-
ঘুম পাড়ানোর গান / সাইফ আলি
আয় ঘুম আয়রে চোখ পেতে বসে যা, লাল নীল স্বপ্নের অংকটা কষে যা। স্বপ্নের ধারাপাতে তোর কোনো জুড়ি নাই, চাঁদ আছে কিন্তু সে সুতাকাটা বুড়ি নাই। আয় ঘুম সাথে নিয়ে চাঁদ মামা, বুড়িকে; প্রজাপতি আর কিছু ছোটো ফুলকুঁড়িকে। আয় ঘুম আয়রে চোখ পেতে বসে যা, লাল নীল পরী হয়ে চাদ-তারা খসে যা। ঘুম ঘুম ঝুম…
-
পাথরকুচি / সাইফ আলি
অনুভুতির বৃক্ষ তোমার শিকড় ছিড়ে যাচ্ছে ক্রমে মৃত পাতার শরীর ছুয়ে বৃষ্টি নামে বৃষ্টি নামে কিন্তু তাতে শিকড় ছেড়ার কি লাভ হবে? মেঘের নামে হলুদ খামে ডাক পাঠালাম – এবার যখন শ্রাবণ ঢলে ভাসবে ঝরা পাতার শরীর ভাসিয়ে নিও মূলছেড়া সব মিথ্যে মায়ার ফুলগুলোকে। পাথরকুচি ভালোবাসার আবাদ হবে নতুন ধারায় ছিন্নপাতার চতুর্দিকে ভরবে নতুন প্রেমের…
-
লুকিয়ে রেখো / সাইফ আলি
দেয়াল তোমার অন্তরালের গল্পগুলো লুকিয়ে রেখো লুকিয়ে রেখো দুইটি চোখের মুক্তো দানার মর্মকথা দেয়াল তোমার খেয়াল খুশি জাহির করার নেই প্রয়োজন বন্ধুভেবে তোমার কাছে গচ্ছিত সব কান্নাগুলো লুকিয়ে রেখো। আকাশ তোমার নীলের ভীড়ে লুকিয়ে থাকা কষ্টগুলো এবং অনেক মুগ্ধ চোখের একান্ত গান তারার আলাপ লুকিয়ে রেখো যেমন করে সমুদ্র তার লবন জলে লুকিয়ে রাখে হাঙর…
-
নিজেকে জাগাও / সাইফ আলি
যা কিছু তোমার নয় তার পিছে ছুটে কি পেয়েছো মন বলো, বৃথাই পাগল ছুটেছো নেশার ঘোরে; শুধু লুটেপুটে খেয়েছে জীবনতরু কালের ছাগল। যা কিছু তোমার নয় দৃষ্টি রেখে তার ইলিশ পেটের ’পরে নিচ থেকে নিচে নিজেকে ছুড়েছো তুমি, অপ্রাপ্তি আঁধার তোমাকে করেছে গ্রাস, লাভের পিরিচে আলোর আহার নেই, হতাশার মেঘে ছেয়ে গেছে আকাশের উদার জমিন;…
-
ভিত / সাইফ আলি
:কে তুমি? স্বঘোষিত রাষ্ট্রদ্রোহী; হাসছো!? মুখে লাগাম দাও, না হলে ঐ মুখ নিজেকে দেখে চমকে উঠতে বাধ্য হবে। তোমার করুণ পরিণতির কথা চিন্তা করো, কাঁদো, ক্ষমা চাও, পরাজিত সৈনিকের মতো দু’হাত উপরে তুলে দাঁড়িয়ে যাও সাধারণের কাতারে… কি যেনো বলছিলে বেয়াদব? তুমি এই মরা খালে জোয়ার আনতে চাও!? চেয়ে দেখো, শুকনো মাটি আর মৃত্যু ছাড়া…
-
সমান মৃত্যু / সাইফ আলি
কেবল চাঁদের মিথ্যে মায়ায় চকোর হয়েছি এমনটা নয় কেবল ফুলের কোমল শরীর হাতড়ে ফিরেছি এমনটা নয় একটা রাতের নিকষ আঁধার জমিয়ে বুকের মধ্যখানে চাঁদকে বলেছি এ নীড় তোমার আপন ভেবেই জোছনা ছড়াও ফুলকে বলেছি এ শূন্যতায় পূর্ণতা দেবে তোমার সুবাস। শুকনো পাতার মর্মরতায় বনের যে পথ মুখোর হলো সে পথ ধরে কেবল শুধুই খুঁজিনি ঝরার…
-
অথচ কেমন তুমি / সাইফ আলি
অথচ কেমন তুমি অচেনা আকাশ হয়ে যাও অবারিত অক্ষরে সাজাও আপন অবয়ব ভালোবাসি বলতেই ছুড়ে দাও বিমর্ষ মেঘ ছুড়ে দাও মোহহীন একমুঠো জলজ আবেগ- নদীর আচল তুমি কাশফুল পাড় জেগে জেগে কি স্বপ্ন বুনেছিলে- কি ছিলো তোমার অভিরুচি- আমিতো বুঝিনি কিছু বোঝার জন্য বার বার স্রোতের সুতোয় বেঁধে ভাসিয়েছি শরীর আমার। অথচ কেমন তুমি অচেনা…
