-

তোমার স্মৃতি
কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো রাতের অন্ধকারে নীরবে বিলীন হয়ে যায় সকালের সোনা রোদ দেখতে পায়না কোনদিন। কিছু কিছু ফুল আছে যেগুলো রাতের অন্ধকারে কোমল পাপড়িগুলো খুলে নিরিবিলি সুবাস ছড়ায় অতঃপর ঝরে পড়ে সকালের রোদে হয় বাশি। তোমার স্মৃতি কি তবে এমনই স্বপ্ন ছিল কিংবা এমন কোন ফুল? যার কিছু শুকনো পাপড়ি পড়ে আছে আমার…
-

মুহুর্তেই রক্তজবা নীল
বুড়োটার কুঁচকানো চামড়ার ভাঁজে রক্তজবা ফুটেছিলো কাল জ্বলজ্বলে লোভাতুর চোখে ছুঁয়ে দিল কেউ মুহুর্তেই রক্তজবা নীল হতে নীল… আমিতো শংকিত দর্শকের চোখে দেখেছি রক্তজবা কিভাবে নীল হয়ে যায় কুঁচকানো চামড়ার ভাঁজে বেদনার রেখাগুলো স্পষ্ট হয়ে ওঠে অতঃপর মিলিয়ে যায় মিলিয়ে যায় চিরতরে যেভাবে মিলিয়ে যায় তেপান্তরের অন্তরালে অসংখ্য আর্তচিৎকার…
-
আবার ভিড়াও সখী / সাইফ আলি
আবার ভিড়াও সখী তোমার পানসি এই ঘাটে আলতার রঙে এই দরিয়ার জল হোক লাল রক্তের মতো সেই লাল জলে ডুবুক সকাল আবার নামুক রাত শিশির ভেজানো ঘাস-খাটে। সেই তুমি এসেছিলে সন্ধ্যার কোল জুড়ে চাঁদ জোছনার মায়া-আলো সেইদিন ঝরেছে অঝোরে সাদা সাদা মেঘগুলো চলেছে স্বপ্ন ফেরি করে মাঠে মাঠে সেইদিন ভালবাসা হয়েছে আবাদ। আবার ভিড়াও সখী…
-
-
আত্মসমর্পণ
এখানে আর কোনো রাত দেখিনা সে রাতের চেয়ে অধিক উত্তম- ঘুমহীন সেজদায় নত… আর কোনো বাক্য নেই মধুময় দুর্বিনীত পাহাড়ের মতো- সকল প্রসংশা একমাত্র তোমার… বিশ্বাসের আর কোনো আকাশ দেখিনা সুবিশাল, – পড়ো, তোমার প্রভূর নামে; যিনি তোমাকে সৃষ্টি করেছেন… সাগর কি জানে…!! কতগুলো ঢেউ রোজ দুলে ওঠে তোমার যিকিরে! গাছেরা জানে কি তার ঝরে…
-
জীবন বীমা / সাইফ আলি
এভাবে একটি রাত ঘুমিয়ে ঘুমিয়ে সহজেই পার হয়ে যাবে এভাবে একটি দিন রাস্তার মোড়ে মোড়ে জীবিকার খোঁজ করে যাবে সমসাময়িক ঘড়ির কাটারা পূর্ণ করবে ঠিক পরিধির সীমা -এখানে আসুন ভাই করে যান মূল্যবান জীবনের বীমা। জীবনের বীমা হয়!! দুচোখ কপালে তুলে ভাবি, কোনোদিন পাগলেও করে এই দাবি? তবুও জীবন বীমা জনপ্রিয় হয়ে ওঠে খুব আমি…
-
সীমানা পেরোতে হবে / সাইফ আলি
সীমানা পেরোতে হবে ভাবতেই শিউরে ওঠে গা তবু, ওপারের হাতছানি সৈনিক বানিয়েই ছাড়ে! খুলিতে হোচট খেয়ে মুখ থুবড়ে পড়ে যায় কেউ; -সাবধানে পথ চলো আর বেশি দূরে নয় সেও… পুরাতন জুতো সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে গেছে তার তলা পাহাড়ী পাথুরে পথে ঝর্নার শীতল ছোঁয়া যেনো, সাপের শরীর মনে হয়! ঝোঁপকাটা টেনে ধরে আস্তিনের কাপড়…
-

