-
পাখি / সায়ীদ আবুবকর
১ কার ভয়ে এত রাতে জেগে ওঠো পাখি, হৃদয়ের ডালে বসে পাখা ঝাপটায়? ভুলে গেছে ওড়া সে যে, ভুলে গেছে গানও শুধু মনে আছে এই পাখা ঝাপটানো রাতের আকাশে একা ঘুমহীন চাঁদ যেন চোখে বিরহের সুরমা লাগানো সে-বিরহ বুকে নিয়ে একা এই রাতে ঘুমভাঙা পাখি আছে পাখা ঝাপটাতে চাঁদ বলে, হায় পাখি, তোমার কী ব্যথা…
-
ভুল করে ফুল
ভুল করে ফুল পাতায় করেছে মৃত্যুভয় এভুল কিভাবে গাছের সয়! শিকড় খুঁজেছে সূর্যের আলো ডাল ছেড়ে হাল মাটির ঘ্রাণ নিচ্ছে যখন তখন কান্ড এমন কান্ডে হারায় প্রাণ। ফুল যায় ঝরে পাতা মরে মরে বৃক্ষের শেষ শয্যা বানায় শিকড় খুঁজেছে সূর্যস্বপ্ন মৃত্যু পেয়েছে ষোল-আনাই।
-
ক্ষমা করে দিও / সাইফ আলি
ভুল করে কিছু ভুল হয়ে গেছে ক্ষমা করে দিও জোছনাতে কিছু শুকনো পাতার বাসর সাজিয়ো- আসর শেষের বিদায় পর্বে কিছুটাতো ব্যথা জমেছে মর্মে তবু সে ব্যথার আলো-ছায়া মেখে নিজেকে সাজিয়ে নিও আজকে ভেঙেছে কালকে আবার নতুন করে জমিয়ো…
-
শিল্পের বাড়ি তুমি / জাহিদুল ইসলাম
: একি ছবি এঁকেছো আমার নরম মাংসের পিন্ড শরীর আর শরীর! আর কিছু আঁকতে পার না কি? এদিক ওদিক চোখ রেখে দেখে-বুঝে মৃদু হেসে শিল্পী বলে- তোমার শরীরের মতন এমন, সত্য সুন্দর পৃথিবীতে আর কিছু নেই।
-
অতঃপর ঘুম থেকে জেগে
চাঁদের স্নিগ্ধতাকে সূর্যের বীরত্বের পাশে সমান্তরালে দাড় করাতে যারা ওস্তাদ অন্ধকারময় তাদের একটি রাতের বর্ণনা- এ্যালকোহল আড্ডায় পরচর্চা বীরত্বের প্রতীক চাটুকারিতা গভীর ভারত্বের পরিচায়ক গলাবাজি আর তেলবাজির ভরসায় আগামী দিনের প্রস্তুতি- স্তুতি নয়, অবিশ্বাসে বিশ্বাস, বিশ্বাসে সংশয় ক্রমশ অন্ধকারের দিকে শিক্ষিত মস্তিষ্কের ঝুলে পড়া আত্মা শেষ মুহুর্তে চিৎকার- অতঃপর ঘুম থেকে জেগে ওঠা স্বপ্নচারী মানুষের…
-
ধুলো জমা পিঠে মেঘ দেখো তুমি
ধুলো জমা পিঠে মেঘ দেখো তুমি মেঘগুলো কার্পাশ তুলো উষ্কখুষ্ক চুলে দাড়িয়ে আছে বৃক্ষের সারি সিগারেট ধোয়ায় পুড়ে যাওয়া ফুসফুস নিয়ে প্রহরী বায়ুমন্ডল- আল্ট্রাভায়োলেট দস্যুরা ছুয়ে দেবে মাটি পরিপাটি ঘর সাজানো বিছানা। মৃত্যু সয্যায় শহুরে কাক ডাস্টবিনে ফরমালিন- টসটসে উচ্ছিষ্টে পচন ধরেনি আজো; পারফিউমে ধোয়া দেহ থেকে বিবেকের লাশ পঁচা দুর্গন্ধ; কি বিশ্রি… কি কুৎসিত…!…
-
সেই যে তোমার একটু চাওয়া / আলি মেসবাহ
ডেকের পাশে ক্যানভাসারের বিরক্তিকর বকবকানি গদ্যে-পদ্যে করছিলো সে বিদ্যা জাহির অনায়াসে আমি তখন ক্লান্ত আমি; ঠিক তখনি- তুমি কেন অমন করে চাইতে গেলে আমারই বা কি দায় ছিল ওসব নিয়ে ভাবতে গেলাম… এখন আমার টিনের চালে বৃষ্টি পড়ে- বিছানাতে এপাশ-ওপাশ; ঘুম আসে না রাতটা কেমন অবাধ্য রাত ভীষণ রকম যন্ত্রনা দেয় এত্তটুকু মন বোঝে না।…
-
ফেলে দাও প্রিয় ফুল
