• আদম হাওয়া নীল জোসনা / আফসার নিজাম

    চলো বৃষ্টিতে ভিজবো নীল জোসনা যদিও মেঘেরা কেড়ে নিয়েছে তোমার কাশ্মিরী শাল তবুও তুমি এসো লাইনের শেষ লাইটপোস্টের নিচে পাশাপাশি থাকবো দুজন। হিজাব-সুন্দরী নীল জোসনা বাইরে বেরানোর আগে মুখে মেখো রেইনস্ক্রিন ঠোঁটে লাগিও পিংকব্রাউন লিপিস্টিক এবঙ এমনিভাবে পরো শুভ্র শেমিজ যেনো সোনালি পিঠের ধূ ধূ আকাশে থাকে খোলা আকাশ। বৃষ্টিভেজা পাতার ফাঁকে পাখিদের মতো আমরা…


  • পিপাশা এখন / সাইফ আলি

    মানুষের বসতি কোথায়? কোনদিকে গেলে মিলবে বলুন এক গ্লাস ঠান্ডা পানি, পিপাশা মিটাতে চাই; খরায় শুকিয়ে গেছে বুকের চাতাল। আতিথেয়তার প্রয়োজন নেই বেশিক্ষণ থাকবোনা; তবে আমি ক্লান্ত বড় বেশি… একটু ছায়া…যদি… না না ঘরে নয়, বারন্দা… না, থাক; কোনো এক গাছের ছায়ায় একটু জিরিয়ে নেবো। এখনো তো গাছগুলো ছায়া দেয় বাতাসেরা স্বার্থপর হয়ে যায়নি এখনো……


  • দায় / সাইফ আলি

    কলমের কালি শুকিয়ে গিয়েছে? লেখবেনা আর গণমানুষের কাব্য? নাকি তুমি আছো রক্তে মাংশে বিবেকে মরেছো ভাববো?? তোমার কবিতা বলেনা এখন ব্যথা বেদনার কথা বলেনা স্বপ্ন কিংবা বাস্তবতা। তুমি ভিনদেশী এলিয়েন নিয়ে ইদানিং নাকি লেখছো? লেখতেই পারো নিষেধ করিনে হয়তো রঙিন চশমায় শুধু এলিয়েনদেরই দেখছো! শুধু এইটুকু বলে রাখি যদি মানুষ না থাকে কেউ আর, তোমার…


  • দালাল বলছি / সাইফ আলি

    আজকে আমি বাক্যালাপে সংযত খুব বেশি কারন হলো একূল-ওকূল দু’কূলেতেই ঘেষি, তোমরা বলো দালাল তাতে যায়না আমার কিছু চিপায় পড়ে তোমরা ছোটো আমার পিছু পিছু। পরস্পরের মুখ দেখাটা তোমরা বলো পাপ ঝড়ের বেগে বেরিয়ে আসে পাপের মহা বাপ, তোমরা শালা এমন মানুষ- কান থাকতেও কালা চোখ থাকতেও অন্ধ ভীষণ কারন ঝোলে তালা। পরকে বলো গোঁড়ার…


  • প্রেম : ১,২,৩ ও ৪ / আসাদ চৌধুরী

    প্রেম : ১ আসবে ব’লে আশার সকল পথে ফেলে এলাম শোকের চোখের জল কাঁটার ’পরে বক্ষ পেতে দিলাম পরশ পাবে তোমার চরণতল। তোমার হাতে গোলাপ দেখেছিলাম দারুণ লোভে বিছাই করতল- বারেক হেসে পেরেক ঠুকে দিলে তোমার চোখে দেখবো কি কাজল? প্রেম : ২ গভীর ক্ষত থেকে    রক্ত ঝরছিলো তবুও তোমাকেই দিলাম ভার। চিকিৎসক তুমি    আমিও…


  • পুরানো মাজারে / ফররুখ আহমদ

    পুরানো মাজারে শুয়ে মানুষের কয়খানা হাড় শোনে এক রাতজাগা পাখীর আওয়াজ। নামে তার ঘনীভূত রাত্রি আরো ঘন হ’য়ে স্মৃতির পাহাড়। এই সব রাত্রি শুধু একমনে কথা কহিবার নিজেদের সাথে। জানি; – মুসাফির-ধূলির অতিথি প্রচুর বিভ্রমে, লাস্যে দেখেছিল যে তন্বী পৃথিবী পুঞ্জীভূত স্মৃতি তার জীবনের ব্যর্থ শোক-গীতি: রাতজাগা পাখীর আওয়াজ: জমা আঁধারের ঢিবি – যেন এক…


