-
-
যুদ্ধ / আফসার নিজাম
সন্ধি নয় যুদ্ধ, যুদ্ধের জন্য যুদ্ধ? শান্তির জন্য যুদ্ধ কৃষক যে বীজ বুনে দিলো তার নাম যুদ্ধ বীজ ফেটে যে অঙ্কুরোদগম হলো তার নাম যুদ্ধ যে যুবক অজানার দিকে হেঁটে চললো তার নাম যুদ্ধ যে কিশোরী যুবতী হওয়ার আগেই যুবতী হলো তার নাম যুদ্ধ গ্রেনেড ছোঁড়ার নাম যুদ্ধ, গ্রেনেডে পা উড়ে যাওয়ার নাম যুদ্ধ বুলেট…
-
ইশকের বয়ান / আফসার নিজাম
১. জুলেখা আঁধারে ঝড় হয় ছিঁড়ে যায় লজ্জা পড়ে থাকে সবুজ শার্ট সেলাই বিহীন। ২. তুলতুলে রাত বেয়ে নেমে আসে আয়েশা রাত আঁধারের বুকে জ্বলে নুরের গেলাফ। ৩. দৃষ্টির মেঘ হয়ে উড়ে আসে রাবেয়া সময় জিকিরে জিকিরে ভাসে তার ইশকের বয়ান।
-
যন্ত্রণার কাক এবঙ বর্ষার চিহ্ন / আফসার নিজাম
প্রতি মুহূর্তে নেমে আসে যন্ত্রণার কাক ক্ষত-বিক্ষত করে হৃদয় কেবল বাঁধগুলো জেগে উঠে মৃত্যুর হাতছানি দিয়ে ভাটিতে শূন্য হয় তৃষ্ণার নিয়ামক তবু প্রবল আগ্রহে চোখ মেলে দেখি আকাশে বর্ষার চিহ্ন।
-
গ্রহণকাল / আফসার নিজাম
এ এক গ্রহণকাল- মানুষ আর বিশ্বাস স্থাপন করছে না নিজের প্রতি নিজেকে আর আপন মনে করছে না ক্রমাগত ভেঙে যাচ্ছে নিজের ভেতর ক্রমাগত বিদ্রোহ করছে নিজের প্রতি ক্রমাগত যুদ্ধ করছে নিজের সাথে। হায় সময়- আমাকে তুমি আর আমার আয়নায় দেখছো না আমায়। নিজের বিরুদ্ধে যুদ্ধ করে- কবে কবে বিজয়ী হবো কবে বিশ্বাসের সাথে উচ্চারণ করবো…
-
আষাঢ়ের পদাবলি / আফসার নিজাম
এবঙ নদী… জোয়ার ভুলে গেলে কাকড়ার পায়ে আটকে থাকে পৃথিবীর ইউরেনিয়াম সুখ সুখের সমুদ্রে বৃষ্টির ভ্রুণ প্রথম জন্ম… উড়ে যায় মেঘ দ্বিতীয় জন্মের আগেই পাল্টে নেয় নিজের অবয়ব এবঙ কারুকাজ খচিত নামের অলংকার। অলংকারে সাজুগুজু বিমুগ্ধ বউ প্রাঙ্গণে গীতরত মজমায়, ঢেলে দেয়… ঝরে পড়ে রহমত; ঝরে পড়ে বৃষ্টি তখন সোনালি হুদহুদ জামদানি রঙ মেখে মোনাজাতে…
-
তিনপুরুষ এবঙ পুত্রপ্রজন্ম / আফসার নিজাম
প্রথম পুরুষ আমার এ উপদেশ পুত্র এবঙ পুত্রের পুত্র এবঙ অনাগত পুত্রপ্রজন্মের জন্য। উপদেশগুলো তাদের কল্যাণে কারণ আমার চোখের চলচ্চিত্র তাদের থেকে অধিক ধারণ করেছে এই পৃথিবীর উত্থান-পতন হিটলারের বিশ্ব-শাসনের খায়েশ মিত্রবাহিনীর সভ্যতা ধ্বংসী এটম আঘাত হিরোসিমা নাগাসাকির বীভৎস চিত্র আর দেখেছি লাল পতাকার ফোবিয়া। দ্বিতীয় পুরুষ আমার উপদেশ আমার পুত্রের জন্য অভিজ্ঞতার জাদুঘর কারণ…
-
সিল্কি আঁধার / আফসার নিজাম
১. চুলের সিল্কি আঁধারে ডুবে গেলে সূর্য ফিরে আসে কোমল ঘুম আর যখন চৈতন্য ফেরে- ফিরে আসে ঘাসের জীবন। ফিরে আসে ঘুম ফেলে রাতের নাগর আরামের ঘুম তারে দেয় না আরাম তাই কেটে যায় রাত্রী প্রার্থনায়- সুখ যদি দিতে পারে সিল্কি আঁধার। ২. সে রাতে আর কেউ আসেনি বিরিকুলি গাছের নিচে সিল্কি আঁধার নাকি চুষে…
