• মানা / সাইফ আলি

    এ শরীর ঢেকে রাখে কুঞ্চিত ব্যথার কাপড় অন্দরে সুর তোলে কামারের সুপ্ত হাপড় গলে যায়, গলে যায় সমস্ত তারকার দল নির্ঘুম রাতে যারা বহুদূর আকাশের গায় ছিলো উজ্জ্বল; বহুদিন ব্লাকহোল স্বপ্ন দেখিনা গিলে খাবে দিনের খায়েশ; কাব্য লেখিনা দুধ-শেমাই কিংবা হালুয়া পায়েশ। এখন শরীর পোড়া উৎকট ঘ্রাণ ভাসে রাতের বাতাসে, সমুদ্র বিলাসে লাশের শরীরগুলো গা…


  • তুমি যদি বাজাতেই জানো / সাইফ আলি

    সবুজ না হতে পারি বিবর্ণ বলোনা আমাকে, প্রেমিক না হতে পারি প্রেমহীন কখনোই নই। তুমি যদি বাজাতেই জানো নিপূন বাঁশরি হয়ে বেজে যাবো, বাজাও হে রানী; মিছে কেনো দূর থেকে অযথা বাড়াও হয়রানি…


  • সময়ের ছড়া-০২ / সাইফ আলি

    রমজানে চাদাবাজি করবে না পুলিশে আহা কিযে মধুময় শোনা গেলো বুলি সে এই বুঝি কথা ছিলো এটাই দায়িত্ব জনতার সাথে এই মশকরা নিত্য; অথচ তেনারা নাকি জনতারই ভৃত্য! পঞ্চাশ টাকা কেজি মোটা চাল বাজারে দুটো গরু রেখে আয় চাটাদের মাজারে করুণার জল যদি তবু কিছু মিলতো! মিলবে না জেনে বুঝে বলি- খুশ দিল তো; কান…


  • জানতে চাই-০১ / সাইফ আলি

    লোডশেডিং এর যন্ত্রনা রামপালেরই মন্ত্র না??


  • লাখ টাকার ফ্যান / সাইফ আলি

    এই গরমে লাজ শরমে কাম কি? কম দামে ফ্যান কিনলে শুকোই ঘাম কি? লাখ টাকাতে ফ্যান কিনবো প্রশ্ন করো ক্যান কিনবো!? বলদ নাকি? লাখ টাকাতে মিলবে বাতাস ঠান্ডা ঠান্ডা হয়ে ভাজবো ঘোড়ার আন্ডা গলদ নাকি? আটশো কোটি ও লটপটি আস্ত গরুর রান না, এতটুকুতেই ঘাম ছুটে যায়! দেখাও ব্যাঙের কান্না!! তোমরা বাপু কিপ্টে বড় কলজেটারে…


  • বাবা / সাইফ আলি

    ভাঙনের মুখে এক সুবিশাল মহিরুহ শেকড়ে কামড়ে রাখে আমার জগত কিছুতেই ধসতে দেবে না, আমি তার নাজুক পৃথিবী দুলে উঠি সামান্য ঝড়ে, সেই ঝড় রুখে দিতে ডাল ভাঙে ভাঙুক তবুও আমার জগত থাক সহি সালামতে!! সে আমার গ্রিষ্মের ছায়া, শীতের চাদর; বাদলের বড় কালো ছাতা! আমি তার আঙুলের জোরে টলকানো পায়ে ফের হাঁটি, দৃষ্টিতে খুঁজে…


  • রাসুলুল্লাহ সা. / সাইফ আলি

    সে তো এক পুরাতন প্রেমিকের বুক ধূসর মেঘের মতো বর্ষার প্রথম প্রহরে বৃষ্টির ঢল নিয়ে আসে; ধুয়ে দেয় প্রেমিকার শফেদ শরীর- এবং সে মোহনীয় রাতের আঁধার জোছনা ও জোনাকির গীতিকার। সে তো সেই কাকডাকা ভোর আজানের সুরে সুরে জেগে ওঠা নিপূণ শহর; সাবলিল কবিতার সুখ। সে তো সেই আলোকিত রাখাল বালক হেরার আলোতে যার পবিত্র…


  • ছাফ কথা / সাইফ আলি

    যা হোক তা হোক কিছুই না হোক হোক না কিছু ছাফ কথা; বলবে লোকে, ‘রাফ কথা’ তাই বলুক; তবুও কিছু ছাফ কথা ভাই চলুক। আম গাছে কি ধরবে কাঠাল তেতুল গাছে জাম, সুদ কষে কি ছাওয়াল তুমার কাল হবে ইমাম!? চায়ের কাপে ভিজলে ব্যলোট দেশ হবে না উলোট-পালোট!? চোখ বুজে কেউ ভোর দেখেছে, ভর দুপুরে…


