-
কথা ছিলো মেঘ বেলা ফুরালেই / সাইফ আলি
কথা ছিলো মেঘ বেলা ফুরালেই ফিরে আসবে ফিরে আসবে আমাতেই কথা ছিলো যদি চন্দ্রাহত হও খুঁজে নেবে খুঁজে নেবে আমাকেই।। আজ রাতভর বৃষ্টির তাল দূরে দাঁড়িয়ে একা ল্যাম্পপোস্ট ঝাপশা জানালার গ্লাস ঘরে একা, ঠোঁটে কড়া লিকার বসে আছি আমি আলো আঁধারেই… …………….. ……..
-
কারো মন অকারণ / সাইফ আলি
কারো মন অকারণ মেঘ মাখে সারাগায় বাতাসে বাতাসে সে উড়ে বেড়ায়।। কারো মন পাহাড়ে, পাহাড়ের সবুজে পাখি হয়, গান গায় বুঝে না বুঝে; সুখি হয়, দুঃখ পায় আকাশের ইশারায়।। কারো মন নগ্ন পায় ছুটে যায় সমুদ্রে ছায়াপথ হয়ে যায় রাত্রির আঙিনায়… আর আমার একটি মন একলাটি সারাক্ষণ ভিজে ভিজে সারা হয় এক অদ্ভুত জোছনায়; চন্দ্রহীন…
-
ম্যাজিক / সাইফ আলি
মুঠো খুলতেই ম্যাজিক মুঠো খুলতেই ফাও দেখি দেখি একবার সকলেই একসাথে মুঠো খুলে দাও। মুঠো করে কেউ কলার কেউবা আবার ডলার কঠিন কথা বলার পণ করেছো, আগে ছাড়ো, দ্যাখো ম্যাজিক দ্যাখো; দেখেছো?
-
প্রার্থনা / সাইফ আলি
সভ্য ডাঙার অসভ্যতায় শরীর দোলাই মিষ্টি কথার খলখলানি দারুণ লাগে সবাই সবার আকাশ মাপে নিজের মতো তবুও ঠিকই তারার মতো কষ্ট জাগে? কোথায় গেলে কোন সাগরে কাটলে সাতার লবনজলে কষ্টগুলো ধুয়ে ফেলা যায়; নিজকে আবার শিশুর মতো অপরাধহীন ডান-বামহীন সরল পথের অগ্রভাগে খুঁজে পাওয়া যায়? অসভ্য এই সভ্য আমার বুকের খবর কেউ কি জানে তুমি…
-
পায়রার পাখনায় চোখ / সাইফ আলি
ছায়াদেরও ব্যামো হয় রোগা হয় ফিনফিনে পর্দার মতো… ছায়াদেরও জ্বর হয়, সর্দি-কাশি হয়; খুক খুক কাশে। আজকাল শরীরটা ভালো নেই, রোদপোড়া ছায়ার ব্যারাম; নিজেকে আড়াল কোরে রাখে, আলো ভয়, কালো ভয়, আরো কতো ধুপছায়া ভয়ে নিজেকে কুকড়ে রাখে নিজেরই ভেতরে। রাত এলে ঘুম গুম চোখ পোড়া চটচটে ঘ্রাণে পানি থাকে প্রানে?? তোমরা আগুন নিয়ে খেলো…
-
অঝর বৃষ্টি হয়ে নামুক কবিতা / সাইফ আলি
:কবিতার মেঘ এলো এলোমেলো উড়লো খানিক নাগরিক প্রেমে তবু বৃষ্টি এলোনা। ছাতা হাতে বের হলে তুমি ভয় পাও? বৃষ্টি মাখোনা? কবিতারা ঝড় হয়ে এলে তখন? :এখন কবিতা শুধু রোদ দারুণ কঠিন তাপে হৃদয়ের জমাজনি চৌচির ফেঁটে, তোমার পকেটে যদি কবিতার মেঘ থাকে প্রিয় মেলবোনা ছাতা। ‘এবার বৃষ্টি হয়ে নামুক কবিতা অঝর বৃষ্টি হয়ে নামুক কবিতা…’
-
সমসাময়িক / সাইফ আলি
প্রকাশ্য চুম্বনে তারা আজ স্বীকৃত সাহসী যুগল! এ কেমন বিচার হে প্রিয়!! এর আগে বহুবার এখানেই টি এস সি মোড়ে প্রকাশ্য সঙ্গমে মেতেছিলো নিরিহ কুকুর… তাদের তো ঘর নেই; নেই কোনো পোশাকের বেড়া, বিবেকের, বোধের শাসন; তারা তো কখনো এসে সভ্য কুকুর বলে নিজেদের করেনি জাহির! সাহসের তারিফ তো করবোই, নুরুর সাহস আছে, রাসেদরা সাহসী…
-
বকুলের ঘ্রাণ / সাইফ আলি
খুব বেশি কাছাকাছি এলে নাকে লাগে বকুলের ঘ্রাণ চোখ বুজে দম নিই যতটা বাতাস আটে ছোট্ট এ বুকের পাঁজরে, ফজরের নামাজের পর আমাদের রাস্তার মোড় মজে থাকে বকুলের প্রেমে। খুব বেশি কাছাকাছি এলে মনে হয় আমি মাত্র নামাজ শেষে দাঁড়িয়েছি এসে বকুলের ঘ্রাণ নিতে আমাদের রাস্তার মোড়ে বেশিক্ষণ থাকবো না, চলে যাবো; বুকে নিয়ে তোমার…
-
জানালায় জানালায় হাতছানি তার / সাইফ আলি
জানালায় জানালায় হাতছানি তার দরজায় ঝুলে এই উপসংহার- খুলে দাও খুলে দাও খুলে দাও হাতকড়া খুলে দাও এ মায়ার হাতকড়া খুলে দাও রাজপথ হবে সংসার। নতুন দিনের ফুটেছে আলো পাখিরা আকাশে মেলেছে ডানা মিছিল নিয়ে আজ এগিয়ে যাবো মানবো না কোনো বাধা কোনো সীমানা প্রতিরোধে মিলবো এবার।। ……………… ……………………….