-
চুমু / আফসার নিজাম
শহরের সব প্রজাপতি আমার চুমুর জন্য অপেক্ষা করে আমি ছাড়া আর কে বা আছে? একটি ভালোবাসার চুমু দেবার কারণ তারা জানে মেঘ আমার চুমু খেলে জমিনে বৃষ্টি হয় বীজ আমার চুমু খেলে উঠোন ভরে যায় ফসলে আর প্রজাপতি- চুমু খেলে কোল জুড়ে নেমে আসে পবিত্র শিশু শিশুরা আমার সন্তান- আমি তাদের পিতা পিতা আমি- শহরের…
-
রেহনুবার শারাব / আফসার নিজাম
১. দীর্ঘ সময় যে ফুলের ঘ্রাণ উত্তরাধিকারী হয়ে বিলায় জীবন তেমনি তোমার আশায় উৎপ্রেক্ষার চিত্রকল্প আঁকি বনদোয়েলের অভিজ্ঞতায়। ২. জোসনার স্রোতে সাঁতার কেটে ইছামতি বৃষ্টি আনতে গেলে ফিরে এসে দেখি অপেক্ষায় চোখ তোমার হয়েছে পাথর। ৩. মধ্যরাতের ঘুম ভেঙে গেলে দেখি রক্তজোসনার আলো-ছায়ায় শিশুবৃক্ষের আনন্দলোক তখন ঘুমঘোর ঐশ্বর্য পান করে স্বাগত চন্দ্র রাঙাই। ৪. রূপমুগ্ধ…
-
ছায়া ও অশ্বথ বিষয়ক খন্ডকবিতা / আফসার নিজাম
এক/ক. সূর্য ডুবে গেলে কবরের ঘুমে যায় অশ্বথ ছায়া একচিলতে রোদের আশায় পরবাসী স্বামীর মতো অপেক্ষার প্রহর কাটায় প্রাচীন অশ্বথ। এক/খ. সব রাত্রী ঘরে ফেরে তিনমাথা মানুষের মতো একচিলতে রোদে ছায়া হয়ে শুয়ে থাকে প্রাচীন অশ্বথ। দুই/ক. চৈত্র দুপুরে আমার ছায়াটি অদৃশ্য হয়ে গেলে দীর্ঘ পদযাত্রায় ক্লান্ত পথিকের মতো ছায়া খুঁজতে অশ্বথের নিচে দাঁড়ালে কোথা…
-
আমার আগে কেউ না / আফসার নিজাম
আমার আগে কেউ কবিতার জন্য প্রাণদান করেনি কেউ একটি নতুন গাছ রোপণ করে ঢালেনি পানি মায়া মমতা প্রেম ভালোবাসা দিয়ে করে তোলেনি সুঠাম দেহের অধিকারী আমার আগে কেউ প্রেমের জন্য লাঙল চষেনি পলিমাটির ভেতর বীর্য রোপণ করে বলেনি- জীবন আমার আগে কেউ অস্বীকার করেনি নীলচাষ নীলের বদলে- সোনালি আঁশের ভাঁজে ভাঁজে রুয়ে দেয়নি আস্ত সূর্য…
-
দূরাগত প্রেমিকের প্রতি / আফসার নিজাম
১. গাঢ় কুয়াশার ভেতর শুয়ে আছি। কুয়াশার কবর থেকে উঠে আসে স্মৃতিচিহ্ন। ভোরের জানালা ভেদ করে পরানপাখি উড়ে যায় হাইব্রিড ধানক্ষেতে বেঁচে থাকার আনন্দ দূরের জিনফুল জীবনের মতো দূরাগত মনে হয় সমুদ্রের জানালা খুলে ভাসে জানাজার তেলাওয়াত তবুও কুয়াশার সমাধির পাশে শুয়ে স্বপ্ন দেখি লবণের ঋণ শোধ করা অথবা মায়ের দুধের ঋণ শোধ করার আনন্দ…
-
স্বরাজ ফেরিওয়ালা / আফসার নিজাম
নজরুল জন্মদিবসে ক্রমাগত পান্ডুর রাত্রী শেষে শকুনচক্ষুর অন্তরালে মেলে দিয়েছো ঈগলডানা আর ডানায় স্বপ্ন মেখে ফেরি করেছো কহিনুর রোদ। তিল তিল অপেক্ষায় ফেনাইত নির্যাতনের শিকল ছিঁড়ে দরাজ কণ্ঠে হাক দিয়েছো ‘স্বরাজ লাগবে স্বরাজ ‘আমি স্বরাজ ফেরিওয়ালা’ স্বরাজ ফেরি করতে করতে তুমি ঢুকে গেছো মানুষের মনে-মগজে ‘মিছিলে-মিটিং কারাগারে মসজিদ-মন্দিরে এবং বুলবুলের গানের আসর ও খঞ্জনার নাচের…
