• ছুটছি আমি ছুটছি / সাইফ আলি

    ছুটছি আমি ছুটছি এক বৃত্তের চারপাশ রাস্তার পর রাস্তা এক মিথ্যে অভিলাস ছুটছি আমি ছুটছি জানি থামতেই হবে তবু কবরের ঘোর আঁধারে শেষ নামতেই হবে তবু ছুটছি আমি ছুটছি… ছুটছি আমি ছুটছি। কি যে চাচ্ছি কত পাচ্ছি নেই হিসেবের কোনো খাতা শেষমেশ জানি সত্য এক জীবনের হালখাতা… দেনা-পাওনার কিছু অংক তবু ঝুলছে; আহা ঝুলছে…


  • বর্ষামঙ্গল কাব্য / সায়ীদ আবুবকর

    যেভাবে জিউস রাজহাঁস হয়ে নেমে এসেছিল লেডার উপর, অতঃপর বন্য সহবাসে তাকে করেছিল দুই আগুনের মাতা,- সেভাবেই জংলি বৃষ্টি আজ রাতে মেতেছে আদিম নিখাঁদ বর্বর সংগমে মহাপৃথিবীর সাথে; আনন্দে কৃষক হিসাবের খাতা খুলে বসে আছে স্বপ্নের ভেতর- নতুন ফসলে ভরবে সে গোলা। ফিসফিস করে কারা কথা কয় প্রণয়ের কথা নিশুতি এ রাতে অথৈ অন্ধকারে, যার…


  • হিরোশিমা নাগাসাকি শোকগাথা/ আল মুজাহিদী

    হিরোশিমা, তোমার মাটিতে আজ নতুন বৃক্ষের সোপান। কুঁড়ি ফোটানোর শব্দে, পৃথিবীর ঘুম ভেঙে যায়। তুমি বারবার জেগে ওঠো ধ্বংসস্তূপ থেকে-অঙ্গীকার করো পাখির কুলায় আন্দোলিত দিন রাত্রি। হিরোশিমা বলো, আমি কেন বারবার প্রকৃতির ভেতর সুনীল যন্ত্রণার ছায়া দেখি। তোমার শোকার্ত বীজকণা ধ্বংসের অতীত থেকে বসন্ত হাওয়া নতুন জীবন ব’য়ে বেড়াতে চায়। আর আণবিক- বিভীষিকাহীন পৃথিবীর অঙ্গীকার…


  • উৎসর্গ কবিতা:তুমি বলো তুমি বৃষ্টি ভালবাসো / সায়ীদ আবুবকর

    উৎসর্গ আলমা লোরেনা লোপেজ ভেলাজকুয়েজ এখানে যখন সন্ধ্যা ঘনায় তোমার ওখানে দিনের শুরু; রাত্রি এগোয় সাপের ফণায়, কাঁপে আতঙ্কে হৃদয়, ভুরু! ওখানে যখন রাত নেমে আসে, দোয়েলেরা দেয় এখানে শিস; তরাসে তোমার গা ঘেমে আসে, যেনবা বাতাসে সাপের বিষ


  • বাঁশি / সাইফ আলি

    বাঁশির বুকে দুঃখ ছিলো সুখ ছিলো তার ঠোঁটে…


  • হলুদ এবং কুকড়ানো পাতার ফটোগ্রাফ / সাইফ আলি

    তুমি ছিলে কবিতার মতো কখনো অক্ষরবৃত্ত কখনো বা মাত্রাবৃত্ত কখনো আবার স্বরবৃত্তের মতোই বেজে উঠতে হঠাৎ… বলেছিলাম, শুকনো পাতার বুকে এলোমেলো রোদ হলে তুমি আমি হবো ঝরঝরে হলুদ সে পাতা; কবিতার খাতা-


  • ভালো নেই কেউ / সাইফ আলি

    ভালো নেই কেউ- ভালোথাকা ভালো নেই ভালোলাগা ভালো নেই ভালো লেখা ভালো নেই ভালো আঁকা ভালো নেই ভালো নেই যেই মুখ ভালো রাখে সেও… ভালো নেই সমুদ্র ভালো নেই ঢেউ ভালো নেই ঝর্ণা অথবা নদী, কেউ; ভালো নেই কাশবন অথবা ফুলের টব ভালো নেই আমাদের লোকগাঁথা, উৎসব ভালো নেই সাহিত্য, শিল্পের ঘরদোর ভালো নেই আমাদের…


