার ভান্ডার
তবু আজ আমি তোমার জন্য বিছিয়ে রেখেছে ঘাসফুল
সারাবেলা আমি অপেক্ষা হয়ে থাকবো…

এখানে আপনার মন্তব্য রেখে যান