-
প্রেমিকের চোখ / সাইফ আলি
পাখিরাও কথা কয় তুমি বলো গান, ফুলেরাও সঙ্গমে মাতে তুমি দেখো রঙের বাহার; ভালোবাসো যাকে তার সবটুকু কালো হয় মেঘছেঁড়া জোছনার রাত, আর যাকে ঘৃণা করো- তার হাসি হয়ে যায় চকচকে ধারালো করাত। প্রেমিকের চোখে দেখো হতাশ হবে না কোনোদিন, ভালোবাসা পৃথিবীকে করে তোলে ভীষণ রঙিন।
-
কেউ নয়; হয়তোবা কেউ / সাইফ আলি
দূরে কেউ দাঁড়িয়েছে এসে নীল ঘেঁসে, আকাশের নীল; মেঘে নেই তাল-লয়-সুর নেই কোনো শুদ্ধ অন্তমিল। বৃষ্টি হবে, অনবরত আবার সেই পুরাতন বৃষ্টির ছাঁটে ভিজে যাবে সেও… সত্যি বলতে- আমি তাকে ভিজতে দেখিনি পুঁড়তে দেখিনি আজও। অশরীরী ছায়ার মতোই মনে হয় আকাশের নীলে জেগে থাকে, ডাকে… ইশারায়…… শুনছো, তোমাকে বলছি… তুমি কে হে?? হাত নাড়ো; চোখে…
-
বৃষ্টি এবং লাল শাড়ি / সাইফ আলি
চোখের পালক শুকিয়ে যেতেই শুনি আকাশটা ফের কালচে মেঘে ছাওয়া বৃষ্টি হবে, দৃষ্টি হবে ঘোলা; বাড়বে তোমার নিত্য আসা যাওয়া… ধূসর ছাদে একটা রঙিন কামিজ ব্যালকোনিতে আরেকটা লাল শাড়ি কার্নিশে এক কাক বসেছে একা আরেকটা চিল দিচ্ছে আকাশ পাড়ি হঠাৎ করে বাতাস গেলো থেমে বৃষ্টি এলো নেমে, ফোটায় ফোটায় বৃষ্টি পড়ে; বৃষ্টি পড়ে ফোটায়- গাছের…
-
দৃশ্যপটে ছিলেন তিনি এক জনাব কুকুর / সাইফ আলি
দৃশ্যপটে ছিলেন তিনি এক জনাব কুকুর দুপুরের রোদে, ঠাই দাঁড়িয়ে- কোনো এক ইতোরের অপেক্ষায় জনাবের এভাবে বসে থাকা ঠিক নয় ভেবে বললাম- জনাব, কি ব্যপার বলুনতো… ভারি মেজাজি স্বরে তিনি জবাব দিলেন- তোর কি বেটা, ফোট… না, আমার কিছু না- নিরাস হয়ে ফিরে এলাম। জবাবটা আমার জানাই ছিলো; এরকম কতো দেখেছি প্রেসক্লাব পাড়ায়-দলীয় কার্যালয়ের সামনে-…
-
নদীর সাথে / সাইফ আলি
কোথায় তোমার জন্ম তুমি কোথায় গিয়ে উধাও হলে আমিও তোমার সঙ্গে না হয় সেই অজানায় গেলাম চলে আমায় তুমি চলতে শেখাও নিরবধি তোমার মতো ঢেউ টলমল আমার বুকেও থাকতো যদি… তোমার বুকে যখন মাঝি নৌকা ছোটায় বৈঠা ঠেলে তখন তাকে কি গান শোনাও উদোম বালক খেলতে এলে তাকেও বুঝি দুঃসাহসী প্রতিরোধের স্বপ্ন বোনাও। আমায় তুমি…
-
কাল সারারাত / সাইফ আলি
কাল সারারাত চাঁদের আলোতে গোসল- যেনো নির্ঘুম এক পাখি- কাল সারারাত তারার সঙ্গে আলাপ ছিলো জোনাকির মাখামাখি… কাল সারারাত, শুধু স্বপ্নের রাত ছিলো। ছিলো পাহাড়ের ব্যালকোনি আর বৃক্ষের কালো ছায়া, কঠিন নির্জনতায় ছিলো ঝর্ণার মৃদু মায়া… যেনো মেঘরাজ্যের দেশে প্রেমিকের পাশে প্রেমিকা দাঁড়ালো এসে কোনো কথা নেই বলার কোনো পথ নেই চলার; কাল সারারাত, শুধু…
