• পৃথিবীকে কেটে কেটে / সাইফ আলি

    তোমাদের পাহাড়ের পাদদেশে আমাদের সুখ করে বসবাস, তোমাদের ঝর্ণাটা নদী হয়ে বয়ে যায় আমাদের উঠোন মাড়িয়ে; তোমাদের পলি এসে জমা হয় আমাদের ধানক্ষেতে পাটক্ষেতে তবু- তোমাদের আমাদের বৈরিতা জনম জনম!! আমাদের সাগরের পানিগুলো মেঘে মেঘে তোমাদের দেশে বৃষ্টি ঝরায়, আমাদের বুক থেকে রস নিয়ে বেঁচে থাকে পাহাড় বনানী; অতঃপর বয়ে যায় ঝর্ণা সুপেয়… আসলে কি…


  • অদ্বিতীয়া / সাইফ আলি

    আমাকে আমার কাছে বেচে দাও তুমি আত্মদ্বন্দে ভুগি সমস্ত রাত, হাসিমুখে কি দিয়েছো বুঝিনি তা আগে এখন দেখছি শুধু সাজানো আঘাত। চোখে রেখে চোখ আর হাতে রেখে হাত হৃদয় জমিনে যার করলে আবাদ, সে এখন পাকা ধান, কাটো দুই হাতে; মই দিয়ে করো কেনো সব বরবাদ!! রাত্রি গভীর হলে ভাবি শুধু এই, কিভাবে আবাদ হবে…


  • রাজ্য তোমার, রাজাও তোমার / সাইফ আলি

    আজ এখানে এক পা দু’পা তোমার ছায়া আজ এখানে একটি চাঁদ ও একটি তারা কাল যেখানে শূন্য ছিলো আজ সেখানে বইছে দেখো নতুন ধারা… ঠিক হবে কি ঠিক হবে না ওসব ভেবে কি লাভ এখন তারচে বরং এখন ভাবো কেমন করে কোন ফুলে এই তোমার আমার ঘর সাজাবো। তবুও তোমার ঘোমটা তুমি তুললে না তো…


  • আমি শুধু অশ্রুভেজা চোখে / সাইফ আলি

    (সীমান্তে হত্যাকান্ডের প্রতিবাদে) আমি শুধু অশ্রুভেজা চোখে দেখতেই থাকি- বারুদের গন্ধে ভরে যায় পাঁজর কুঠুরি; তারপর, বেয়োনেটের নির্মম খোঁচায় ঝাঁঝরা হয়ে গেলে কি চমৎকার নদীতে ভাসিয়ে দাও শতছিন্ন শরীর আমার, ষোলো কোটি মানুষের এই বাংলার। আমি শুধু মুগ্ধ হয়ে দেখি বন্ধুত্বের করুণ নিশানাগুলো যেগুলো তোমার আঁকা, তোমাদের বন্দুকের নলে যে আগুন জ্বলে সে আমার অবিরাম…


  • বৃষ্টি তখন শুধু ঝরাটাই বাকি / সাইফ আলি

    বললেই বলা হয়ে যাবে তার চেয়ে ভালো হয় যদি আরো কিছু সময়ের হিসেব না থাকে; এ সময় ভুলে যাবে তোমাকে-আমাকে। বাঁশপাতা বাঁশি হলে তুমি হও সুর সাক্ষ্যি থাকুক এই ভরা রোদ্দুর- নদীর স্রোতের মতো তুমি যদি হও আমার দু’কূল ছুঁয়ে বও তুমি বও… বললেই বলা হয়ে যাবে তার চেয়ে ভালো হয় যদি- না বলা আকাশ…


  • আমার তো জেগে থাকা প্রেমিকের মতো / সাইফ আলি

    আমি কেনো তোমাদের মিছেমিছি সে আশায় ভাসাবো বলোতো যে আশার সমুদ্রে পাল তুলে আজো কেউ পায়নি কিনার; আমি কেনো মিছেমিছি জাগাবো তোমাকে মাঝরাতে যখন ঘুমিয়ে থাকে সুরের মিনার!! আমার তো জেগে থাকা চিন্তাক্লিষ্ট মানুষের মতো নয়, আমার তো জেগে থাকা প্রেমিকের মতো, ভালোবেসে…. চোখের পানিতে…. ভাসিয়ে ভাসিয়ে প্রিয় সেজদার ভুঁই!! আমি কেনো তোমাদের মিছেমিছি এই…