-
ভিজবো বলে জোছনায় / সাইফ আলি
শহর বাড়ি কোট কাচারি চাঁদের গাড়ি ভেসে যায় একলা বসে সভাব দোষে ভিজবো বলে জোছনায়।। হোক অযথা কাব্য কথা ভাববো না ভাবনা হারাক লাজুক ঠোঁকে মুচকি হাসি রঙহীন; রঙ ফিরে পাক।। আর জোছনা আসুক জানালায়… মন মন মন চুপ দাঁড়িয়ে হারিয়ে সব চারিদিকে আজ শুধু হারানোর উৎসব হারিয়ে গেছে সকালের রোদ দেয়লে দেয়ালে খেয়ালে সুখের…
-
ভরশা / সাইফ আলি
দিকভোলা বাতাসের মন বুঝে ওড়ে সব ঘুড়ি পাখিরা ওড়ে না… ডানপিটে বালকের চোখ তাই ঘুড়ির নিশানা পাখির ভরশা দুই ডানা।
-
আজ কোকিলের মন খারাপ / সাইফ আলি
আজ কোকিলের মন খারাপ দোয়েলের লেজ নিচু কাকেদের কণ্ঠ চুপ চুপ চুপ… চুপ চুপ… শাদাকালো মেঘ পূবে পশ্চিমে উত্তরে দক্ষিনে পথিক দাঁড়িয়ে নিরাশ একা একা পারেনি নিতে পথ চিনে।। ঠাণ্ডা এলোমেলো বাতাস এই বুঝি নামবে বৃষ্টি ঝুপ… চুপ চুপ… চুপ চুপ… ……….. ……….
-
কোনো এক দুপুরের ছত্রছায়ায় / সাইফ আলি
কোনো এক দুপুরের ছত্রছায়ায় কালোমেঘ ঢেকেছিলো শহরের মন সেই থেকে চশমার ঝাপসা গ্লাসে বৃষ্টিরা নেচে ওঠে যখন তখন।। নাগরিক বালিকারা কি যেনো ভেবে ছাদে উঠে গেয়েছিলো প্রণয়ের গান বালকের মনে ছিলো উঁচু বিল্ডিং পার হয়ে খোলা মাঠ মাটির সুঘ্রাণ।। আর গোটা শহরটা বৃষ্টি মাতাল অবসর খুঁজেছিলো হয়তো তখন… ………………… ……………..
-
ক্ষমতার দাপট তোমার! / সাইফ আলি
ক্ষমতার দাপট তোমার! আশ্রিত গোলামেরা এরকম ভুলভাল ভাবে তাদের চোখের সীমা এতটাই ভোতা আয়নায় নিজেকে দেখেনা! পিঠে কারো বাহবার হাত গোলামির শিকল দু’পায়ে ধারালো অস্ত্র হাতে লাল চোখে চেয়ে থাকে নিরস্ত্র জনতার চোখে ভুলে যায় নিজের কাতার…!! তুমি যার মসনদ জোরে নিজের কাতার ছেড়ে দাঁড়িয়েছো মুখোমুখি আজ সে তোমার পিঠে রেথে হাত বাহবা দিচ্ছে ভাবো?…
-
-
তুমি আমি যদি আরো কিছু পথ একা / সাইফ আলি
তুমি আমি যদি আরো কিছু পথ একা এভাবে হাঁটতে হাঁটতে পৌছে যাই দূর বহুদূর পৃথিবীর দুই প্রান্তে এবং কেবল ভরশা বরষায় রাখি আর থাকি একলাই… কেউ নাই, কিছু নাই ডুবে যাই হতাশায় তবে তুমি কি আমার হবে? হবে না হবে না তাই এসো এই রাস্তায় হাতে হাত রেখে আজ হারাবো দুজনাই… তুমি আমি যদি আরো…
-
আহত বাতাস / সাইফ আলি
আহত বাতাস বুকে নিয়ে বেদনার ধুলিঝড় পার হয়ে যায় এই লোকালয় তোমাকে ঘিরে তুমি কি তা অনুভব করবেনা কখনো নাড়া দেবে না সে তোমার গভীরে।। ……………. ………..
-
হয়তো আমার সুখের ব্যরাম / সাইফ আলি
হয়তো আমার সুখের ব্যরাম কিলায় দিনে রাতে দুঃখ কেনার পয়সা পাতির টান পড়েছে হাতে তা না হলে সাধেই কি আর এই সুবিধা ছাড়ি একটুখানি নিচু হলেই পয়সা কাড়ি কাড়ি! না না জনাব ফাজলামি না আতলামি না কোনো তোমরা যারা বিবেক বেচে কচকচে নোট গোণো বলছো আমি চল বুঝি না উল্টো চলি স্রোতে কি ক্ষতি হয়…
-
ঘরের বিলাই / সাইফ আলি
ঘরের বিলাই দুধ খেয়ে যায় পাড়ার বিলাই গাল শোনে, নিজের ঘরের মোকদ্দমা লড়তে পারে কয়জনে?
-