  • আমি চাই / সাইফ আলি

    আমি চাই তুমি পরজীবী লতিকার মতো আষ্টেপিষ্টে ধরো আমার শরীর শুষে নাও সবটুকু ভালোবাসা আর আমি সেই বৃক্ষের মতো নিঃশেষ হয়ে যাই প্রতিদিন তোমার ছোঁয়ায়… আমি চাই তুমি বেড়ে ওঠো শস্যের মতো লাঙলের ফলা দিয়ে চিরে দিক কেউ আমার নরম বুক তবু, তোমার জন্য হোক নরম দোআঁশ… আমি চাই তুমি খাঁচার পাখিটা হও, খাঁচা হোক…


  • আমি তার ভেতরের শীতলতা বুঝি / সাইফ আলি

    আমি তার ভেতরের শীতলতা বুঝি তোমরা ছুঁয়েছো তার শরীরের উত্তাপ শুধু আমি তার ফেলে আসা পথে পথে খুঁজি মুখচোরা ভালোবাসা এবং কাঙাল সেই নদী নিরবধি যার শুধু শূন্যতা বুকে নিয়ে চলা… যার কোনো কথা নেই তার থাকে এমন আকাশ গল্পেরা তারা হয়ে জ্বলে; তার থাকে এমন সাগর কবিতার ঢেউ তোলে নীল ফেনা ব্যথার আধার- আমি…


  • খ্যাত / সাইফ আলি

    রুচিতে আসে না আর মুরগির ঝোল সূচিতে চিকেন ফ্রাই, বার্গার, রোল রুচিতে আসে না আর শেমাই পায়েশ ফ্রেন্স ফ্রাই সসে আনে ভোজনে আয়েস তারপর কোল্ড ড্রিংক্স; আছে হট ডগ, বিদেশী মদের মোহে ঘোড়া টগবগ। বাঙলিয়ানায় তবু মুখে ফোটে খই তাদেরই আমরা আজ আধুনিক কই!! আধুনিকতার তবে টাটা গুড বাই- আমরা খ্যাতের দল, খ্যাত থেকে যাই।


  • ঘোর / সাইফ আলি

    ঘোর কেটে গেলে চোর হয়ে যাই রাত পেরুলেই ভোর হয়ে যায় নিজের চেহারা চিনতে পারি না মুখ ঢেকে ফেলি; নিজেকে লুকাই। চুরি করে রাতে দেখেছি স্বপ্ন একটা রঙিন বৃক্ষের ডালে তুমি আর আমি এক জোড়া পাখি তারপর নাই, কিছু মনে নাই- তুমি কি ভাবছো সে কথা জানি না, প্রেমের বদলে পেয়েছো গ্লানি না? তবু এই…


  • তুই কি আমার বৃষ্টি হবি / সাইফ আলি

    আমার বড্ড মেঘ হতে চায় মন তুই কি আমার বৃষ্টি হবি, বল- আর যদি হই ছোট্ট পুকুর তুই কি হবি জল? সকাল বেলার শিশির হলে তার বুকে হোস রোদ, আর যদি তুই ঢেউ তুলে দিস সাগর হবো খোদ- কিন্তু যদি অশ্রু হয়ে ঠাই নিতে চাস চোখে, আমার কথা বাদই দিলাম; বলবে কি বল লোকে?  


  • রঙ / সাইফ আলি

    আমার একটা স্বপ্ন ছিলো লাল টুকটুক এবং একটা ইচ্ছে ছিলো সবুজ রঙের আমার একটা দৃষ্টি ছিলো আসমানি রঙ এবং একটা প্রস্তাবনা কাফন শাদা… এইযে আমার বুক পকেটে নীলচে আকাশ এবং ধুসর বাস্তবতায় গড়ছি বাড়ি তাই বলে সেই রঙধনুটার সাতরঙা মন যায়নি মরে উঠবে হেসে যখন তখন।


  • সমুদ্রের গান / সায়ীদ আবুবকর

    ওই নীল সমুদ্রশয্যায় শুয়ে আছে সহস্র মানুষ। শুয়ে আছে, নাকি ডলফিন হয়ে মৎস্যকন্যাদের সাথে নেচে নেচে গান গায় সোনালি রুপালি জলের গহিনে, যখন ক্রীড়ায় মত্ত সব বসন্তের পাখি ঝাঁক বেঁধে চঞ্চল চঞ্চুতে নিয়ে যায় তুলে ধবধবে সমুদ্রের ফেনা? যেখানে উত্তাল জলের মিছিল আজ ফণা তুলে নাচে, ওখানে, লরেনা, গিয়েছিল আকস্মিক জাহাজটি ডুবে। কি করুণ আর্তনাদে…