-
আস্সালাতু খয়রুম্ মিনান্ নাউম… / সাইফ আলি
বেলা বাড়ার সাথে সাথেই আমরা কেমন অধৈর্য্য হয়ে যাই, আমাদের নিঃশ্বাসগুলো দ্রুততর হয়ে ওঠে; আমরা ভাবি, এই বুঝি সূর্য ডুবে যাবে, অন্ধকারে নিপতিত হবে আমাদের সমস্ত আশার শিশুরা। আমরা অস্থির হয়ে দীপ জ্বালি, অসংখ্য দীপ, কিন্তু তাতে অন্ধকার কাটে না বরং শিখা থেকে চোখ তুলে নিতেই নিকষ অন্ধকারে ডুবে যাই মুহুর্তেই! আমরা কি জানি, আমাদের…
-
সমস্ত সেজদার কসম / সাইফ আলি
আমাদের যতোকথা ধুলোপিঠে পরিত্যক্ত জমে আছে; জমে আছে রাতের ঘোলাটে অন্ধকারে রাজপথ ছুঁয়ে, মুখ গুঁজে রক্তের পুরোনো দাগে; আমাদের যতোকথা আজো ফেলে গরম নিশ্বাস কামারের হাপড়ের মতো; একদিন জ্বলে উঠে বলবেই- এ আমার মৃত্যু নয়; পরাজয় নয়; ক্ষয় নয়; জয়। তোমরা উল্লাস করো, সুখী হও; পান করো রক্তিম শরাব! নাচো-গাও-ঢেকুর ওঠাও যত খুশি আজ; তোমাদের…
-
বৃষ্টি সারারাত / সাইফ আলি
তুমিও ভুলে যাবে আমিও যাবো ভুলে সেদিন নেচেছিলো বৃষ্টি সারারাত; রাতের ঘনকালো আঁধার ভেজা চুলে কি ফুল গুজেছিলো আমার খালি হাত! কি মায়া উদ্যানে ছড়ানো ফোটা ফোটা বৃষ্টি ফুলগুলো ঝরলো ঝুপঝাপ, পাতার ফাক গলে পাখি সে অংকটা মিলাতে বসেছিলো একাকি চুপচাপ। হয়তো বোকা পাখি মেলাতে পারেনি সে জটিল অংকটা অথৈ ছলছল, তবুও বলেছিলে- সত্যি, হারেনি…
-
একটা কিছুতো হারিয়ে যাচ্ছে / সাইফ আলি
একটা কিছুতো হারিয়ে যাচ্ছে আকাশের নীল মৌনতা থেকে একটা কিছুতো হারিয়ে যাচ্ছে ঠিকই- নাহলে আকাশ টানছে না কেনো আগের মতোন? একটা কিছুতো পালিয়ে যাচ্ছে আমাদের এই যাপিত জীবন থেকে একটা কিছুতো পালিয়ে যাচ্ছে ঠিকই নাহলে জীবন পান্ডুর কেনো এতো? বাড়ি গাড়ি টাকা এবং ব্যস্ত সময়ের খেল জমছে তো বেশ কিন্তু তবুও কি যেনো কমতি, একটা…
-
দুঃখ / সাইফ আলি
দুঃখ তুমিতো মাধবীলতা জড়িয়ে রেখেছো আষ্টেপিষ্টে তোমার নরম থোকায় থোকায় পাওয়া না পাওয়ার হিসেব নিকেষ; গল্পগুচ্ছ এক জীবনের। একটি মনের জয় পরাজয় আশা হতাশার সরল প্রকাশ। দুঃখ তোমার নিখুঁত শিল্প সালতানাতের প্রতিটি আঁচড়, বিদ্রোহী তার মৃত্যুক্ষুধায় তোমাকে পেয়েছে অলংকরণ। দুঃখ তোমার যেটুকু আমার দু’হাত ভরে তা নিতে তো হবেই, মধ্যরাতের অবসরটুকু তোমাকে দিলাম… কবিতা পাঠ…
-
কবি / সাইফ আলি
আলগোছে হাত থেকে পড়ে গেলো শব্দের তোড়া এক জোড়া দাড়কাক বসে বসে দেখছিলো খেল, চেঁড়া চটি মানহানী মামলার প্রস্তুতি নিয়ে বললো- শুনুন কবি জীবন এমন ছেঁড়াখোরা খসরা কাগজ ভেবে করছেন নিয়তই ভুল; শুধুই কি সাজাবেন ক্ষুধার্ত স্বপ্নের ফুল? কবি তার উপমায় নিজেকে সাজাতে যান ভুলে, বিষন্ন একা চাঁদ মেঘের দেয়ালে থাকে ঝুলে। কবিতা পাঠ শুনতে…
-
আমার জবানবন্দি-০৪