-
বনসাই / সাইফ আলি
আগ্নেয়াস্ত্র নয় এক মুঠো শাদা ভাত চাই- চাই দুইবেলা পেট পুরে শুধু খেতে। পারমানবিক বোমা আমাদের দরকার নেই মানবিক দৃষ্টিকোন থেকে বলছি। ‘চুলোয় যাদের আগুন জ্বলেনা কুলোয় তাদের স্বপ্নের চাল!!’ বলতেই পারেন। কিন্তু সৃষ্টিজগৎ বিচিত্র বটেই- বাঘের চোখে হরিণ স্বপ্ন, হরিণ চোখে স্বর্ণলতা। বস্তির কুঁড়েতে জন্ম নেয়া এক মানব সন্তান সেদিন নাকি মাঝরাত্রে হঠাৎ চিৎকার…
-
একান্ত বাক্যেরা-০২ / সাইফ আলি
হঠাৎ এসেছো মেঘ, পাহাড় মেখেছে সারা গায়- ঝর্না ছুটেছে শুধু আঁকাবাঁকা পথ ধরে কিশোরির মতো খালি পায়… ঝিঝির নুপুর বাজা সারা রাত কেটে গেছে পূর্ণ চাঁদের আলো মেখে মরূচোখ ভিজে গেছে তোমাদের রূপ দেখে দেখে! যেভাবে পাহাড়ি নদী ছুটে যায় পাথরের বুক কেটে কেটে সেভাবে দু’চোখ যদি অবিরাম ছুটে চলে তোমাদের রূপ ঘেঁটে ঘেঁটে-…
-
পারো যদি একবার / সাইফ আলি
পারো যদি একবার শুধু একবার তুমি সাঙ্গুর মতো উথাল পাথাল করো পাথুরে এ বুক… অথবা এ পাহাড়ের চাঁদগলা রাত হয়ে যাও, আমি এক জুমচাষী হই- পাথরের ভাজে ভাজে ভালোবাসা করে যাই চাষ। পারো যদি একবার, শুধু একবার তুমি হও সেই মেঘ- যে মেঘ জড়িয়ে রাখে প্রেমিকের সবুজ হৃদয়…!
-
ফেলায় দেবো / সাইফ আলি
: ফেলায় দেবো- : ক্যান ফেলাবি! এইভাবে কেউ ফেলায়? : ফেলাবো না? দিলাম ফেলায়… : লক্ষী-সোনা, পিতলে-ঘুঘু আমার, এই যে দুটো নতুন নতুন জামার একটা দেবো তোকে; এমন করে ফেলাসনে ভাই, বলবে কি বল লোকে?! : যে যায় বলুক, শুনবো কেনো লোকে আমার কি হয়, ফেলায় দেবো; ফেলায় দিতে আজ অবধি কাওকে করিনি ভয়… :…
-
এক জোনাকির মায়া / সাইফ আলি
তুমি আমার দৃষ্টি থেকে সরাও তোমার আকাশ শরৎ-শাদা মেঘগুলিতে দিচ্ছ কেনো কুচি, সহজ-পাতা ভিজছে ভিজুক বৃষ্টি নামুক জোরে তুমি আমার রাস্তা থেকে একটু দাঁড়াও সরে। পাহাড়-নদী সাঙ্গু যেমন পাথর বুকে বয়- ঝরনা যেমন আপন ঢলে নিজকে করে ক্ষয়, আমার তেমন নিজের চোখে নিজকে চেনার ঘোর হঠাৎ যেনো বাধ না সাধে অন্য কারো সোর। এবার তুমি…
-
একান্ত বাক্যেরা… / সাইফ আলি
ঘোলা জল- আমি মাছের দৃষ্টিতে দেখছি তোমার হাত আমাকে স্পর্শ করুক… জ্বর এলে- তীব্র কল্পনা আমাকে তাড়া করে আমি চিৎকার করি তুমি শুনতে পাও না; হাতে ছাই মাখাও আমাকে ধরো আমি বার বার পিছলে যাই… আমাকে ধরো, শানানো বটিতে রেখে ছিঁড়ে ফেলো স্বপ্নের ফুলকো… মানবী হে- শরীর আমাকে জ্বর দিলো না; তোমাকে দেখবো বলে পৃথিবীর…
-
মানুষ / সাইফ আলি
