
তোমার অন্তরালে বেড়ে ওঠে সবুজ পৃথিবী
তোমার শরীর ছুঁয়ে নীড় পায় অবুঝ পাখিরা
তোমার জোয়ার এলে বদলায় কালের লিখন
অথচ তোমার কোনো সাড়া নেই;
তুমি জাগো,
তুমি জাগো পাঁজরের গহীন ভিতর-
রক্তে রন্ধ্রে তুমি জাগো,
মগজে মননে তুমি জাগো।

তোমার অন্তরালে বেড়ে ওঠে সবুজ পৃথিবী
তোমার শরীর ছুঁয়ে নীড় পায় অবুঝ পাখিরা
তোমার জোয়ার এলে বদলায় কালের লিখন
অথচ তোমার কোনো সাড়া নেই;
তুমি জাগো,
তুমি জাগো পাঁজরের গহীন ভিতর-
রক্তে রন্ধ্রে তুমি জাগো,
মগজে মননে তুমি জাগো।
এখানে আপনার মন্তব্য রেখে যান