ফেলে দাও প্রিয় ফুল ঝরে যাক কিছু নষ্ট সময় পাতার মতোন… বর্ষা আসেনি শ্রাবন গিয়েছে চলে শুন্য কলস ঠনঠন করে খালি, মরা খালে কিছু বিষাক্ত নীল পানি নদী ভরা কাচ-বালি। ফেলে দাও তবু ফুল ঝরে যাক কিছু শ্বেত পাথরের মেঘ বৃষ্টিবিহীন শীল, উঁই ধরা কিছু ছিন্ন বৃক্ষ হোক দরজার খিল। আমি-তুমি শীতে কাঁপি এসি রুমটাতে…
-
কখনও হৃদয়কে
আমার অস্তিত্ব বললো আমাকে, ‘জিহ্বাটা যে বড়ই ইতর- নিশিদিন ক্লান্তিহীন বকবক শুধু করে। কী উপায় আছে, কও, তাকে স্তব্ধ করে দেই?’ আমি বললাম, ‘কেন, পুরে রাখো এক টুকরো পাথর তোমার গালের ভিতর। কিছুদিন পর অস্তিত্ব আমাকে বললো পুনরায়, ‘জিহ্বাটা তো থেমে গেছে। এখন হৃদয়টাকে স্তব্ধ করার পন্থা কি জানো?’ আমি তাকে বললাম, ‘হায়, কখনও তো…
-
পিস্তল ঠেকালেই ভেবেছিলে / সাইফ আলি
পিস্তল ঠেকালেই ভেবেছিলে হাত দুটো উঁচু হয়ে যাবে বিবেকের বেড়াজাল ভেঙে নিভু নিভু জোনাক পালাবে! মায়া তুমি কোন দেশে বাস করো বলো সেখানে কি থাকে না মানুষ; তারাহীন অন্ধকারে সেখানে কি সারি সারি রঙিন ফানুস? হাত দুটো কেটে দিয়ে যদি ভেবে থাকো মুন্ডুহীন লাশ, শুনে নাও ঝলমলে রোদে সাজবেই আমার আকাশ। পিস্তল ঠেকালেই যদি থেমে…
-
আমার এবেলা নিওনা তোমার করে / সাইফ আলি
আমার এবেলা নিওনা তোমার করে বেধোনা ওরনা জালে, আমার এবেলা সন্ধ্যার কোরিডোরে কিছুটা হাটুক আজ। কিছু সুরে আজ কিছুটা দ্রোহের বীষে নীল থেকে আরো নীল হয়ে যাক মন তবু, আর মাড়াবোনা পরিপাটি বড়ো তোমার প্রিয় উঠোন। তুমি, উড়াও তোমার ঘুড়ি করে রাজ্যের আয়োজন আমার নাটাই গুটিয়ে নিয়েছি নেই তার প্রয়োজন। আমার রাত্রি পার হয়ে যাক…
-
বীরপুরুষ হতে হতেও হতে পারলাম না
আমি বীরপুরুষ হতে হতেও হতে পারলাম না জ্বলন্ত গোল্ডলিফটা দুপায়ে পিষ্ট করেছি বিয়ারের ক্যান ফেলে দিয়েছি মাটিতে কম্পিউটার থেকে ডিলিট করেছি সব পর্নোমুভি সানিলিয়ানের মুখে ফিকে মেরেছি কফ ঘৃনায় পাঁচটাকা বেশি চাওয়ায় রিক্সাওয়ালার গালে চর আমি করি তার প্রতিবাদ গনতন্ত্রের মিছিলে আমি দিয়েছি শ্লোগান প্রাণটা নিয়েছি হাতে করেছি শত শপথ আমি কেবল তোমার ……….. ……………
-
তিন পাগলের কাহিনী / সায়ীদ আবুবকর
রাত্রি দ্বিপ্রহর। ঘুমহারা আমি এক প্রেমপোড়া কবি। অস্বস্তিতে হাঁটতেছিলাম একা মৃত শালিখার পাড়ে। জ্যোৎস্নার প্লাবনে, যাচ্ছিল ভেসে চারিদিক। থৈথৈ জ্যোৎস্নাতে দানব-আকার বটগাছ এক, ঘুমন্ত দাঁড়িয়ে ছিলো। হাঁটতে হাঁটতে হঠাৎ স্বপ্নের মতো দেখা শুভ্র সেই বটের ছায়ায়, তিন পাগলের সাথে। কী এক ধেয়ানে ডুবে ছিলো তিনটি পাগল, মাথা রেখে চুপচাপ দু-হাঁটুর মাঝখানে। ঝড় কিংবা ভূমিকম্প কিংবা…
-

এখানে আকাশ নীল / জীবনানন্দ দাশ
