• এখন আর কেউ মাগো

    বিশ্রাম নিতে আমি কোল খুঁজে ফিরতার ঘরে তুমি ছাড়া কেউ আর থাকতো না আমার শহরে; মনে পড়ে শৈশব স্মৃতি… মনে পড়ে যতোবার ততোবার খুঁজি সেই কোল তা দেখে ও বলে ওঠে- যতোসব আবল-তাবোল পাগলাটে আমার প্রকৃতি। তা বটে, সারাদিন অফিসের ফাইল-পত্র ঘেঁটে আর, দু’মাইল হেটে বাড়িটার গেটে দাড়িয়েই মনে হয়- এখন আর কেউ মাগো তোমার…


  • কি করি উপায় / সাইফ আলি

    বিছানার পেটে বালিশ আর বালিশের পেটে মুখ, মুখের পাড়ায় ভাঙা দর্পণ দর্পণে ভাঙা বুক। বাবা বলেছিলো জরিমানা দেবে শাড়ী আম্মা বলেছে ঢং, আমি বলি শাড়ী নকশি বাহারী লাল টুকটুকে রং। তবুও খুকুর কান্না থামে না কি করি উপায়, খুকুর কান্না জড়িয়ে গেলো সকল বিছানায়।


  • ভালোবেসে কারো / সাইফ আলি

    আঁচলে তোমার বাঁধা ছিলো সব বাঁধন কেনো খুললে ওগো প্রিয়া খাঁচারা মধ্যে বন্দী কোনো টিয়া মুক্ত হলে ফের কি ফিরে আসে! চেতনা জুড়ে তোমার অবয়ব যখন ছিলো তখন অবহেলা করলে; যেনো শুধুই ছেলেখেলা খেললে আমার সাথে। বিশ্বাসে আহত পাখির ব্যথা অনুভব এরপর থেকে প্রতিনিয়তই আমার আমিতে যেনো আমি নই বিরোধীতা করে প্রতি নিঃশ্বাসে- ভালোবেসে কারো…


  • চাষার বিচার / সাইফ আলি

    অনেক আশায় মাটির বুকে যে বীজ বুনেছিলাম আজ সে বীজের অঙ্কুরনেই যদি ছাড়তে হবে আমার ভিটে বাড়ি তবে, কাস্তে হাতেই উপড়াবো আজ গোদির বাড়াবাড়ি। আমার ধানেই ভরবে যদি তোমার গোলা আমার শিশু ক্ষুধার জালায় কাঁদবে কেনো? নির্বাচনের মিষ্টি বুলি মিথ্যে হলে লাঙল দিয়ে চষবো তোমার বুকের জমিন। যখন তোমার দিয়েছিলাম ভোট তখন ছিলো চায়ের কাপে…