  • আহা মাটি / সাইফ আলি

    আক্রান্ত বিবর্ণ পাতাটাকে দেখো ক্লোরোফিল শুন্য চোখ তার গলে যাবে সহসায় ব্যথাতুর পাতলা ত্বকের ক্ষিণ কূপে জীবনের রস নেই, আছে শুধু হাহাকার; হলুদ বিলাপ। ঝরো, ঝরে পড়ো মাটির মায়ায় একমাত্র মাটিই বিশ্বাস ঘাতকতা করে না কখনো গিলে ফেলে, তারপর বৃক্ষের শেকড়ে পৌছে দেয় বিশুদ্ধ শর্করা!! আহা মাটি! আমার এ পাপের শরীর সবাই ফিরিয়ে দেয় দিক,…


  • যখনি আমরা মুক্তির কোনো উপায় খুঁজেছি / সাইফ আলি

    যখনি আমরা মুক্তির কোনো উপায় খুঁজেছি দেয়ালের ভীড়ে একটা সুনীল আকাশ খুজেছি বুঝেছি নিখোঁজ প্রশান্ত সেই মুক্ত আকাশ ডানা মেলে আছে সোনালী শকুন যান্ত্রিক দাস। মৃয়মান সব দৃষ্টি সীমায় বৃষ্টি আসেনি বরষায় তবুও দু’হাত অনাগত কোনো শক্তির মোহে, ভরসায় প্রসারিত করে প্রহর গুনেছি, দৃষ্টি মেলেছি চাতকের; তুমি সরাও তোমার দেয়াল আমার দৃষ্টি মিলুক আকাশের ঐ…


  • আমি শুনেছি নিরবে বসে / সাইফ আলি

    আমি শুনেছি নিরবে বসে সমুদ্র কথকতা দেখেছি দুচোখ পেতে ঢেউজল নীলান্তে সোনালী চিলের উড়াউড়ি, আমি নাটাই বিহীন এক সুতো কাটা বেওয়ারিশ ঘুড়ি।। সরলের স্বরলিপি আমাতে আসেনি আজো বুঝিনি এ জীবনের ধারাপাত, শুনেছি একাকি বসে বাদলের টিপটিপ ছন্দ বাতাসের চলাফেরা খুনসুটি বোঝাপড়া দন্দ্ব আর বুঝতে চেয়েছি খুব পোষ না মানা মন পাখিকে যার অযথায় শুধু উড়াউড়ি……


  • এমন করে তুই তাকাসনে মেঘ / সাইফ আলি

    এমন করে তুই তাকাসনে মেঘ ভেসে যাবো শ্রাবনের এ ঢলে; ডানা মেলে ওড়া এক হৃদয় আমার একাকার হয়ে যাবে, ভিজে যাবে ডুবে যাবে অতল তলে। কচুপাতা জল বুকে দাঁড়িয়ে এক ঘন আকাশের কান্না চোখে নিয়ে সবকিছু ছাড়িয়ে এতদিন যাকে আমি খুজেছি; তাকে আর না। সে তো দৃষ্টির ফাঁকি শুধু মায়াবী অসুখ, সুখ তাকে অযথাই লোকেরা…


  • ভুলে যেতে দাও / সাইফ আলি

    ভুলে যেতে দাও দাও প্রভু আমাকে এই রাত নিজঝুম এই ঘন আধারে বিষে ভরা নীল দুঃখটাকে ভুলে যেতে দাও দাও প্রভু আমাকে। নিশির এ শিশিরে ভেজা ভেজা ঘাস পেজামেঘ এ আবেগ, শূন্য আকাশ আর পাহাড়ী নদীর যত ছন্দ গানে শুনেছি তোমার নাম, তোমার শানে গাওয়া তসবিমালা; ও মহা মহিয়ান.. ভুলে যেতে দাও সব ব্যথা হতাশা…