  • মেঘ তুমি এসে / সাইফ আলি

    মেঘ তুমি এসে নেভাও এ দাবানল পুড়ে গেল সব মায়াবী পাখির ’বাস অঝোর ধারায় নামাও শীতল জল আরেকটিবার নিতে চাই নিঃশ্বাস। এই নগরীতে আগুন লেগেছে খুব আগুন লেগেছে কোটি মানুষের মনে এক সমুদ্র জল দাও দেবো ডুব তুমিই পারবে এ আমার বিশ্বাস। এখানে আজকে হৃদয়ের তল্লাটে ফাগুনের নামে আগুনের বসবাস সুখের জাহাজ ভিড়বে না এই…


  • শূন্য কবিতা / সাইফ আলি

    বহুদিন ভালোবেসে কবিতা লেখিনা, দ্রোহের আগুনে পোঁড়ে অক্ষর আমার- বহুদিন ভালোবেসে তোমাকে দেখিনা, তুমিকি কবিতা হয়ে দেখা দেবে আর?


  • আজো সেই চাদরখানি / সাইফ আলি

    আজো সেই চাদরখানি আদর দেয় আমায় যে চাদর থাকতো জড়ায়ে আমার মায়ের গায় ॥ রং জ্বলে গেছে যে এর তবু মায়া ছাড়েনি, জীর্ণতাতে মায়ের আদর কমাতে যে পারেনি ॥ আজো সে জড়িয়ে রাখে অজর মমতায়। কত মায়া কত স্মৃতি মিশে আছে এর মাঝে, আজো সেই স্নিগ্ধ সুবাস খুঁজে পায় এর ভাজে। বুকে ধরে জাপটে আমায়…


  • নবজাতকের প্রতি সভ্যতার উপহার / সাইফ আলি

    জন্মের পর যে শিশু কেঁদে ওঠে চিরচেনা সুরে কোমল আশ্রয়ে থেকে জীবনের প্রথম প্রভাতে, কি দেবে সভ্যতা তুমি উপহার আজ তার হাতে একবার ভেবে দেখ কি তুমি এনেছো ঘুরে ঘুরে। জীবনের শুরুতেই যেই শিশু আধো আধো বোলে জানতে চায় মানুষ আর পৃথিবীর ইতিহাস; তার জন্য হিরোশিমা আর নাগাসাকির তপ্ত বাতাস নিয়ে আসবে হয়তো। যে শিশু…


  • ওখানে যেওনা বাবু, ওখানে জুজু আছে… / সাইফ আলি

    ওখানে যেওনা বাবু, ওখানে জুজু আছে। বাবু ততদিনই ভয় পাই যতদিন সে আপনাকে বিশ্বাস করে তার জ্ঞান দ্বারা বিচার করতে পারে না। কিন্তু যেদিন সে সত্যটা জানতে পারে তার শুধু ভয়ই কাটে না বরং তার সামনে আপনি মিথ্যুক হিসেবে প্রমাণীত হন। সুতরাং আমাদের সমাজের সকল পর্যায়ের অবিভাবকদের মনে রাখা উচিত, মিথ্যা কোনো সমাধান নয় ।…


  • যখন বাগান ছিলো / সাইফ আলি

    যখন বাগান ছিলো বয়ে চলা নদী ছিলো বুকে তখন জঞ্জাল ছিলো খামাখা জোয়ার ছিলো ভেবে বাগান করলে ছাফ নদীতেও বাঁধ দিলে তুমি এখন ভাবছো কিসে; এখন কাঁদছো কেনো প্রিয়? কোকিলের প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আজ যদি বসন্ত তোমার নিমন্ত্রণ ভুলে যেয়ে থাকে তবে পিয়ানো বাজাও প্রিয় কোকিলের সুরে সুরে কৃষ্ণচূড়ার হাসি; সেটাও পাবে ঘরের…


  • তারা আর ঘুমাতেই যায় না কখনো!! / সাইফ আলি

    ধুয়ে ফেলো, এ রক্ত যদি লেগে থাকে ঘুমাতে দেবে না। এ রক্ত যতটুকু ভেজাবে জমিন কামারের হাপড়ের মতো ফুশে ফুশে উঠবেই জানি, এ রক্ত কোনোদিন ঘুমাতে দেয়নি- মানুষতো বিছানায়ও মরে সেই মরা ঘুম থেকে জাগে না কখনো, আর যারা রাজপথে গরম রক্ত ঢেলে মরে তারা আর ঘুমাতেই যায় না কখনো!!