  • এপলিক কবিতা / আফসার নিজাম

    ১. যখন রাতের শেষে কান্নার বন্যায় ভেসে যায় বুক প্রাণ নেই বলে তার ভেজে নাকো চোখ। ২. শহরের গলিমুখে বেড়ে যায় কাক উড়ে যায় ময়লার গাড়ি ছুয়ে ছুয়ে আমি দেখি ডাস্টবিন ময়লার পাশে চোখহীন প্রিয়তম কবিতার মুখ। ৩. তার দেখা ভুল হয় আমি দেখি ভুল ভুলগুলো ভুল হয় বিচারে কাজে আজ নয় আজ নয় কাল…


  • কে পারে তোমার মতো / সাইফ আলি

    সম্পুরক খুঁজেছি, পাইনি কে পারে তোমার মতো ভালোবাসা দিতে, মা; কে পারে তোমার মতো দুঃখ লুকাতে আচলের ভাঁজে! হয়তো বা পৃথিবীর সব দেনা সব হিসাব নিকাস করা যায় সব প্রতিদান দিয়ে দেয়া যায় শুধু, তোমার দেনাটা মাগো পরিষোধ হবে না কখনো… ফেরতযোগ্য নয় তোমার মুখের একটা অক্ষরও! তোমার হাতের এক নলা ভাতের সে ঋণ; এক…


  • দেয়াল / আসাদ চৌধুরী

    দেয়াল জুড়ে অন্ধকারের চাষা ক্ষেত দিয়েছে, আটকে গেলো দৃষ্টি। দেয়াল আমার চর্যাগীতির ভাষা সাঁঝের মতো নয়ন নত কৃষ্টি। অন্ধকারের গভীর কালো ব্যথায় রাত দুপুরে আকাশ মেশে সেথায়। ভাবনা গলে যেমন মধুর বৃষ্টি। সাদা দেয়াল শুভ্র শাড়ির ছবি- কখনো-বা ভয় আবার কখন মিষ্টি দেয়ালই হয় খেয়ালি এক কবি। অন্ধকারের বন্ধ কালো ব্যথায় ক্ষুব্ধ আমার ভাষা পড়ি…


  • ক্রিস্টাল চোখ / আফসার নিজাম

    শহিদ শেখ বেলাল ভাই- যাঁর চোখের এ্যাকুরিয়ামে দেখেছি সাংস্কৃতিক সাঁতার গতকাল রাতে- চলে গেছে কলমের কবি ক্রিস্টাল চোখ দুটি জ্বলে গেছে বারুদের তেজে ফের আর কোনো দিন, দেখেনি- পৃথিবীর ছবি। চোখ দুটি তার বেশি দেখে বলে অন্ধকারও ভয় পেয়ে পালাতো অন্ধকারে ভয় পাওয়া অন্ধকার তাই ক্রোধের বসে জ্বালায় চোখ- সমাজের আয়না দুটি ছলনার ছলাকলে। চোখ…


  • Blue-Eyed Dove / ‍Sayeed Abubakar

    The night is growing dark and deep. And you are going to sleep having left me alone awake. I will have passed the whole night for your sake for your love, my blue-eyed dove. —————————– নীল-নয়না ঘুঘু: রাত চলেছে অন্ধকার আর গভীরতার হাত ধরে | আর তুমি চলেছ ঘুমের দেশে আমাকে ফেলে বিনিদ্র একাকী |…


  • Each Day Comes / Sayeed Abubakar

    Each day comes to push us to the door of the Past; After the day, nothing remains but the darkness. Like Homer or John Keats we will be mere the Past; Men may remember us or utterly forget. What lasts on earth for good? Here immortality, like our life, is also mortal and perishable. —————————–…


  • এই সব রাত্রি / ফররুখ আহমদ

    এই সব রাত্রি শুধু এক মনে কথা কহিবার নিজেদের সাথে, পুরানো যাত্রীর দল যারা আজি ধূলির অতিথি দাঁড়ালো পশ্চাতে। কায়খসরুর স্বপ্ন কঙ্কালের ব্যর্থ পরিহাস জীবাণুর তনু পুষ্টি করিয়াছে কবে তার লাশ! শাহরিয়ার দেখে যায় কামনার নিস্ফল ব্যর্থতা, জিঞ্জিরে আবদ্ধ এক জীবনের চরম রিক্ততা। এই সব রাত্রি শুধু এক মনে কথা কহিবার- খরস্রোতা জীবনের কোল ঘেঁষে…


  • স্বপ্নবাজ / সাইফ আলি

    আমি আমার স্বপ্নের পথে হাটছিলাম তুমি বললে- কি আশ্চর্য, তুমি দেখছি জেগেই আছো! আমি মনে মনে বললাম- আহা! তুমি যদি জানতে, এ স্বপ্নই আমাকে ঘুমোতে দেয়না; জাগিয়ে রাখে রাতের পর রাত, দিনের পর দিন… আমি বললাম- আগুন পাখা রাজহাস দেখেছো কখনো? পলাশের মতো…. ঘাঁড়টা বাঁকিয়ে যখন তুমি আঁড় চোখে তাকাও তোমাকেও ঠিক তেমনটাই দেখা যায়।…


