• যদি উড়াতেই চাও / সাইফ আলি

    তুমি ফিরে যাও শোনো হাওয়া আমার সরল অংকে পাওয়া এই পাতাদের সংসারে আর করোনাকো গরমিল। তুমি ফিরে যাও খুব ধীরে আমার জমে ওঠা স্মৃতিধুলো আর উড়ায়োনা তুমি শোনো যাও, এসোনা এখানে ফিরে। আর যদি উড়াতেই চাও আমার ধুলোবালি পাতা সব আমি কান পেতে যেনো শুনি ফের নতুনের কলরব আমি শুন্যতা মানবো না কোনো মৌনতা মানবো…


  • একান্ত বাক্যেরা-২৩ / সাইফ আলি

    হাজার গল্প এক কবিতার উপমায় মেলে যেখানে সেখানে তোমার চোখ আমি উপন্যাসের ডায়রিতে লেখি ছড়া তুমি পড়ো, তুমি কি পড়ো?


  • কি নাম যে তার / সাইফ আলি

    কে ছিলো হাতের মুঠোয় অন্য হাতে জাদুর কাঠি চোখে কে কাব্য ছিলো ঠোঁটের আফিম কার ছিলো তা কে ছিলো সরল সুখে এবং সরল বিষণ্নতায়। কে ছিলো হৃদয় গলে হুড়মুড়িয়ে ক্লান্ত সময় পায়রার ঢং নিয়ে কে ঘাঁড় বাঁকিয়ে, কি নাম যে তার!!?


  • স্বাধীনতা / সাইফ আলি

    :স্বাধীনতা কাকে বলে? কিসের মতো, লম্বা নাকি গোল? :স্বাধীনতা কোরমা, পোলাও, ইলিশ মাছের ঝোল! :পেটুক তুমি, তোমার কাছে খাওয়াই স্বাধীনতা… :পাখির মতো কণ্ঠ ছেড়ে গাওয়াও স্বাধীনতা! :নীল আকাশে ওড়া… :আমরা কি আর পাখি? :হলাম না হয়, মনের ডানা মেলে… :সূয্যি মামার সঙ্গী হলাম মেঘের তুলো ঠেলে। :এই যে দেখো স্বাধীনভাবে ভাবতে পারাও স্বাধীনতা… :সবার মাঝে…


  • রসের প্যাচাল ০২ / সাইফ আলি

    গতরে গতর পাও এর নাম ভালোবাসা ভাবো আমি বলি আংশিক সত্য তা বটে পুরোপুরি প্রেম শুধু হৃদয়েই ঘটে। হৃদয়ে তালাশ দাও সেখানে কে আসন পেতেছে দু’দেশে দু’জন তবু কি দারুণ প্রণয়ে মেতেছে!


  • রসের প্যাচাল ০১ / সাইফ আলি

    হৃদয়টা এক আন্ডা হলে কুশুম হতে তুমিই রানী, এমন কেনো প্যাচার মতো করছো নিজের সুরতখানি!? রাগলে তোমার ভাল্লাগে না সত্যি বলতে গাল লাগে না অভিমানের উঠলে কথা গোলাপ তুমি সত্যি মানি।


  • আমরা অপেক্ষায় আছি

    তারপর আমাদের ফেরার কোনো পথই খোলা থাকবে না আমরা আমাদের লোভের সাম্রাজ্যে প্রবেশ করছি আমরা তো জানতামনা এমন নয় আমরা তো বিবেককে নির্দয়ভাবে অস্বীকার করেছি! সূর্য উঠলেই অন্ধরা চোখে দেখবে না বাতাস শব্দকে বহন করলেই শুনবে না বধির- হৃদয়ের প্রতিটি শব্দকে অস্বীকার করে আমরা আজ মস্তিষ্কের দাসত্ব মেনে নিয়েছি! এক টুকরো চকচকে সভ্যতার ডিমে তা…


  • আমি গ্রহন করবো না আমাকে / সাইফ আলি

    তোমার অনুপ্রবেশ ঠেকাতে সূর্যকে পাহারাদার বানালাম রাত তোমাকে আশ্রয় দেবে ভেবে অন্ধকারের সাথে শান্তিচুক্তি স্বাক্ষরিত হলো বাতাস তোমার শব্দ বহন করবে না নদীর জল তোমার দানব জাহাজকে ভাসিয়ে আনবে না আমাদের সবুজ গ্রামে অথচ কি নিষ্ঠুর তুমি  আমাকেই তোমার দূত বানিয়ে নিলে তারপর একের পর এক নিজ হাতে জ্বালিয়ে দিলাম আমার সব শস্যখেত… দেখো, আমার…


  • অনুকবিতা ০১ / সাইফ আলি

    পাতায় পাতায় চোখ পেতেছি ফাগুন তুমি আসলে না তোমায় পেলাম হলুদ শাড়ি তরুণিদের মাথায় মাথায়…


