আমার কাছে জীবনটাকে / সাইফ আলি

আমার কাছে জীবনটাকে কেমন যেনো খটকা লাগে
দিনের শেষে রাত আসে না রাত আসে ঐ দিনের আগে
মানুষ কেনো অর্ধমৃত ঘুমের মাঝে স্বপ্ন দ্যাখে
দিনের বেলা সেই কি নিজে নতুন দিনের ভাগ্য ল্যাখে
সবার আগে খটকা লাগে মন আগে না মানুষ আগে
আমার কাছে জীবনটাকে কেমন যেনো খটকা লাগে।

এখানে আপনার মন্তব্য রেখে যান