প্রিয় অসুন্দর, তোমাকে ভেঙে দেবো আয়নার মতো
যেভাবে ঢেউ ভেঙে দেয় এক মামুলি কচুরিপানা
দেখো তখন তোমার প্রতিটি কাঁচটুকরো
তোমারই প্রতিবিম্ব খন্ড খন্ড হয়ে দেখা দেবে
তোমার চোখের সীমানায়।
তুমি তখন চিৎকার করবে- ‘হায় সময়
আমার সহস্র পাপের খন্ডাংশ
আমাকে কেমন ক্ষত বিক্ষত করে
আমাকে রক্তাক্ত করে।’
তুমি আবারও চিৎকার করে বলবে,
‘আমি মুক্তি চাই আমার
যাবতীয় পাপের মায়াজাল থেকে।
আর বলবে, ‘হায় পাপের মায়াজাল তুমি আমাকে
ধ্বংস করেছো- যেভাবে ধ্বংস করে মানুষ মানুষকে।’
এখানে আপনার মন্তব্য রেখে যান