  • আপনাদের কারো কাছে যদি সে দায়গ্রস্থ থাকে… / সাইফ আলি

    আসুন, একদলা অহমিকার কফ ছুড়ে দিই সাগরের জলে লবনজলের ছোঁয়ায় তা পরিশুদ্ধ হয়ে উঠুক সরল মানবিকতায় একমুঠো আকাঙ্ক্ষার দুঃখ ছুড়ে দিই ঝরনার বুকে মৃত জীবাশ্বার মতো ভেসে যাক বহুদূর, আর মৃত স্বপ্নগুলোকে রাখুন নরম পলিতে; জীবন্ত ব্যকটেরিয়ার পাকস্থলিতে জমা হোক বিশুদ্ধ বৃক্ষের সার- আপনি কি গতকাল জানাজায় শরিক ছিলেন যখন আমরা সবাই সভ্যতার রূহের মাগফিরাত…


  • ক্বারী / আহমদ বাসির

    এক পশলা বৃষ্টি হয়ে ভেসে আসে ওবায়দুল্লাহ’র কণ্ঠস্বর নেমে আসে ঊষর মরুর মতো আত্মাগুলোর ওপর আর তখনই চমকে ওঠে আমাদের অনুভুতি আমরা বুঝতে পারি ওই কণ্ঠস্নাত বৃষ্টির জন্যই অপেক্ষা করে থাকে এই আত্মাগুলো চাতকের মতো। কোথা থেকে এতো সুর আসে ওই বৃষ্টির? ইথারে এতো তরঙ্গ তোলে কোন তার? এ কি শুধু হৃদয়েরই কারবার? যে হৃদয়…


  • বুঝিয়ে বললে বুঝি / সাইফ আলি

    বিজয় বুঝেছি বিজয় বুঝিনি আবার ফুসরত কই এইসব নিয়ে ভাবার মুখে মুখে শুধু বিজয়ের গান ফোটে বিজয় এসেছে বিজয় আসেনি মোটে বিজয় আসেনি চিন্তায় চেতনাতে বিজয় আসেনি ক্ষুধিতের খালি হাতে বিজয় আসেনি কলমের মজলিশে বিজয় এসেছে ক্ষমতার ঠোঁটে ঠোঁটে… বিজয় দিবস তাৎপর্যটা বুঝিয়ে বললে বুঝি পরাজিত এক মন নিয়ে আজো বিজয়ের সুখ খুঁজি…


  • শীতের গান / সাইফ আলি

    আমরা যারা সকাল হলেই মুখ ধুয়ে নিই দাঁত মাজি নাস্তা করে অফিস যাই তাদের কি আর শীত লাগে? শীত আসে ঐ পথের পাশে কাঁপতে থাকা শিশুর গায় শীত আসে যার মাথার উপর ছাদ থাকেনা রাত্রিদিন, তার দেশে। আমরা বড় দুঃখ করে ভাবতে থাকি খেজুর রস এবং ভোরের সূর্যস্নান; কিন্তু ওদের দুই পাটি দাঁত গেতেই থাকে…


  • তারপর সোনার তোরণ / আলি মেসবাহ

    দ্যাখো, ক্রমাগত নিঃসঙ্গতার মধ্য দিয়েও কেমন নির্বিঘ্নে হেঁটে চলে যাই ; ক্লান্তিহীন বিষাদের ভারে এতটুকু টলটলায়মান নই। ক্রমাগত চলে যাই কালের সব প্রশ্নকে উপেক্ষা করে… আমি কেন নতজানু হবো? আমার লক্ষ্য তো কোনো উদ্বাস্তু শিবির নয় কেবলই এক অতৃপ্ত প্রেম নিয়ে দরিয়ার দিকে ছুটে চলা ফেনা উঠলেই কিসতি ভাসাবো ফের তারপর সোনার তোরণ… ১১.১২.১৬


  • মাঝে মাঝে ইচ্ছে করে / আলি মেসবাহ

    মাঝে মাঝে ইচ্ছে করে এইসব ফাইল-টাইল ছুড়ে ফেলে কৃষক হয়ে যাই। কোমরে গামছা বেঁধে, কঠিন কোদাল নিয়ে হাতে আগাছার মুখোমুখী দাঁড়াই একবার আবাদযোগ্য ফের করে তুলি সোনার জমিন। ফলা হাতে হানা দিই শ্বাপদের অভয়ারণ্যে… ১১.১২.১৬