বারান্দা নির্বাক / সাইফ আলি

বারান্দা নির্বাক
গোলাবের টবে এক ফুটেছিলো জুঁই
গামছাটা ভেজা ছিলো
আর ছিলো মেঘেদের শাদাশিদে ভুঁই।
ঠান্ডা বাতাস ছিলো
দুটো কাক বসে ছিলো সামনের ছাদে
হঠাৎ কোকিল এলো কিছুক্ষন বাদে।
কাকের যে বাসা ছিলো
এটাওটা ঠাসা ছিলো
আর ছিলো বেওয়ারিশ কোকিলের ছাও;
পারো যদি এর সোজা সমাধান দাও।
ফল ছিলো জল ছিলো,
চেতনার তল ছিলো? না না না…
ব্যবসার খাতা খুলে
দু’লাইন দিই তুলে
হিসাবটা কষে ফের জানা না,
গোলাবের টবে কেনো ফুটেছিলো জুই;
বারান্দা জুড়ে কোনো শুন্যতা তুই?

এখানে আপনার মন্তব্য রেখে যান