লিফলেট
তবু তারা এঁটে দেয় হৃদয়ের খিল, নিথর, লাশের মতো পড়ে থাকে স্বপ্নহীন, অদৃষ্টের খাটে। সূর্যের এই তো নিয়ম, নেপথ্যে সারারাত ক্লান্তিহীন একা একা আরণ্যক অন্ধকার কাটে; তবু তারা ভুলে যায় প্রভাতের কথা, ভুলে যায় আদিগন্ত আলোর মিছিল। জাগো জাগো বলে আমি বাতাসে বাতাসে আপ্রাণ ছড়াই যেন ঘুগরার ডাক; এক ঘর জেগে ওঠে, কোটি ঘর পড়ে…
-
পিছলে / সাইফ আলি
খুব পেশাদার ব্যবসা আদার দাদার কথা বলছি শোনো- পোশাকে সে ভদ্র অতি, বাক্যালাপে খুব গোছানো। কথায় কথায় তেল মেরে যায় তেলতেলে তাই পিছলে অতি, এক টাকা সে লাভ করে না ব্যবসাটা তার পুরাই ক্ষতি। মুরগী মরা ডালের বড়া মসলা এবং সবজি ডালে আবোল তাবোল মিশিয়ে দিয়ে বিকোচ্ছে খুব সমান তালে। কিন্তু দাদার মুখের কথায় ভরসা…
-
-

আমি আর রাত
ঘুম ভেঙে গেলে ঘুমাতে পারি না সেই রাতে মনে হয় তুমি বসে আছো আলোর আরশি হয়ে একাকি প্রভাতে। রাতটাকে মনে হয় একা ঠিক আমারই মত বুকে নিয়ে অসংখ্য ব্লাকহোল ক্ষত অন্ধকারের বুকে জেগে থাকে সেও। আমার কান্না জানি আমি আর জানে রাত; কৃত্রিম হাসি দ্যাখে মুখে প্রতিটি প্রভাত। রাতের কান্নাগুলো আমি মাঝে মাঝে ঠিক ধরে…
-

