একদিন পলাশের

DSC01010
অলংকরণ: সাইফ আলি


লাশ ছিল না কি নিহত পলাশ ছিলো
জানতে চাওনি; হয়তো কতক ভয়
আর ছিলো সব শুকনো পাতার মচমচে ক্ষয়


রঙিন পলাশ ডালে না ঘুমিয়ে মাটিতে গড়ায়
শুকনো পাতার বিছানা বালিশে ঘুম অবসর হয়তো বড়াই
এতো বললাম ভাঙিওনা ঐ পলাশের ঘুম
দিলে তো ভাঙিয়ে হয়নি বলেই রাত নিজঝুম


ক্যানভাস জুড়ে রং ঢেলে দিই
পলাশের রং
তুমি দূর থেকে উপহাস করো-
দেখেছো কি ঢং!!

এখানে আপনার মন্তব্য রেখে যান