  • লাশেরাও কথা কয় / সাইফ আলি

    লাশেরাও কথা কয় লাশেরাও বিদ্রোহী হয়ে ওঠে সময়ে-সময় তোমরাই বুঝতে পারো না। কাশ্মীরী লাশ দ্যাখো দগদগে ক্ষতে তার জ্বলে আছে যেই দাবানল, একদিন সেও ঠিক বিদ্রোহী হবে; তারছেঁড়া জালিমের ঘাঁড় ছেঁড়া সময়ের দাবি, সে সময় বহুদূরে নয়। বিশ্বাসী লাশেদের লাশ বলে ভুল করে বসো; তোমাদের চামড়ার চোখ, কোনোদিন সূর্য দেখে না, দেখে শুধু সূর্যের আলো।…


  • আমাদের কথাগুলো আমাদের নয় / সাইফ আলি

    আমাদের কথা ছিলো ভালোবাসবার আমাদের কথা ছিলো সহজ-সরল আমাদের কথা ছিলো বাংলার কথা মাটিমন নদীপথ জীবনের কথা আমাদের কথা ছিলো দুধে আর ভাতে, অথচ এখন…. আমাদের কথাগুলো আমাদের নয়, ভীনদেশী কাঙালের মতো… আমাদের নদীগুলো আমাদের নয় অন্য কারোর কথা বলে অবিরত!!


  • ডুবে যাই শুধু / সাইফ আলি

    ডুবে যাই শুধু হায়, আমি কেনো এ পানিতে ভিজতে পারি না। সাঁতরাই শুধু, তবু কেনো এই ঢেউ ভাসায় না মোরে!! আমি কি তলিয়ে গেছি অথৈ সাগরে, অচেতন ঘোরে? আমি কেনো এ ব্যথায় কাঁদতে পারি না…?? পানি নাই চোখে! অথচ সেদিন শুধু বাধভাঙা অশ্রুর ঢেউয়ে কিরকম ভাসলাম সামান্য শোকে…। খুব বেশি সহনীয় হয়ে গেছে চোখ এখন…


  • যে আগুন জ্বালাও তুমি / সাইফ আলি

    যে আগুন জ্বালাও তুমি সে আগুন তোমার ঘরেও লাগবে লো সে মরণ বাঁশি ঠিকই তোমার কানেও বাজবে যাতে মরণ খেলায় সুর তোলো… যে পাপের আগুন জ্বেলে গরম তেলে ভাজলে সুখ সে পাপে পুড়বে তোমার মিথ্যে মায়ার সব শালুক। যে অহংকারের তাপে বাক্যালাপে দারুণ তুমি অহংকারি সে তোমার প্রথম পতন, বলতে পারি… যে টাকার গন্ধে তুমি…


  • ইস্যু আসে ইস্যু যায় / সাইফ আলি

    আমাদের ছোটবাবু বিছানাতে হিসু দেন হিসু দেন কোলে বসে, এই যা….!! তবে যারা মাঝে মাঝে টলটলে ইস্যু দেন, ধামা দিয়ে চাপা দেন, নেই যা…. তারা আর ছোটো বাবু এক না; দুই চোখ কচলিয়ে দেখনা… ইস্যু আসে ইস্যু যায় দৈনিক বদলায় তারপর… একদিন সবকিছু ভুলে যাই- গুলে খাই- মহামারি ঘুম যাই, এইতো; ইস্যু আছে ইস্যু নেই……


  • কাশ্মীর জেগে আছে তবুও / সাইফ আলি

    কাশ্মীর কাশ্মীর কাশ্মীর ভিজে আছে রক্তে কাশ্মীর জেগে আছে তবুও কাশ্মীর কাশ্মীর কাশ্মীর জালীমের লাল চোখ মানবে না কোনোদিন মুজাহিদ… কাশ্মীর ভয় নেই এ রাতের সমাপ্তি ঘটবেই বুলেটের পাশাপাশি বিজয়ের সূর্যটা ওঠবেই পাজরের ক্ষত থেকে যে নদীর শুরু হয় তামাম ভাসায়ে নেয় সে নদী, যে চোখ যায় না নিভে অত্যাচারের ভয়ে সে চোখ নামাতে পারে…


  • মরে মরে যারা বাঁচতে শিখেছে / সাইফ আলি

    মরে মরে যারা বাঁচতে শিখেছে তাদের কিসের ভয়? তারাতো নিরবে দলে যেতে পারে সব বাধা সংশয়। যারা কারাভোগে বীরের তৃপ্তি পায় যারা ঠিক ঠিক চিনে নিতে পারে ন্যায় আর অন্যায় তাদের জন্য কাটার এ পথ কঠিন কিছুতো নয়- মরে মরে যারা বাঁচতে শিখেছে তাদের কিসের ভয়? যে মন পেয়েছে মধ্যরাতের গোপন মিরাজে সুখ যে চোখ…