  • তার কোনো নাম লেখা নেই / সাইফ আলি

    সদ্য খোড়া কবরটার দেয়ালের কিছু জায়গা দাদরোখাদরো হয়ে আছে। যিনি কবরটা খুড়ছেন তিনি বহুবার চেষ্টা করেও কোনো লাভ হয়নি, আলগা মাটি; খসতে কারো উসকে দেওয়া লাগে না। গোরখোদক চাচা একবার শুয়ে পড়ে দেখলেন লম্বায় ঠিক হবে কিনা। ছয় ফিট লম্বা মানুষটার ঘার কিছুটা কাত হয়ে থাকলো। তবে যার জন্য কবরটা খোড়া হয়েছে সে সর্বোচ্চ পাঁচ…


  • কুঁড়ি টাকা কেজি / সাইফ আলি

    : চাচামিয়া শাঁক যদি ভালো না হয় টাকা ফেরত দিতে হবে কিন্তু… : ঠিক আছে বাপু নিয়ে যাও…টাকা দিয়া লাগবে না, খায়ে যদি তিতে লাগে তালি আর টাকা দিয়া লাগবে না; নিয়ে যাও। : তালি দেন হাফ কেজি, টাকা দিয়েই দিলাম… আপনার কথায় : না না বাপু তুমি নিয়ে যাও তো… গরিবির টাকা না দিলিউ…


  • হাত ধরেছি অন্ধকারে / সাইফ আলি

    এবং তোমার দুঃখগুলো ধুইয়ে দিতেই হাত ধরেছি হাত ধরেছি অন্ধকারে; হঠাৎ আলোর ঝলকানিতে অন্ধ হলাম অন্ধ এমন দুচোখ বুজে খুব সহজেই পেলাম তোমার হৃদয় হাতে হাতের মুঠোয় তোমার দু’হাত চোখের গভীর শীতল স্রোতে ভাসিয়ে দিলাম আমার ভেলা এবং তুমি সঙ্গে ছিলে!


  • খুড়িয়ে খুড়িয়ে আর কতদূর / সাইফ আলি

    খুড়িয়ে খুড়িয়ে আর কতদূর যাবে হে জননী? উল্টেছে পায়েসের থালা, দুধের বাটিটা আমাদের মুখে মুখে সোনার চামচ! শূন্য চামচ করে আয়নার কাজ, মলিন ঠোঁটের ছবি তিলহীন ঠোঁট কাপে কান্নায় ক্ষোভে তোমার ছেলেরা মাগো খাবারের লোভে তোমার আচল বেচে বনে গেছে বিরাট বণিক অথচ গোলায় তার তিনবেলা ব্যাঙের বিলাস!


  • তবুও প্রেম ছিলো / সাইফ আলি

    পাহাড় জানলো না মেঘের কোনোকথা ঝর্ণা শুনলো না সমুদ্রের গান তবুও প্রেম ছিলো; আকাশ ভিজে ছিলো প্রেমের বৃষ্টিতে- ফুলেরা বেঁচে ছিলো মাটির ঘ্রাণহীন পাখির বাসা ছিলো পুরোন খড়খড়ে, তবুও ফুল ঝরে মাটির বুক ছোঁয় গভীর প্রেম থাকে পাখির দৃষ্টিতে।


  • একান্ত বাক্যেরা-২২ / সাইফ আলি

    তোর আওলা চুলের চঞ্চলতায় ঝরুক রোদ আর বুকের ভিতর বকুল ফুলের ঘ্রাণ জমুক আমি পাখির মতোন ডানায় লুকোয় দুঃখ সব আর রাতের গভীর অন্ধসুখে পথ হারাই।।


  • একান্ত বাক্যেরা-২১ / সাইফ আলি

    কালো পাখি জানালায় কালো পাখি বাসা বাঁধে পরাণের ভাজে কালো পাখি গান গায় এবং লুকায় মুখ নিরবে সলাজে…


  • প্রচ্ছদ: অপেক্ষার চোখে জল / সাইফ আলি



  • নখর বিহীন ঈগল / সাইফ আলি

    নখর বিহীন ঈগল তোর শিকার মানি না তোর ঠোঁটের মায়ায় বিঁধে আমি মরতে জানি না… তোর পাখনা থাকে থাকনা তাতে ডরতে জানি না।। তোর ঠোঁটের মায়ায় ধার নেই নখরের কারবার নেই কেবলি ডানা ঝাপটে নিজেকে উড়াবার দরকার নেই।। সে কি খামাখাই হয়রানি না? তুই ছিলি আকাশের রাজ না? আজ মিথ্যে ওসব বাজনা নখর বিহীন ঈগলরে…


  • একটা সকাল অন্যরকম হতেই হবে / সাইফ আলি

    একটা সকাল অন্যরকম হতেই হবে শিউলি ফুলের শফেদ কিছু স্বপ্ন বুকের বা’পাশটাতে এবং হাতে রোদের তোড়া; একটা সকাল টং দোকানের বেঞ্চে বসে কাক গণনার এবং নানান অসঙ্গতির বাইরে এসে হতেই হবে অন্যরকম যেমন ধরুন রশুন খেতের মধ্য দিয়ে শিশির পায়ে কিংবা নদীর সঙ্গ নিয়ে হাঁটতে থাকার- একটা সকাল বেলকনিতে রকিং চেয়ার শূন্য রেখে পাহাড় ছুঁয়ে…