নিউমার্কেট থেকে ফার্মগেট আসার সময় আমার সহযাত্রি। লেগুনা এদের কাছ থেকে ভাড়া নেয় না। কারণ এরা গরিব বাবা মায়ের চোখের মণি। আমি যখন ছবিটা তুলছি তখন ছেলেটি যে দৃশ্যের দিকে তাকিয়ে ছিলো সেটা হচ্ছে রিকশার মধ্যে আদরের দুলালি তার মায়ের কোলে বসে আইসক্রিম খেতে খেতে স্কুলে যাচ্ছে। না, কোনো সহানুভূতি নয়…… এদের জন্য ভালোবাসাই যথেষ্ট;…
-
তুমি / সাইফ আলি
কে জানে কতটা ভাসালে তা হয় নদী কে জানে কতটা মৌনতা আনে নীলে কত ঢেউ বুকে ধারণ করলে সাগর তোমাতে মানায়; যেমনটা তুমি ছিলে। কতটা গভীর রাতের আকাশ হলে তোমার চোখের তারার উপমা হয়, কত জোনাকির হেয়ালি আলোর ভিড়ে খোয়াবো তোমাকে হারানোর সংশয়? কত বর্ষার ছন্দে চলেছো তুমি আমার বুকের মেঠো পথ ধরে ধরে, কত…
-
পথের দাবী / সাইফ আলি
তুমিও কি তার গন্ধ পাও, ছন্দ বোঝো মধ্যরাতের বাতাস যখন শীতল থাকে আলতো করে নড়তে থাকে গাছের পাতা বিষণ্ন এক ডাহুক ডাকে দূরের কোথাও তুমিও কি তার একটু আধটু গন্ধ পাও? ছন্দ বোঝো? দন্দ্ব বোঝো? একটি পাখির দুইটি পাখার দন্দ্ব বোঝো? হয়তো খোঁজো স্বার্থকতা শুধুই ওড়ার কিন্তু তাতে লাভ কি হবে যখন শুধু শূন্য মুখে…
-
বৃষ্টিকাব্য / সাইফ আলি
ছুঁয়ে দাও ধুয়ে দাও নগরির চোখ, পঁচা সুখ এ অসুখ মুছে দাও; ফের লেখা হোক- ফোটা ফোটা অনবরত তোমার ছন্দে, এ শহর আমার শীতল হোক আসুক জ্বর, থরথর কাঁপুক রাজপথ, ঘর জানালার কাচ; চায়ের কাপ, উত্তাপ বুকের। স্বার্থপর চুমুকের পর অনবরত তোমার শব্দে কিছুক্ষণ অন্তত বুকের ভেতর জাগুক হৃদয়। ছুঁয়ে দাও ধুয়ে দাও আমাদের চোখ…
-
গুম / সাইফ আলি
নগরবাড়ি ঘুমিয়ে আছে গাঁও গেরামে শান্তি নেই, গুম হয়েছে কার বাপে কার পোলায় সে বিভ্রান্তিতেই কাটছে সময় এখন সবার; গুম হয়েছে রাতের ঘুম, অথচ ঠিক নিয়মমাফিক চলছে নাকি এ মৌসুম!! গুম হয়ে যায় হঠাৎ স্বামী বাচ্চা কোলে ঘুরছে বউ, কোর্ট-কাচারি মোড়ল বলে- সত্য এসব নয় আদৌ!! সত্যটা কি জানতে গিয়ে গুম হয়ে যায় সাংবাদিক, র্যাবের…
-
যেখানেই দৃষ্টি রাখি / সাইফ আলি
যেখানেই দৃষ্টি রাখি পুড়ে যায় ভেঙেচুড়ে খান খান হয়ে যায়, রোদেলা দুপুর হঠাৎ বিমর্ষ মেঘে ঢেকে যায়; অন্ধকারে ডুবে যায় সকালের মিঠে আলো। যেখানেই চোখ রাখি, যেখানেই রাখি এই স্বপ্নালু দৃষ্টি আমার- কবুতর ঘর ছেড়ে পাড়ি দেয় বহুদূর বনে, তছনছ হয়ে যায় ভিটেমাটি চিরায়ত শান্ত এ নদীর হঠাৎ ভাঙনে! ধানখেত পুড়ে যায়, ভেসে যায় হাওড়ের…
-
তুমি কি বলবে ডেকে / সাইফ আলি
যখন আর কেউ বলবে না জীবনের গল্প কোনো মৃত্যুই ডেকে নেবে কাছে; তুমি কি বলবে ডেকে- বন্ধু আমার, আরো কিছু কথা বাকি আছে- আরো কিছু পথ বাকি আছে।। যখন অন্ধকার রাত চারিদিকে উজ্জ্বল স্বপ্নেরা হয়ে যাবে ফিকে ঠোঁটের প্রান্তে এসে থেমে যাবে শব্দ আমার তুমি কি বলবে ডেকে- চোখ মেলো বন্ধু এখনো সময় আছে সুর…