নিষেধ

04
অলংকরণ: সাইফ আলি

হঠাৎ তোমায় দেখতে পেলাম চৌরাস্তার মোড়ে
কি এক ভীষণ বিষন্নতায় কালো
কিন্তু তোমার বুক পকেটে ঝুলিয়ে রাখা গ্লাসে
চমক দিয়ে উঠছিলো খুব গাছ চুয়ানো আলো…

চোখের পাড়ায় উথাল পাথাল দুলছিল খুব নদী
হয়তো ছিলো আকাশ জুড়ে কালো মেঘের ধাওয়া
কিন্তু আমার বৃষ্টি শুধু জানলা দিয়েই দেখা
নিষেধ ছিলো ঝড়-বাদলে যাওয়া।

দাঁড়িয়ে ছিলাম অনেক সময় তাকিয়ে তোমার দিকে
কিন্তু তুমি দাওনি অনুমতি,
চাওনি দিতে ভাগ;
বুঝলেনা ঐ চারকোলে হয় এ ক্যানভাসেও দাগ।

এখানে আপনার মন্তব্য রেখে যান