অপেক্ষা হয়ে যাচ্ছি প্রতিদিন……
অপেক্ষা করো- এইতো এক্ষুনি… আর একটু পরেই – শুরু হবে শেষ… মৃয়মান আলোকরশ্মি ফুঁটতে শুরু করেছে ঐতো – লালচে আকাশ আগুনের মেঘ উড়ন্ত পাখি… পাখিরা ফিরছে নীড়ে? মেঘেদের ভীড়ে আলো যেনো ক্রমশ আঁধার!! বিষ্ময়, এ চরম বিষ্ময় বটে- অতঃপর- বিশুদ্ধ রাত দৃশ্যপটে… লজ্জিত মুখে ফের- সবুরে মেওয়া ফলে, মাত্রতো একটি রাত; কেটে গেলেই নতুন সকাল……
-
মায়াবী হরিণ শোনো / সাইফ আলি
মায়াবী হরিণ শোনো তোমাকে বলছি আমি তোমার দু’চোখে রাত অন্ধকারের কালো; চির সবুজের বনে কি খেলা খেলছো তুমি আমাকে করো না সাথী খেলাও জমবে ভালো। আমি একা বড় একা বসে আছি এই বনে শুকনো পাতার বাঁশি বাজছে করুণ সুরে মায়াবী হরিণ শোনো তোমাকে বলছি আমি তুমি এ আমাকে ছেড়ে যেওনা কখনো দূরে। নির্জন বনে আজ…
-
নীলিমা / জীবনানন্দ দাশ
রৌদ্র ঝিলমিল, ঊষার আকাশ, মধ্য নিশীথের নীল, অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে বারে নিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে! -উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুন্ডলি, উগ্র চুল্লিবহ্নি হেথা অনিবার উঠিতেছে জ্বলি, আরক্ত কঙ্করগুলো মরুভূর তপ্তশ্বাস মাখা, মরীচিকা-ঢাকা! অগণন যাত্রিকের প্রাণ খুঁজে মরে অনিবার,-পায় নাকো পথের সন্ধান; চরণে জড়ায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল- হে নীলিমা নিষ্পলক, লক্ষ বিদিবিধানের…
-
একাটি প্যারিস হামলা এবং তার আগে ও পরের কিছু ঘটনা:
একাটি প্যারিস হামলা এবং তার আগে ও পরের কিছু ঘটনা: প্যারিস হামলা কোনো পরিকল্পিত বিষয় নয়তো? প্রথমেই প্রশ্নটা সামনে রাখলাম। প্যারিসে হামলার ঠিক আগে সোসাল মিডিয়াগুলোতে সিরিয়ার শরনার্থী বিদ্বেষী মিথ্যে ছবি ছড়িয়ে দেয়ার কারন কি হতে পারে।সোসাল মিডিয়াতে বানোয়াট ও মিথ্যা প্রচারনা… প্যারিস হামলার আগে সি আই এ প্রধান ফ্রান্সের গোয়েন্দা প্রধান এবং মোসাদ প্রধানের…
-
এবং জ্বালিয়ে দেয়া হলো সিরিয়ার শরণার্থী শিবির…
অপেক্ষার প্রহরটা খুব বেশি লম্বা হলো না। ভাবছিলাম কি হবে এরপর। প্যারিসে আক্রমণের মতো এতো বড় একটা ইস্যু ব্যয় হবে কোন খাতে? এবার আগ্রাসন চলবে কোথায়? খুব বেশি দেরি করতে হলো না। আক্রান্ত হলো ফ্রান্স- দায় স্বিকার করলো আই এস- অতঃপর শরনার্থী শিবিরে হামলা। জালিয়ে দেয়া হলো ৬০০০ শরনার্থীর আশ্রয়স্থল তাও আবার প্যারিস হামলার ১…
-
আমি কোনো হতাশার কথা বলছি না / সাইফ আলি
আমি কোনো হতাশার কথা বলছি না আমি বলছি না- ওখানে যেওনা তুমি ধ্বশে পড়া নগরিতে নেই কোনো আবাসন স্বাস্থকর একটুকু ভূমি… আমি তো বরং উল্টোটা বলে বলে বার বার বুঝিয়েছি ধ্বশে গেছে যাক রক্ত-মাংশ আর লাশের গলিত মিছিল ভাঙাচুরো দরজার খিল এর আগে বহুবার দেখা হয়ে গেছে। অন্য কোনো গ্রহ থেকে নয় অন্য কোনো বন্য…
-
আক্রান্ত ফ্রান্স এবং কিছু কথা…
একটা বিষয় কিছুতেই এড়িয়ে যেতে পারলান না। প্যারিসের বোমা হামলা বিষয়টা বর্তমানে সবার মুখে মুখে। ঘটনাটা অবশ্যই কষ্টের এবং মানবতা বিরুদ্ধ। এ বিষয়ে যারা একমত না তাদের জন্য কিছু বলার নেই আমার। তবে একই সাথে আরো কিছু কথা স্মরণ করিয়ে দেয়াটা দরকার বলে মনে করছি। ফ্রান্স আক্রন্ত হয়েছে বলে আজ বিশ্ব মোড়লেরা খুবই বিচলিত বলে মনে…
-
-
আমি আকাশ দেখতে যাবো… / সাইফ আলি
(হাসপাতালের কেবিনে ব্রেইন স্ট্রোকে অনুভূতি প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলা জননীর নীরব আকুতি) আমি আকাশ দেখতে যাবো… দরজাটা খুলে দাও জানালাটা খুলে দাও চোখের উপর থেকে পর্দাটা তুলে নাও। বাতাসের ভাজে ফুলেদের মধু গন্ধ যেখানে পাবো তোমরা আমাকে সেইখানে নিয়ে যাও- আমি আকাশ দেখতে যাবো। চোখের উপরে চোখেরই পর্দা এসে ঘুমোউ ঘুমোউ বলছে সর্বনেশে জিহ্বাটা…