  • কঠিন-কোমল / সাইফ আলি

    খসখসে কড়াপরা হাত দেখে ভেবোনা এই আঙুল কখনো গোলাপ ছোঁয়নি; উষ্কখুষ্ক চুল আর ঘর্মাক্ত শরীর কোনো উজবুকের নিশানা নয় ভেবোনা এই বিব্রত চোখ কখনো স্বপ্ন দেখতে শেখেনি কুচকে পড়া আস্তিন আর রঙ জ্বলে যাওয়া ত্বকের অন্দরে যার বসবাস তার চেহারাটা তোমার মতই মোলায়েম, দাগ বসে, তাকে বড্ড সাবধানে ছুঁতে হয়; যেনো চোট না পৌঁছোয়। ঝিনুক…


  • স্বগত কবিতা / সাইফ আলি

    কথা ছিলো পথ শেষ হলে আমাদের কবিতার বহরে ফিরিয়ে আনবো প্রত্যাখ্যাত প্রেম কথা ছিলো আমাদের গ্রামে-গঞ্জে-শহরে ফিরিয়ে নিয়ে আসবো প্রজাপতি পাখনার কারু ফড়িঙের ভিড় অরণ্য নিবিড় আর কাশফুল-শাদা মন নিয়ে নদীতীরে বেরোবো ঘুরতে কথা ছিলো বৈরি এ বাতাসে উড়তে উড়তে গন্তব্যে পৌছুতেই আমরা ফিরিয়ে আনবো গানের বহর; গ্রাম-গঞ্জ আর পুরোনো শহর আবসযোগ্য করে তুলবো ফের…


  • প্রচ্ছদ: এহইয়াউস সুনান


  • অন্ধকারের সান্নিধ্য / সাইফ আলি

    বাড়ন্ত কষ্টের ছায়াটাকে মুছে ফেলো; নেভাও প্রদীপ- কে তুমি প্রদীপ জ্বেলে দেখে নিলে সবটুকু ব্যথা? পানপাত্রে অধরের নিংড়ানো বীষ নীল, সমুদ্র অথৈই; আকাশের চিরচেনা নীল নয় লাশের মিছিল আর শূন্য বাড়িটার পড়ে থাকা দরজার খিল। সবকিছু বুঝে নিলে, নাও; তবু প্রদীপ নেভাও। মাঝে মাঝে অন্ধকার বন্ধু হয় ভালো শুষে নেয় দুঃখ আর কষ্টের সমস্ত দাগ;…


  • এখানে পাহাড় গলে / সাইফ আলি

    এখানে পাহাড় গলে নেমেছে ঝরণাধারা, সুদূরের সুরের টানে জোছনার আহ্বানে হয়েছে পাগলপারা হয়েছে আত্মহারা; এখানে পাহাড় গলে.. বেদনার সুক্ষ্মতারে কে বাজায় কান্নাগুলো কে খোঁজে শূন্যরাতে বীষে নীল তারার ধুলো কে খেলে আগুন নিয়ে এ মরূজীবন জুড়ে মনে কার আগুন জ্বলে। মনে কার আগুন জ্বলে… বিরহে পূবের হাওয়া ভুলে যায় সে গান গাওয়া যে গানে মাতাল…


  • শহরের চৌকাঠ পেরিয়ে / সাইফ আলি

    শহরের চৌকাঠ পেরিয়ে যেখানে সবুজ বন ঘাসের মাদুর ঝরে যাওয়া পাতা আর পলিমাটির নিগুড় রসায়নে মৌ মৌ জীবনের ঘ্রাণ নদীর শব্দ, উন্মুক্ত আকাশ সোনালী চিলের ছায়া ফড়িঙের ঝাক; সেখানে আমাদের ফিরে আসা বারবার ছুঁতে চাওয়া শৈশব কৈশর স্মৃতি, ফেরারী সময় পিছলে যাওয়া সবুজ অতীত আমাকে পাগল করে করে তোলে শিশুর মতোন। শহরের চৌকাঠ পেরিয়ে যেখানে…


  • চোখ / সাইফ আলি

    ডুবে যাই অতলান্ত নীলের সমুদ্রে! হাঙরের তেলতেলে পেট আর শৈবাল জলের মায়া ঘিরে রাখে গিলে ফেলে প্রকান্ড ইচ্ছের তিমি সাঁতরাই ডলফিন সুখগুলো ঝাকে ঝাকে ভাসে আর ডোবে, আর বর্ণচোরা অক্টোপাস আষ্টেপিষ্টে ধরে, ছুটাতে পারি না; কিছুতেই ছুটাতে পারিনা… বন্ধ করো, বন্ধ করো সমুদ্রের দরজা তোমার… আমিতো আকাশ দেখি রাতের আকাশ তারকার মেলা বসে মেঘগুলো ছুটোছুটি…