  • গতকালও ছিলো শে / আফসার নিজাম

    তার আগে ছিলো শে পাঁজরের হাড় তারও আগে ছিলো শে বোধের ভেতর অস্থির চাওয়া-পাওয়া এমন কিছু আজ দেখো শায়িত শে কবরমহল তার আগে ছিলো শে বিছানার পর তারও আগে ছিলো শে বুকের ভেতর অগণিত স্বপ্নের রূপার তাবিজ তার যতো কল্পনা আবেগআকাশ আত্মার আত্মীয় সংসারসহ জগতের চাওয়া-পাওয়া মিটে গেছে রাতে সব কিছু ফেলে গেছে- গেছে খালি…


  • ঝরোকা’য় / ফররুখ আহমদ

    মুসাফির জনতার মৃদুশব্দ নিম্নমুখ নীল পেয়ালায় মিশে গেল আকাশের স্তব্ধ ঝরোকায়! সুরমা পাহাড়ে লুপ্ত অগ্নিবর্ণ গুলরুখ শিখা। অন্ধ পরিক্রমা-শ্রান্ত সে তীব্র দাহিকা স্মৃতি শুধু দূর বনান্তের। শিরিষের শাখা ছেড়ে আরো দূরে রজনীগন্ধার, হেনার; কিম্বা বাগদাদের হাজার রাত্রির এক রাত এল নেমে! হে প্রিয়া শাহেরজাদী। তুমি আজ কী অজ্ঞাত প্রেমে জেগে ওঠো শঙ্কায়, লজ্জায়? তোমার সকল…


  • ব্যবধান

    আমি মাটির সঙ্গে কথা কই আমি বৃষ্টিতে পাতি হাত আর তোমার জন্য অপেক্ষা করি সারাদিন সারারাত… তুমি পাখির সঙ্গে দিয়েছো উড়াল পাখিতো ফিরেছে নীড়ে বলে যাও কোন অপরাধে এই বন্ধন দিলে ছিড়ে। জীবনের শত ফজর পেরিয়ে বাদ মাগরিগ-এশাতে চেষ্টা করেছি সম্পর্কের তেল-জল টুকু মেশাতে কিন্তু তোমার আকাশের সাথে সখ্য আমি মাটিতেই শুধু দক্ষ…


  • আগুনের মেয়ে তুমি / সাইফ আলি

    আগুনের মেয়ে তুমি ছুয়ে দাও চাঁদ তরল জোছনা আসে নেমে এ কেমন বিমূর্ত হৃদয় তোমার সমস্ত রাত যায় থেমে… চোখের দৃষ্টি খোঁজে মাংশের ভাজে মেলেনা কখনো তাই হৃদয়ের খোঁজ আঙ্গুল ছুয়ে দেখে ত্বকের কাগজ হৃদয় বসত বাধে গহীনে সলাজে আগুনের মেয়ে তুমি আমিও যে বাতাসের ছেলে এক হয়ে মিশে যাই এসো এই রাতে বিগলিত চাঁদ…


  • নিষেধ

    হঠাৎ তোমায় দেখতে পেলাম চৌরাস্তার মোড়ে কি এক ভীষণ বিষন্নতায় কালো কিন্তু তোমার বুক পকেটে ঝুলিয়ে রাখা গ্লাসে চমক দিয়ে উঠছিলো খুব গাছ চুয়ানো আলো… চোখের পাড়ায় উথাল পাথাল দুলছিল খুব নদী হয়তো ছিলো আকাশ জুড়ে কালো মেঘের ধাওয়া কিন্তু আমার বৃষ্টি শুধু জানলা দিয়েই দেখা নিষেধ ছিলো ঝড়-বাদলে যাওয়া। দাঁড়িয়ে ছিলাম অনেক সময় তাকিয়ে…


  • নালায়েকের সুখ সন্ধান

    তোমার শরীর থেকে বের হলো নদী বয়ে গেলো সমুদ্রে এবং অযাচিত জড়তার গ্রাসে হারানোর ত্রাসে শুধুই পাঠক আমি অনর্গল পাঠ করি; ছুইনি কখনো… তোমার শরীর থেকে বৃষ্টি এলো নেমে সবাই ভিজিয়ে নিলো ফসলি জমিন আমি শুধু হতভাগা মরুশুষ্ক চোখে তাকিয়েই থাকি- আর কতো বৃষ্টি হবে; প্লাবনের কতক্ষণ বাকি… তোমার দীঘল চুলে সন্ধ্যার ফেরারি পাখিরা খুঁজে…