তারপর সোনার তোরণ / আলি মেসবাহ

দ্যাখো,
ক্রমাগত নিঃসঙ্গতার মধ্য দিয়েও কেমন নির্বিঘ্নে হেঁটে চলে যাই ;
ক্লান্তিহীন বিষাদের ভারে এতটুকু টলটলায়মান নই।
ক্রমাগত চলে যাই কালের সব প্রশ্নকে উপেক্ষা করে…
আমি কেন নতজানু হবো?
আমার লক্ষ্য তো কোনো উদ্বাস্তু শিবির নয়
কেবলই এক অতৃপ্ত প্রেম নিয়ে দরিয়ার দিকে ছুটে চলা
ফেনা উঠলেই কিসতি ভাসাবো ফের
তারপর সোনার তোরণ…

১১.১২.১৬

এখানে আপনার মন্তব্য রেখে যান