এখানে আকাশ নীল- নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিম শাদা- রং তার আশ্বিনের আলোর মতন; আকন্দফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ রৌদ্রের দুপুর ভরে- বারবার রোদ তার চিকণ সোনালী চুল কাঁঠাল জামের বুকে নিঙরায়- দহে বিলে চঞ্চল আঙুল বুলায়ে বুলায়ে ফেরে এইখানে জাম লিচু কাঁঠালের বন, ধনপতি, শ্রীমন্তের বেহুলার, লহনার ছুঁয়েছে চরণ; মেঠো…
-
———- / সায়ীদ আবুবকর
১ পাখিরা চুপচাপ, গাছেরা কথা কয় এই রাতে তুমি শুধু বোঝো অর্থ তার পানির কানে কানে মাছেরা কথা কয় কি যে কথা, তুমিই জানো যে রহস্য তার কবি তো নির্বাক, মূর্খ অতিশয় এই রাতে পাখিরা চুপচাপ, গাছেরা কথা কয়, মাছেরা কথা কয় এই রাতে ২ গাছেরা চুপ করে গাছের সঙ্গে যে বলছে কার কথা মনে…
-
————/ সায়ীদ আবুবকর
নিমেষে কিভাবে এলোমেলো হয়ে যায় সব- থেমে যায় স্বপ্নিল সাজানো শহরের উদ্বেল উদ্যম-কলরব; গোব্রে পোকার মতো, পৃথিবীর পথে পথে, ঘৃণ্য হয়ে ঘোরে ভালবাসা প্রেম কাম; বিনষ্ট ভাগাড়ে ওষ্ঠ নেড়ে নেড়ে শকুনেরা কি-অদ্ভুত জানায় সালাম; মানবতা-ক্যাপ প’রে শহরে শহরে নিশিদিন শ্বেত শেয়ালেরা ডাকে; কাবুলের কাকগুলো বিপন্ন বাতাসে তোলে তৃপ্তির ঢেকুর- তার পচা গন্ধ এসে ঘা মারে…
-
আমি যদি ঝরে যাই / জীবনানন্দ দাশ
আমি যদি ঝরে যাই একদিন কার্তিকের নীল কুয়াশায়; যখন ঝরিছে ধান বাংলার ক্ষেতে ক্ষেতে ম্লান চোখ বুজে, যখন চড়াই পাখি কাঁঠালিচাঁপার নীড়ে ঠোঁট আছে গুঁজে, যখন হলুদ পাতা মিশিতেছে উঠানের খয়েরি পাতায়, যখন পুকুরে হাঁস সোঁদা জলে শিশিরের গন্ধ শুধু পায়, শামুক-গুগলিগুলো পড়ে আছে শ্যাওলার মলিন সবুজে- তখন আমারেযদি পাও নাকো লালশাক-ছাওয়া মাঠে খুঁজে, ঠেস্…
-
আচমকা তুমি ভেঙে দিলে সেই শৃঙ্খল / সাইফ আলি
এখানে পাখিরা কিছু কথা বলে চলে গিয়েছিলো একদিন এখানে পাতারা কোনো এক শীতে ঝরে গিয়েছিলো অবেলায় সেই থেকে মেঘ কাঁদেনি কখনো ঝরেনি অঝোরে বরষা আজ তবে কেনো আচমকা তুমি ভেঙে দিলে সেই শৃঙ্খল আমি আবার নতুন স্বপ্নে ভেসেছি, হৃদয় হয়েছে চঞ্চল। পুরোনো দিনের গান ফিরে পেলো সুর না বলা কবিতা বাজলো নতুন ছন্দে থেমে যাওয়া…
-
স্নেহময়ী মা, প্রিয় মা / সাইফ আলি
তোমাকে বললাম, তুমি রাত হয়ে যাও তোমার আচলে মুখ ঢেকে ঘুমিয়ে নিই বিশুদ্ধ ঘুম তোমাকে বললাম, এক পশলা বর্ষার ঢল হয়ে যাও ভিজে ভিজে চৌচির খেতের জমিনটুকু আবাদযোগ্য করে তুলি আরেকটিবার তুমি মানলে না। তোমাকে বললাম, আমাকে একটুখানি আকাশ দেখাও উদোম আকাশ জুড়ে চিলের ডানার মতো ডিগবাজি খাই অথবা সবুজ ঘাস- কাশবন- বাঁশবন হও দেখে…
-
তখন
যখন বিশ্বাস বুকে খাঁচা ছেড়ে পাখি আকাশে মেলবে ডানা একা প্রান্তরে জেগে থাকা কোনো বৃক্ষের মৃত শাখা আবার নতুন পুষ্পে পুষ্পে পূর্ণ করবে তার এই পথ দিয়ে উড়ে যাওয়া সেই পাখিটির সংসার- তখন তুমিও মানুষ পূর্ণ কোরো তোমার পৃথিবীর কাছে হাজারো ঋণের ভার…