মেঘের দেশে মেললো চিলে ডানা / সাইফ আলি

মেঘের দেশে মেললো চিলে ডানা
পাতার ঘরে কিচির-মিচির ডাকলো পাখির ছানা
আকাশ শুধু ইচ্ছে হলো বাধলো না সীমানা
বাতাস পাড়ায় বাজলো ভীষন স্বাধীনতার গানা;
তানা নানা নানা…
পাতার বাঁশি যেমন তেমন পাতার বাঁশি বাজে
একটি রাখাল একলা বসে পুষলো বুকের ভাজে
মেঘলা দিনের সুর
একটুখানি বৃষ্টি হলো আরেকটু রোদ্দুর;
হঠাৎ তখন ঢাউশ ঘুড়ি মেললো বিশাল ডানা
বাজলো তাতে স্বধীনতার সেইতো প্রাচীন গানা-
তানা নানা নানা রে ভাই, তানা নানা নানা…

এখানে আপনার মন্তব্য রেখে যান