-
কলমের সাইকেল-দৌড় / আফসার নিজাম
আমার সাইকেলটির মতোই হারিয়ে গেছে জহুরী লেখকের কলমটির প্রতি আমার প্রচন্ড লোভ ছিলো যখন তার টেবিলের সামনে চেয়ার পেতে বসতাম কি অনায়াসে না- কলমটি তিন আঙ্গুলের আলিঙ্গনে চলতে থাকতো আমার সাইকেলটির মতো। কলমটির চলা দেখতে দেখতে কতোবার ভেবেছি- আমি ঐ কলমটি চুরি করবো কিন্তু যতোবার চুরির খায়েশ নিয়ে রুমে ঢুকেছি ততোবারই দেখেছি কলমের সাইকেল-দৌড় আর…
-
মানুষ বিক্রির ফরমান / আফসার নিজাম
একটা মানুষ কিনবেন? মানুষ? খুব কম দামে দিয়ে দেবো আহ! জনাব, চিন্তা করবেন না আপনি যেমনটি চেয়েছেন, ঠিক তেমনিÑ তার দুটি চোখ আছে আঁধারেও দিব্যি দেখতে পায় দিনের মতো। দুটি হাত আছে কাজ করতে পারে মেশিনের মতো আর অবাক করা দুটি পা আছে আপনার বাড়ি থেকে হাঁটা শুরু করে গোটা পৃথিবীটাই ঘুরে আসতে পারে- যদি…
-
হারানো বিজ্ঞপ্তি / আফসার নিজাম
কবিতাটি এভাবে লিখা হয় গুজরাটে যে ক’জন মানুষ পুড়েছে তাদের মধ্যে আমি একজন পুলিশ পুড়ে যাওয়া লাশ তুলে নেয়ার সময় আমার ঈশ্বরকে ফেলে এসেছেন যদি কোনো সু-হৃদয়বান ব্যক্তি আমার ঈশ্বরকে পেয়ে থাকেন দয়া করে নিম্ন ঠিকানায় পৌঁছে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আফসার নিজাম প্রজত আল্লারক্ষা খোদা স্ট্রিট-গুজরাট-ভারত ইমেল afsarnizam@yahoo.com কবিতাটি এভাবেও লেখা যেতো গুজরাটে…
-
শবেবরাত / আফসার নিজাম
গত শবেবরাতে তিনি আসবেন বলে একশ বত্রিশ লাইন মোনাজাত এবঙ এক বোতল চোখের পানি নিয়ে ছিলেন। এবারও তিনি আসবেন বরাতের বাজেট পাশ করিয়ে নেবো- আপনাকে আর ফেরাবো না সব পাওনা চুকিয়ে দেবো বাড়িওয়ালির ভাড়া দোকানের বকেয়া বন্ধুদের দেয়া ধার- সব চুকিয়ে দেবো, আপনাকে আর ফেরাবো না কারণ তিনি কথা দিয়েছিলেন আমার যাবতীয় সেজদার বিনিময়ে আমার…
-
শয়তানের জন্য প্রার্থনা / আফসার নিজাম
হায় শয়তান! তোর মৃত্যুর জন্য মহান প্রভুর কাছে প্রার্থনা করি। আজরাইল যদি তোর মৃত্যুর পাতা ছিঁড়ার হুকুম না পেয়ে থাকে তা হলে প্রভুর কাছে প্রার্থনা তোর ওপর বর্ষিত হোক প্রেম ভালোবাসা এবঙ নান্দনিক বিশ্বাসের নির্যাস হায় শয়তান! তোর জন্য প্রার্থনায় আমার আর কীবা বলার আছে?
-
তোমাকে ভেঙে দেবো আয়নার মতো / আফসার নিজাম
প্রিয় অসুন্দর, তোমাকে ভেঙে দেবো আয়নার মতো যেভাবে ঢেউ ভেঙে দেয় এক মামুলি কচুরিপানা দেখো তখন তোমার প্রতিটি কাঁচটুকরো তোমারই প্রতিবিম্ব খন্ড খন্ড হয়ে দেখা দেবে তোমার চোখের সীমানায়। তুমি তখন চিৎকার করবে- ‘হায় সময় আমার সহস্র পাপের খন্ডাংশ আমাকে কেমন ক্ষত বিক্ষত করে আমাকে রক্তাক্ত করে।’ তুমি আবারও চিৎকার করে বলবে, ‘আমি মুক্তি চাই…