ছড়া / আলি মেসবাহ

ইনিয়ে ও বিনিয়ে
বোঝালেন তিনি এ-
রামপাল প্রকল্প আমাদেরই জন্য !!
(সুন্দরবন ইস্যু অতিই নগন্য ?)
ইনিয়ে ও বিনিয়ে
বোঝালেন যিনি এ
হা হা বলে দাও তাকে, বুঝেছি যথেষ্ট
(বুঝি এই ভূমিকার, তুমি কার কেষ্ট।)

এখানে আপনার মন্তব্য রেখে যান