সত্যি করে একবার বল দেখি মন মানুষ মানুষ হয় আসলে কখন হাসি নাকি কান্না কোনটাতে তাকে অধিক মানুষ লাগে বল তো আমাকে। মন বলে- দুইটারই হলে মিশ্রণ মানুষ আদতে হয় মানুষ তখন…
-
নোনতা পানির হিসেব / সাইফ আলি
তুমি তো আমার নোনতা পানির হিসেব দিলেনা বাহে তুমি তো আমার শ্রাবণ ঢলের সংবাদ শোনালে না তবে কি বস্তি উজাড় হয়েছে গ্রিষ্মের তাপদাহে তবে কি হতাশ নদীর কপালে লাগেনি আশার ঢেউ… কথা ছিলো এক কাক-জোছনার রাতে পুরোনো মাচাঙে সোনাঝরা স্মৃতি আওড়াতে আওড়াতে ফিরে যাবো ফের, কিন্তু ফেরার ফুসরত মিললো না; তুমি তো আমাকে শোনালে না…
-
উড়ন্ত স্বাধীনতা / সাইফ আলি
এখনো সে ফুল ফুটবে ফুটবে ফুটতে পারেনি এখনো সে ছানা মুক্ত বাতাসে ছুটতে পারেনি- আমি ফুল খুটি সেই আধো ফোটা ফুল ছানার ডানায় ভেজা অক্ষরে লেখি নির্ভুল- ‘উড়ন্ত স্বাধীনতা’ বলি, যে ফুল এখনো ফুটতে পারেনি ফুটুক সে যে ছানা এখনো আকাশ দেখেনি মুক্ত বাতাসে ছুটুক সে।
-
ফিরে যাও বুনোপাখি / সাইফ আলি
ফিরে যাও বুনোপাখি তুমি কিসের অহংকারে এই শহরের জানালাতে করো নিষ্ফল ডাকাডাকি…!! এই শহরে থাকে না খড়কুটো নেই পথে প্রান্তরে ঘাসফুল তবু মিথ্যেই কেনো ঝাপটাও দুটো পাখনা… তুমি ফিরে যাও গ্রাম-গঞ্জে এরা যাচ্ছে যেখানে যাকনা। এই যান্ত্রিক গোলোযোগে এই ধুলোর আস্তরণে যদি মেঘমালা এসে থেমে যায় কাকের কপাল ঘেমে যায় তবু দিনতো যাচ্ছে যাকনা- তুমি…
-
-
আদতে সবাই এই / সাইফ আলি
পোঁড়া কোনো গন্ধ পাও পুঁড়ে পুঁড়ে সভ্য হয় মাটি আমি এক অসভ্য কৃষকের মাঠ নরম কাদায় ভরা বুকের জমিন… জলে ভিজি রোদে পুড়ি লাঙলের ফলা দিয়ে যে কৃষক চিরে দেয় বুক তাকে দিই স্বপ্নের সোনালি ফসল… ওসব ব্যথার দান গোলা ভরা ধান, পাট; তারপরও অভাব মেটেনা। অথচ তোমরা যারা সভ্যতা চাষ করো আদালতে, অফিসে-ফাইলে; এসি…
-
চোখের অন্তরালে থাকে এক চোখ / সাইফ আলি
চোখের অন্তরালে থাকে এক চোখ সেই চোখ আঁকে কিছু ছবি, সেই চোখে থাকে কিছু কথা গল্পের মতো, পরিপাটি; সাজানো গোছানো… চোখের জানালা থাকে, কিন্তু সে জানালায় চোখ রাখে অধিকার কার? একবার তুমি যদি অনুমতি দাও তোমার গল্পটাকে সাজাবো এমন মনে হবে কোনোদিন পড়োনি নিজেকে, তোমার হৃদয়টাকে বাজাবো এমন মনে হবে কোনোদিন শোনোনি নিজেকে…
-
পাখিটার চালচুলো ঠিক নেই / সাইফ আলি
: পাখিটার নাম কি? ধাম কি?? পাখিটাকি উড়ে যায়, গজিয়েছে পাখনা? থাক না, উড়ে যায় যাক না… : পাখিটার আসমান নীল কি? নীল না? আমাদের সাথে তবে মিল কি!! হায় হায় মিল নেই কস কি… : হোক না অমিল তাতে দোষ কি? পাখিটার চালচুলো ঠিক নেই ধরাবাধা দিক নেই আছে শুধু তাল-লয়-ছন্দ দুটো পাখনার নেই…